কৃষি সময়
প্রকাশ : Jul 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় ৮২০ কেজি চিংড়ি মাছ জব্দ

সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটা এলাকায় ঢাকাগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে মানবদেহের জন্য ক্ষতিকর জেলি পুশকৃত ৮২০ কেজি বাগদা চিংড়ি জব্দ করা হয়েছে। 

এ ঘটনায় জড়িত আব্দুল্লাহ আল মামুন (৪০) নামে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে দুই বছরের কারান্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার সন্ধ্যায় মাছগুলো জব্দ করে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের সদস্যরা।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তালা উপজেলার পাটকেলঘাটা এলাকায় 
সাতক্ষীরা থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে গমনকারী মাছবাহী ৪টি ট্রাক আটক করা হয়। 

পরে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে চারটি ট্রাকের মধ্যে একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ মানবদেহের জন্য ক্ষতিকর জেলি পুশকৃত বাগদা চিংড়ি জব্দ করা হয়। যার ওজন ৮২০ কেজি। জব্দকৃত চিংড়ি মাছগুলো শহরের অদূরে বিনেরপোতা ব্রিজের ওপর সড়কে ছড়িয়ে ট্রাকের চাকায় পিষে বিনষ্ট করা হয়|

এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রট সাইফুল ইসলাম এ ঘটনায় জড়িত ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই বছরের কারাদ- প্রদান করেন।

অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শফিকুল ইসলামসহ বিজিবি সদস্যরা।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙ্গায় দূষণ দখলে সংকটে কুমার নদ

1

আন্তর্জাতিক ৫০ মেলায় অংশ নেবে বাংলাদেশ

2

পদ্মার ভাঙনে নদীগর্ভে হাজার বিঘা জমি

3

কচুরিপানায় হুমকিতে নদীর প্রাণ ও মৎস্যসম্পদ

4

ভবদহে জলাবদ্ধতা নিরসনে চার দফা দাবি

5

বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের পরিচালনা পর্ষদের প্রথম সভা

6

শখের বাগান থেকে রাখির আয় লাখ টাকা

7

মানিকগঞ্জে ৫ হাজার কৃষকের সর্বনাশ

8

খুলনায় খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

9

জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বারোপ

10

নিম্ন মানের কিটনাশকে ২শ’বিঘা জমির ধান নষ্ট

11

ধান গবেষণায় নতুন উদ্যোগ এলএসটিডির রাইস গার্ডেন

12

বগুড়ায় তৈরি হচ্ছিল ভারতের তালমিছরি

13

চট্টগ্রামে আমদানি ফলে ভরপুর

14

মহাসড়ক অবরোধ করে পোলট্রি খামারিদের বিক্ষোভ

15

আঙুর চাষে কলেজছাত্র রুহুলের সাফল্য

16

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

17

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

18

দেশে শিং মাছ চাষাবাদ লাভ জনক হয়ে উঠেছে

19

জিয়া খাল খনন না হওয়ায় ব্যহত চাষাবাদ

20