কৃষি সময়
প্রকাশ : Nov 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইটভাটার দূষণে বিপন্ন কৃষিজমি

কৃষি সময় প্রতিবদেকঃ 
সারা দেশে নিয়ম নীতির তোয়াক্কা না করে গড়ে উঠেছে হাজার হাজার অবৈধ ইটভাটা। এসব ভাটার নেই কোন বৈধ কাগজপত্র। পরিবেশ ও ভাটা স্থাপন আইন না মেনে বসতি,কৃষি জমিতে গড়ে উঠেছে এসব ইটভাটা। যেখানে কাঠ পুড়িয়ে,উর্বও কৃষি জমির মাটি দিয়ে ইট তৈরি হচ্ছে। দীর্ঘদিন ধরে প্রকাশ্য এই কর্মকান্ড চলে আসলেও সংশ্লিষ্ট বিভাগ এ নিয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এতে দেশের কৃষি জমি কমে যাওয়া,খাদ্য উৎপাদনে ঘাটতি সহ পরিবেশের মারাত্নক ক্ষতি হচ্ছে। 

জানা যায়,২০২১ সালে জার্নাল অব সয়েল সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টে প্রকাশিত গবেষণাটিতে ১৮টি ইটভাটা, ৬২টি ফসলি জমি এবং ৭২ জন স্থানীয় বাসিন্দার তথ্য বিশ্লেষণ করা হয়। এতে দেখা যায়, ইটভাটার কাছাকাছি জমিতে মাটির উর্বরতা, ফসলের উৎপাদন এবং ফলের ফলন তুলনামূলক কম। ভাটা থেকে দূরত্ব বাড়ার সঙ্গে এসব সূচকে উন্নতির প্রবণতাও পাওয়া গেছে।
কৃষিজমির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো উপরিভাগের মাটি। এই স্তরে জৈব পদার্থ, উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি উপাদান এবং উপকারী অণুজীবের উপস্থিতি তুলনামূলক বেশি থাকে। ফসলের শিকড়ের বৃদ্ধি ও পুষ্টি গ্রহণে এই মাটির ভূমিকা গুরুত্বপূর্ণ। কিন্তু ইট তৈরির কাঁচামাল হিসেবে কৃষিজমির উপরিভাগের মাটি কেটে নেওয়া হলে জমির স্বাভাবিক উৎপাদনক্ষমতা ব্যাহত হয়।
কৃষিজমির উপরিভাগের মাটি একবার সরিয়ে ফেললে জমির আগের উৎপাদনক্ষমতা ফিরিয়ে আনা সহজ নয়। ফলে জমির মালিক সাময়িকভাবে মাটি বিক্রি করে অর্থ পেলেও দীর্ঘ মেয়াদে কৃষি উৎপাদন থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে পড়েন।
চট্টগ্রামের রাউজান উপজেলায় পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, ইটভাটার জন্য মাটি সংগ্রহের ক্ষেত্রে প্রচলিত বিধিনিষেধে ৩০ সেন্টিমিটারের বেশি গভীরতা থেকে মাটি কাটার ওপর নিষেধাজ্ঞা থাকলেও বাস্তবে ৯০ সেন্টিমিটার থেকে ২ দশমিক ৪ মিটার গভীরতা পর্যন্ত মাটি সংগ্রহের তথ্য পাওয়া গেছে।
রাউজানের গবেষণায় ইটভাটার ৫০০ মিটারের মধ্যে বসবাসকারী ৯৫ শতাংশের বেশি উত্তরদাতা গাছের পাতায় ধুলা জমাকে বাগানের উদ্ভিদের বৃদ্ধির অন্যতম সমস্যা হিসেবে উল্লেখ করেছেন। গবেষণায় আরও দেখা গেছে, ভাটার কাছাকাছি এলাকার ধান, আলু, কুমড়া ও টমেটোর উৎপাদন আগের তুলনায় কমেছে বলে জানিয়েছেন উল্লেখযোগ্যসংখ্যক কৃষক। এ ছাড়া ভাটার আশপাশের জমিতে ফসলের ফলন কমে গেলে কৃষককে একই পরিমাণ উৎপাদন পেতে বেশি সার ও অন্যান্য কৃষি উপকরণ ব্যবহার করতে হতে পারে। এতে উৎপাদন খরচ বাড়ে এবং কৃষির লাভজনকতা কমে যায়।
২০২২ সালে এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জেস সাময়িকীতে প্রকাশিত আশুলিয়ার তিনটি ইটভাটা নিয়ে একটি গবেষণায় ভাটার আশপাশের ৪০০ মিটার পর্যন্ত এলাকার মাটির নমুনা পরীক্ষা করা হয়। গবেষণায় নমুনা নেওয়া বিভিন্ন স্থানে ক্যাডমিয়ামের গড় ঘনত্ব পাওয়া যায় প্রতি কেজি মাটিতে ২ দশমিক ৮২ মিলিগ্রাম, যা গবেষণায় ব্যবহৃত নির্ধারিত সীমা ১ দশমিক ৪০ মিলিগ্রামের চেয়ে বেশি। গবেষকেরা ওই এলাকার মাটিতে ভারী ধাতুদূষণের উল্লেখযোগ্য উপস্থিতি শনাক্ত করেন।
মাটিতে ভারী ধাতুর উপস্থিতি বাড়লে মাটির স্বাভাবিক পরিবেশ ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হতে পারে। এসব উপাদানের কিছু খাদ্যশৃঙ্খলে প্রবেশের ঝুঁকিও তৈরি করে। ফলে বিষয়টি শুধু কৃষি উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ থাকে না; পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্যও উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়।
ইটভাটা থেকে নির্গত ধোঁয়া ও ধুলা শুধু বায়ুদূষণ ঘটায় না, আশপাশের গাছপালা ও ফসলের ওপরও প্রভাব ফেলে। বাতাসের সঙ্গে ভেসে আসা ধুলা পাতার ওপর জমে গেলে সূর্যের আলো গ্রহণ ও সালোকসংশ্লেষণ প্রক্রিয়া ব্যাহত হতে পারে। ফলে উদ্ভিদের খাদ্য তৈরির স্বাভাবিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়।
ইট পোড়াতে কয়লা, কাঠসহ বিভিন্ন জ্বালানি ব্যবহারের ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাই-অঙ্াইড, কার্বন মনোঙ্াইড, সালফার ডাই-অঙ্াইড, ক্ষুদ্র বস্তুকণা ও কালো কার্বন নির্গত হয়। এসব দূষক বায়ুর মান খারাপ করার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বাড়ায়।
ইটভাটার দূষণের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো মাটিতে ক্ষতিকর উপাদানের উপস্থিতি। জ্বালানি পোড়ানোর ফলে নির্গত বিভিন্ন উপাদান বাতাসের সঙ্গে ছড়িয়ে আশপাশের মাটিতে জমতে পারে। বিশেষ করে কিছু ভারী ধাতু মাটির গুণাগুণ ও পরিবেশের ভারসাম্যের জন্য ঝুঁকি তৈরি করে।
এ অবস্থায় সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ১২ নভেম্বর বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঁইয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে ১৪ ডিসেম্বরের মধ্যে আগের নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ও সব বিভাগীয় কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতের এ নির্দেশনা বাস্তবায়িত হলে কৃষিজমি ও পরিবেশের ওপর ইটভাটার ক্ষতিকর চাপ কমানোর সুযোগ তৈরি হতে পারে।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ, আইনজীবী মো. সারোয়ার আহাদ চৌধুরী, সঞ্জয় মণ্ডল ও নাসরিন সুলতানা। ইটভাটা মালিকদের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ আলী। পরিবেশ অধিদপ্তরের পক্ষে ছিলেন আইনজীবী মুনতাসির উদ্দিন আহমেদ।
২০২৫ সালে প্রকাশিত একটি গবেষণায় বাংলাদেশের ইটভাটার সম্প্রসারণের ফলে উদ্ভিদের স্বাস্থ্য ও কৃষি উৎপাদনশীলতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব বিশ্লেষণ করা হয়েছে। ২০০২ থেকে ২০২৪ সালের স্যাটেলাইট তথ্য এবং ৯ হাজারের বেশি ইটভাটার অবস্থানসংক্রান্ত তথ্য ব্যবহার করে গবেষকেরা ভাটা স্থাপনের পর সংশ্লিষ্ট এলাকার উদ্ভিদের স্বাস্থ্যের ধারাবাহিক অবনতির প্রমাণ পেয়েছেন।
বিশ্বব্যাংকের ২০২৩ সালের বাংলাদেশবিষয়ক পরিবেশগত বিশ্লেষণে বৃহত্তর ঢাকা অঞ্চলের বায়ুদূষণে ইটভাটার অবদান তুলে ধরা হয়েছে। এতে দেখা যায়, ইটভাটা থেকে নির্গত সালফার ডাই-অঙ্াইড ওই অঞ্চলের মোট নির্গমনের প্রায় ২৫ শতাংশ। এ ধরনের দূষণ বায়ুমণ্ডলে সূক্ষ্ম কণার ঘনত্ব বাড়াতেও ভূমিকা রাখে।
খাদ্যনিরাপত্তা রক্ষায় প্রয়োজন কার্যকর নজরদারি: ইটভাটা শিল্প দেশের নির্মাণ খাতের গুরুত্বপূর্ণ একটি অংশ। কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়নে এ শিল্পের ভূমিকা রয়েছে। তবে শিল্পটির কারণে কৃষিজমি ও পরিবেশের ক্ষতি হলে তার দীর্ঘমেয়াদি মূল্য দিতে হয় পুরো সমাজকে। তাই অবৈধ ইটভাটা বন্ধের পাশাপাশি বৈধ ভাটাগুলোর পরিবেশগত মান নিশ্চিত করাও জরুরি।
এ ক্ষেত্রে কৃষিজমির উপরিভাগের মাটি কাটা বন্ধ, অনুমোদিত জ্বালানি ব্যবহার, পরিবেশবান্ধব প্রযুক্তির প্রসার এবং নির্গমন নিয়ন্ত্রণে কার্যকর নজরদারি প্রয়োজন। পাশাপাশি কৃষিজমির পাশে ইটভাটা স্থাপন ও পরিচালনার ক্ষেত্রে আইন যথাযথভাবে প্রয়োগ করতে হবে। ক্ষতিগ্রস্ত জমির পুনরুদ্ধার এবং নিয়মিত মাটি পরীক্ষার ব্যবস্থাও গুরুত্বপূর্ণ।
কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় মাছের উৎপাদন বেড়েছে

1

শখের ছাদবাগান এখন আয়ের পথ

2

মৎস্য-প্রাণিসম্পদ উদ্যোক্তাদের তালিকা করা হবে-মৎস্য প্রাণিসম

3

মুখী কচুতে কৃষকের মুখে হাসি

4

কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি

5

রংপুরে বায়োগ্যাসে লাভবান উদ্যোক্তারা

6

পশুপাখির প্রতি শরীফের ভালোবাসা

7

এসিড বর্জ্যে ফসলহানি

8

পাটের গৌরব ফিরিয়ে আনতে গবেষণা চলছে-পট প্রতিমন্ত্রী

9

আকস্মিক পরিদর্শনে যেতে পারেন প্রধানমন্ত্রী, তোড়জোড় খামারবাড়ি

10

বৃক্ষ রোপনে আনসার-ভিডিপির ব্যতিক্রমী উদ্যোগ

11

কলা চাষে রংপুরের নতুন সম্ভাবনা

12

মরুর খেজুর এবার পাবনায়

13

জিংকসমৃদ্ধ বিনাধান–২০ চাষে নতুন দিগন্ত উন্মোচন

14

চাঁদপুরে ২২ জেলের কারাদণ্ড

15

ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

16

৮ হাজার আম গাছ কেটে দেওয়ার অভিযোগ

17

তুলা চাষে নতুন সম্ভাবনার হাতছানি

18

ফসলি জমির মাটি কাটায় লাখ টাকা জরিমানা

19

৩০০টি উপজেলায় পুষ্টিচাল বিতরণ করার সিদ্ধান্ত

20