কৃষি সময়
প্রকাশ : Oct 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

আকস্মিক পরিদর্শনে যেতে পারেন প্রধানমন্ত্রী, তোড়জোড় খামারবাড়িতে

কৃষি সময় প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল রাজধানীর খামারবাড়িতে রোববার আকস্মিক পরিদর্শনে যেতে পারেন। এমন খবরে কৃষি সম্প্রসারণ অধিদফতরের (ডিএই) সদর দফতরে প্রস্তুতি শুরু হয়েছে। শনিবার বিকেল থেকে কার্যালয় পরিষ্কার-পরিচ্ছন্ন করা ও সার্বিক পরিবেশ গুছিয়ে রাখার তৎপরতা দেখা গেছে। রোববার সকাল পৌনে ৯ টার মধ্যে কর্মকর্তা-কর্মচারীদের অফিসে উপস্থিত থাকারও নির্দেশনা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

বিষয়টি সরাসরি স্বীকার করেননি কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক (ডিজি) মো. আব্দুর রহিম। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ আকস্মিকভাবে পরিদর্শন করছেন। যেকোনো সময় কৃষি সম্প্রসারণ অধিদফতরেও আসতে পারেন। এ জন্য সংশ্লিষ্ট সবাইকে সব সময় প্রস্তুত থাকতে হবে।

 

এর আগে গতকাল শনিবার রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনে গিয়ে এক চিকিৎসককে নিজের কক্ষে ধূমপানরত অবস্থায় দেখতে পান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় কক্ষটি অপরিচ্ছন্ন থাকায় অসন্তোষ প্রকাশ করেন তিনি এবং সংশ্লিষ্ট চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন। একই সঙ্গে হাসপাতালের পরিচ্ছন্নতা ও দায়িত্ব পালনে সংশ্লিষ্টদের দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

 

প্রধানমন্ত্রীর এ আকস্মিক পরিদর্শনের পর সরকারি দফতরগুলোতে পরিচ্ছন্নতা, কর্মপরিবেশ ও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিয়ে সতর্কতা বেড়েছে। এরই ধারাবাহিকতায় খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদফতরের সদর দফতরেও প্রস্তুতিমূলক তৎপরতা দেখা যাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নকল সার-কীটনাশক ব্যবসায়ীর কারাদণ্ড

1

নিম্ন মানের কিটনাশকে ২শ’বিঘা জমির ধান নষ্ট

2

বিষ দিয়ে কৃষককের ধান পুড়িয়ে দেবার অভিযোগ

3

উপকূলীয় অঞ্চলে সহনশীলতা বাড়াতে জাতীয় পরামর্শ সভা

4

হাঁস পালনে ফজলুর মাসে আয় ৩ লাখ

5

পুকুরে বিষ দিয়ে ১০ মণ মাছ নিধন

6

বিষ প্রয়োগে ১৫ লাখ টাকার মাছ নিধন

7

৩৯৫ কেজি ইলিশ গেলো এতিমখানায়

8

খরচ ও ভর্তুকি কমাতে ন্যানো সারের দিকে ঝুঁকছে সরকার

9

মিল্ক ভিটার ৬৪৮ কোটির মেশিনারিজ কোন কাজেই আসছে না

10

ফরিদপুরে লোকসানের মুখে মরিচ চাষিরা

11

বেনাপোলে বাড়ছে মিষ্টি আখের চাষ

12

২শ’বছরেও হয়নি কেল্লাঃ জলোচ্ছ্বাসে ভেসে যায় মহিষ

13

মিয়ানমারে পাচারের সময় ২৯৩ বস্তা সার জব্দ

14

সৌদি খেজুর চাষে বাণিজ্যিক সম্ভাবনা

15

বিশ্বে সম্পদ ও আয়ের বড় বৈষম্য কোথায়, বাংলাদেশে চিত্র কেমন1

16

আজমিরীগঞ্জে হাওর পাড়ে ফসল, পুকুরে মাছ চাষ

17

টিস্যু কালচারে জি-নাইন কলার চারা উৎপাদনে সফলতা, সারা দেশে বা

18

চর দখল করে মাছ চাষ অনাবাদি কৃষি জমি

19

হিমাগারের আলুতে ১৩৩ কোটি লোকসানের শঙ্কা

20