কৃষি সময়
প্রকাশ : Oct 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

সার ডিলার নিয়োগে অনিয়ম : বাতিল করে নতুন ডিলারশিপ প্রদানের দাবি

সাক্ষাৎকারে বিরোধী দলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান 

জাকিরুল হাসান (উল্লাপাড়া) সিরাজগঞ্জ :
সারের ডিলার নিয়োগে দলীয়করণ, স্বজনপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনের সংসদ সদস্য ও বিরোধীদলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি অভিযোগ করেছেন, প্রকৃত সার ব্যবসায়ীদের বাদ দিয়ে ক্ষমতাসীন দলের নেতাকর্মী ও তাদের আত্মীয়স্বজনকে ডিলারশিপ দেওয়া হয়েছে। এমনকি ডিলার নিয়োগে অনিয়মের প্রতিবাদে সরকারদলীয় লোকজনও বিভিন্ন স্থানে মিছিল করছেন বলে দাবি করেন তিনি।

বর্তমান ডিলার নিয়োগের তালিকা বাতিল করে নিরপেক্ষভাবে যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত ও যোগ্য সার ব্যবসায়ীদের ডিলার নিয়োগের দাবি জানিয়েছেন এই সংসদ সদস্য। তার মতে, দলীয় বিবেচনায় ডিলার নিয়োগের কারণে সারের সুষ্ঠু বণ্টন ব্যাহত হচ্ছে। একদিকে কৃষকরা চাহিদা অনুযায়ী সার পাচ্ছেন না, অন্যদিকে খোলাবাজারে বেশি দামে সার বিক্রি হচ্ছে।


সারের ডিলার নিয়োগে অনিয়মের বিষয়ে এক সাক্ষাৎকারে মাওলানা রফিকুল ইসলাম খান এসব কথা বলেন।


তিনি বলেন, এবারের সারের ডিলার নিয়োগে বিরোধী দলের কোনো সংসদ সদস্যের সুপারিশই কাজে আসেনি। সারাদেশে দলীয় লোকদের ডিলারশিপ দেওয়া হয়েছে। তাদের মধ্যেও বিভিন্ন নেতা-নেত্রীর আত্মীয়স্বজন, ভাই, ভাতিজা ও শ্যালক রয়েছেন। অথচ তাদের আগে কখনো সার ডিলারের ব্যবসা বা এ ধরনের ব্যবসায়িক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততা ছিল না বলে অভিযোগ করেন তিনি।


রফিকুল ইসলাম খান বলেন, সারাদেশেই এভাবে ব্যাপক অনিয়মের মাধ্যমে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। দলীয় পরিচয় ও প্রভাব বিবেচনায় নেওয়া হয়েছে, কিন্তু প্রকৃত সার ব্যবসায়ীদের যোগ্যতা ও অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হয়নি।


কৃষক সার পাচ্ছেন না, বেশি দামে বিক্রি
ডিলার নিয়োগের অনিয়মের প্রভাব কৃষকদের ওপর পড়ছে উল্লেখ করে বিরোধীদলীয় হুইপ বলেন, তার নির্বাচনী এলাকার অনেক কৃষক প্রয়োজন অনুযায়ী সার না পাওয়ার অভিযোগ করেছেন। ডিলারের কাছে সার নেই, অথচ অন্য ব্যবসায়ীদের কাছে সার পাওয়া যাচ্ছে। তারা কৃষকদের কাছ থেকে অনেক বেশি দাম নিচ্ছেন। বিষয়টি দেখার যেন কেউ নেই।
তিনি বলেন, প্রকৃত ও যোগ্য সার ব্যবসায়ীদের ডিলারশিপ দেওয়া হলে সারের বণ্টনব্যবস্থা সুষ্ঠু হতো। কৃষকরা যথাসময়ে প্রয়োজনীয় সার পেতেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে কৃষকদের বাড়তি দামে সার কিনতে হচ্ছে। এতে উৎপাদন ব্যয় বাড়ার পাশাপাশি তারা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।


ডিলার নিয়োগে অর্থ লেনদেনের অভিযোগ
সারের ডিলারশিপ দেওয়ার ক্ষেত্রে ব্যাপক অর্থ লেনদেন হয়েছে বলেও অভিযোগ করেন মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি বলেন, ডিলারশিপ দেওয়ার ক্ষেত্রে প্রচুর লেনদেন হয়েছে বলে বাজারে আলোচনা রয়েছে। কারা, কোথায় এবং কত টাকা লেনদেন করেছেন, তা যারা লেনদেন করেছেন তারাই ভালো বলতে পারবেন। এ নিয়ে বিভিন্ন মহলে নানা খবর প্রচলিত রয়েছে।


তিনি আরো বলেন, ডিলারশিপ না পাওয়ায় সরকারদলীয় লোকজনও প্রতিবাদে মিছিল করছেন। তারাও বলছেন, দলীয় নেতা-নেত্রীদের আত্মীয়স্বজন ডিলারশিপ পেয়েছেন, অথচ তারা পাননি। শুধু বিরোধী দল নয়, ক্ষমতাসীন দলের লোকজনও এ নিয়ে প্রতিবাদ করছেন বলে তিনি দাবি করেন।


তালিকা বাতিল করে নতুন নিয়োগের দাবি
বর্তমান ডিলার নিয়োগের তালিকা বাতিলের দাবি জানিয়ে বিরোধীদলীয় হুইপ বলেন, দলীয় বিবেচনায় নেতা-নেত্রীদের আত্মীয়স্বজন ও বন্ধু-বান্ধবকে দেওয়া ডিলারশিপ বাতিল করতে হবে। নিরপেক্ষভাবে যাচাই-বাছাই করে প্রকৃত ব্যবসায়ীদের ডিলার নিয়োগ দিতে হবে। এতে সারের সরবরাহ ও বণ্টনব্যবস্থা যথাযথ হবে এবং কৃষকরা সময়মতো প্রয়োজনীয় সার পাবেন।


তিনি বলেন, কৃষকদের স্বার্থ রক্ষায় সরকার নির্ধারিত দামে সার বিক্রি নিশ্চিত করতে হবে। ডিলার নিয়োগে স্বচ্ছতা না থাকলে কৃষকদের দুর্ভোগ কমবে না। বাজারে বেশি দামে সার বিক্রি বন্ধ করতে হলে প্রকৃত ব্যবসায়ীদের ডিলারশিপ দেওয়ার পাশাপাশি বাজার তদারকি জোরদার করতে হবে।


সরকারের প্রতি আহ্বান জানিয়ে রফিকুল ইসলাম খান বলেন, কৃষকদের ক্ষতির হাত থেকে রক্ষা করতে হলে বর্তমান ডিলার নিয়োগের তালিকা বাতিল করে স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় নতুন করে ডিলার নিয়োগ দিতে হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

1

৭ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা মামলা দায়ের

2

কুড়িগ্রামে সারের দাবীতে কৃষকদের হট্টগোল ভাঙচুর

3

প্রধানমন্ত্রীকে কৃষি ডিপ্লোমা ছাত্র পরিষদের ধন্যবাদ জ্ঞাপন

4

সাংবাদিকতায় আগ্রহীদের বরণ করে নিলো রাবি প্রেসক্লাব

5

বেগুন ক্ষেতে বিষ প্রয়োগ

6

রাঙ্গামাটিতে সাড়ে ৩ হাজার হেক্টর কৃষিজমি ক্ষতিগ্রস্ত

7

আরডিএর ৫ বছর মেয়াদী বৃক্ষরোপণ

8

পাটবীজে শতকোটি টাকা সাশ্রয়

9

কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবীতে মানববন্ধন

10

বন্যাকবলিত পাঁচ জেলায় সহায়তা দেবে সরকার : কৃষিমন্ত্রী

11

করাতকলে উজাড় পাহাড়ি বন

12

বেনাপোলে বাড়ছে মিষ্টি আখের চাষ

13

রাজশাহী চিড়িয়াখানাকে নতুন রুপ দেয়া হবে- মৎস্য ও প্রাণিসম্পদ

14

১৯ অঞ্চলে ঝড়ের আভাস

15

৫০ লাখ টাকার জাল পুড়িয়ে ধ্বংস

16

সুন্দরবনে প্রাণ ফিরছে জীববৈচিত্র্যে

17

ধান ক্ষেতের আইলে মিষ্টি কুমড়ার চাষ

18

চালকলের বর্জ্য বিপন্ন কৃষি জমি

19

নেত্রকোনায় মাল্টা চাষে সফলতা

20