কৃষি সময়
প্রকাশ : Jul 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাংবাদিকতায় আগ্রহীদের বরণ করে নিলো রাবি প্রেসক্লাব

রাবি প্রতিনিধিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি হওয়া সাংবাদিকতায় আগ্রহী নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে রাবি প্রেসক্লাব। বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টায় সংগঠনটির কার্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবষে ভর্তিকৃতদের এ নবীনবরণ অনুষ্ঠিত হয়।

রাবি প্রেসক্লাবের সভাপতি আশিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলা অনুষদের সাবেক ডিন ও প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ফজলুক হক। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. এস এম কামরুজ্জামান এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোজাম্মেল হোসেন বকুল।

জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. এস এম কামরুজ্জামান বলেন, সাংবাদিকতার সঙ্গে যুক্ত হলে শুরু থেকেই বাস্তব দক্ষতা অর্জনের সুযোগ তৈরি হয়। তবে সামাজিক যোগাযোগমাধ্যমের এই সময়ে দ্রুততার পাশাপাশি তথ্য যাচাই করে নির্ভুল সংবাদ প্রকাশ করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কোনো সংবাদ যেন অযথা কারও ক্ষতির কারণ না হয়, সে বিষয়ে সাংবাদিকদের সচেতন থাকতে হবে।

রাবি প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ফজলুক হক বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে শুধু একাডেমিক পড়াশোনাই নয়, সহশিক্ষা কার্যক্রমেও সম্পৃক্ত হওয়া প্রয়োজন। নেতৃত্ব, যোগাযোগ দক্ষতা ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য ক্যাম্পাস সাংবাদিকতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সাংবাদিকতায় আগ্রহীদের প্রেসক্লাবের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বানও জানান তিনি।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোজাম্মেল হোসেন বকুল বলেন, একজন সাংবাদিককে শুধু সংবাদ সংগ্রহ করলেই হবে না, সমাজ, রাষ্ট্র ও সাংবাদিকতার ইতিহাস সম্পর্কেও সম্যক ধারণা থাকতে হবে। পাশাপাশি কিছু দুর্নীতিগ্রস্ত গোষ্ঠী নিজেদের স্বার্থে গণমাধ্যমকে ব্যবহার করে। তাই নৈতিকতা বজায় রেখে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুবায়ের জিসান। এ সময় সহসভাপতি মারুফ হোসেন মিশন ও মিরাজ আফ্রিদি, যুগ্ম সাধারণ সম্পাদক আবু ছালেহ শোয়েব, কোষাধ্যক্ষ ফজলে রাব্বি পরশ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ফাহমিদুর রহমান ফাহিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মীর তুহিন, দপ্তর সম্পাদক আবু বকর অনিক, ক্রীড়া সম্পাদক সৈয়দ মাহিনসহ কার্যনির্বাহী ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সাংবাদিকতায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত আহ্বানে এবার প্রায় ২০০ জন শিক্ষার্থী নিবন্ধন করেন। সেখান থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৫০ জন শিক্ষার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি খেজুর চাষে দম্পতির ভাগ্য বদল

1

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

2

আসিয়ানের সঙ্গে দেশের সম্পর্ক উচ্চতায় নিতে সরকার অঙ্গীকারবদ্ধ

3

পৌরবর্জ্যে নষ্ট লেমুঝিড়ির ফসলি জমি জীববৈচিত্র্য

4

শ্রীপুর থানার সামনে গরু চুরি বন্ধের দাবিতে গ্রামবাসীর বিক্ষো

5

বায়ু দুষণঃ মারা যায় ৮৮ হাজার মানুষ

6

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

7

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ২ জানুয়ারি

8

মাল্টা চাষে শারমিনের বাজিমাত

9

বাংলাদেশি কৃষি শ্রমিক নেবে ওমান

10

গাজীপুরকে শব্দ দূষণমুক্ত করার উদ্যোগ

11

চীনের বাজারে রাজশাহীর রেশমের বিপুল সম্ভাবনা

12

১৫ জুলাই সব বিদ্যালয়ে বৃক্ষরোপন

13

পাট নিয়ে বিপাকে জয়পুরহাটের চাষীরা

14

নতুন গভর্নর মোস্তাকুর রহমান

15

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

16

কৃষক পর্যায়ে ৭ শতাংশের বেশি সুদ নিতে পারবে না ব্যাংক

17

আখ চাষে ঝুঁকছেন ফটিকছড়ির কৃষকেরা

18

কৃষকের ২২ বিঘা জমির ১৩ হাজার কলাগাছ কর্তন

19

জেভাজ কিটনাশকে কমছে উৎপাদনঃ কৃষকের সর্বনাশ

20