কৃষি সময়
প্রকাশ : Oct 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

মাল্টা চাষে সফল নাসির

পিরোজপুর সংবাদদাতাঃ 
মাল্টা চাষাবাদে ব্যাপক সফলতা পেয়েছে নাসির হাওলাদার নামে এক কৃষি উদ্যোক্তা। প্রথমে এক বিঘা জমি দিয়ে শুরু করে এখন তিনি ১৬বিঘা জমিতে মাল্টা চাষাবাদ করছেন। যার মাধ্যমে বছরে আয় করছেন বিপুল পরিমাণ টাকা। এর মাধ্যমে নিজের ভাগ্য বদলানোর পাশাপাশি এলাকার মানুষেরও কর্মসংস্থান তৈরি করেছেন। তিনি পিরোজপুর জেলা সদরের পোরগোল্লা গ্রামের বাসিন্দা। 

জানা যায়,প্রায় এক যুগ আগে এই উদ্যোক্তা মাত্র এক বিঘা জমিতে মাল্টা চাষাবাদ শুরু করেন। এর পর সাফল্য পেলে ধীরে ধীরে তার চাষাবাদের পরিধি বাাড়তে থাকেন। এখন তিনি উপজেলার পোরগোল্লা গ্রামে ১৬ বিঘা জমিতে গড়ে তুলেছেন বিশাল মাল্টা বাগান। যেখানে নানা জাতের মাল্টা চাষাবাদ হচ্ছে। তার বাগানের প্রতিটি গাছে ঝুলছে মাল্টা। মাল্টার ভারে মাটিতে ডালপালা ঝুলে পড়েছে। ৮ থেকৈ ২০ জন স্থানীয় শ্রমিক বাগানটিতে কাজ করছেন। প্রতি বছর এই বাগান থেকে মাল্টা বিক্রি করে মোটা অংকের টাকা রাভ করছেন নাসির। যার মাধ্যমে নিজের ভাগ্য পরিবর্তন করেছেন তিনি। মাল্টা চাষে সাফল্যের পর এই চাষি বর্তমানে স্ট্রবেরি চাষের প্রস্তুতি নিচ্ছেন। 

মাল্টা বাাগানের উদ্যোক্তা নাসির হাওলাদার জানান, আমি বাওকুল চাষের মাধ্যমে কৃষিজীবনে আসি। এর কিছুদিন পরে আমাদের এ অঞ্চলে মাল্টা চাষ আসে। প্রথমে এক বিঘা জমিতে মাল্টা চাষ শুরু করি, এতে আলহামদুলিল্লাহ সফল হই। গত বছরেও প্রায় ১৬ লাখ টাকার মাল্টা বিক্রি করেছি। এই সিজনে আনুমানিক ২০ লাখ টাকার মতো মাল্টা বিক্রি করব। কৃষি অফিস থেকে আমাদের নিয়মিত পরামর্শ দেয়। এই জেলার মাল্টা খুবই সুস্বাদু, ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় এ মাল্টা যায়। 

পিরোজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সৌমিত্র সরকার বলেন, পিরোজপুর জেলায় গত বছর ৪৩০ হেক্টর জমিতে মাল্টার চাষ হয়েছিল। এ বছর ৪৩৬ হেক্টর জমিতে মাল্টার আবাদ হয়েছে। এই জেলার মাল্টায় গত বছরে উৎপাদন হয়েছিল ৬,১০৩ মেট্রিক টন আর এ বছর উৎপাদন হয়েছে ৬,২৪৩ মেট্রিক টন। এই মাল্টা চাষের সঙ্গে জেলার প্রায় ১,৫০০ কৃষক জড়িত আছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্যায় মৃত্যু ৫১ জনের

1

সমন্বিত জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা অবিলম্বে বাতিল দাবি

2

কাপাসিয়ায় শীতলক্ষ্যা পাড় এখন ময়লার ভাগাড়

3

বজ্রপাতে খামারির মৃত্যু

4

পাহাড়ে সম্ভাবনা দেখাচ্ছে লেমন গ্রাস

5

ভেজাল সার-কীটনাশক ব্যবসায়ীকে জরিমানা

6

আমন চাষ নিয়ে দুশ্চিন্তায় ৫ শ’ কৃষক

7

‘জলদাড়ি’র দুর্ভোগে হাজারও কৃষক

8

কংক্রিটের নগরে সবুজের কারিগর রকিবুল আমিনের গল্প

9

মানিকগঞ্জে ৫ হাজার কৃষকের সর্বনাশ

10

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

11

২৫ ডিসেম্বর দেশে আসছেন তারেক রহমান

12

পানিফল চাষে লাভের স্বপ্ন কৃষকের

13

দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু-- মৎস্য ও প্রাণ

14

খালেদা জিয়ার জন্মদিনে এ্যাবের দোয়া ও মিলাদ মাহফিল

15

২০ হাজার কৃষি উদ্যোক্তা তৈরীর উদ্যোগ সরকারের

16

জামালপুরে ১৬ বস্তা ঘোড়ার মাংস জব্দ

17

বন্যাপ্রাণীর রোপওয়ে নির্মাণ

18

ওল চাষে রূপকের ভাগ্য পাল্টেছে

19

গাজীপুর সাফারি পার্কে দুই হাতির মৃত্যু

20