কৃষি সময়
প্রকাশ : Aug 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

জামালপুরে ১৬ বস্তা ঘোড়ার মাংস জব্দ

কৃষি সময় ডেস্কঃ 
জামালপুরে ১৬টি বস্তায় ৯শ কেজি ঘোড়ার মাংস বোঝাই পিকআপসহ ৫ জনকে আটক করা হয়েছে। রোববার দুপুরে সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের মিরাপুর এলাকা থেকে ঘোড়ার মাংসসহ তাদের আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন- ঘোড়ার মাংস বিক্রেতা পারর্শবর্তী টাঙ্গাইলের মধুপুর উপজেলার শোলাকুড়ি উত্তরপাড়া এলাকার মকবুল হোসেনের ছেলে মো. হুমায়ুন (৪০), মাংসের ক্রেতা টাঙ্গাইলের গোপালপুর উপজেলার চরদুবারকান্দি এলাকার মৃত আবুল হোসেনের ছেলে আলফাজ (৪২) ও একই এলাকার মো. নুরুল ইসলামের ছেলে মো. শহিদ (৩৫), পিকআপের চালক জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সাইঞ্চারচর এলাকার রমজান আলীর ছেলে মো. জুয়েল (২৬) এবং হেলপার শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার আমির হোসেনের ছেলে মো. তাসির মিয়া (২৫)। এই চক্রটি ঘোড়ার মাংস জামালপুরসহ বিভিন্ন জেলায় হোটেল-রেস্তোরাঁতে বিক্রি করত

নরুন্দি তদন্ত কেন্দ্রে ইনচার্জ মো. নাজমুল হক আরও জানান,  আটকের পর ভ্রাম্যমাণ আদালতে তাদের দণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমান হোসেন অভিযোগ প্রমাণিত হওয়ায় ঘোড়ার মাংস বিক্রেতা ও দুই ক্রেতাকে ৬ মাস এবং পিকআপের চালক ও হেলপারকে ২ মাসের কারাদণ্ডসহ ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতে জব্দকৃত ঘোড়ার মাংস মাটিতে পুঁতে ফেলা হয়।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মার ২ বাঘাড় বিক্রি হলো সোয়া লাখ টাকা

1

কাজিপুরে কাঁঠালের বাম্পার ফলন

2

মিয়ানমারে পাচারের সময় ২৯৩ বস্তা সার জব্দ

3

কুড়িগ্রামে পাটের বীজ উৎপাদন বাড়ছে

4

পেকুয়ায় পানের ভাল ফলনেও চাষিদের হাহাকার

5

দেশি মাছ চাষ করে ঘুরে দাঁড়াচ্ছে রংপুরে চাষিরা

6

রাষ্ট্রপতির সাথে রুয়েট ও শেকৃবি প্রতিনিধি দলের সাক্ষাৎ

7

সবজি-সালাদে মানবদেহের ক্ষতিকর কীটনাশকের উপস্থিতি

8

রাজশাহীতে শব্দদূষণমাত্রা ভয়াবহ

9

আউশের উৎপাদন বাড়াচ্ছে ব্রি ধান-৯৮

10

রাবার ড্যামের ছিদ্রে ঝুঁকিতে চাষাবাদ

11

খাল খননে চাষের আওতায় ১ হাজার একর জমি

12

আগাম শিম চাষে লাভবান হচ্ছেন চাষিরা

13

১৪ লাখ কৃষকের কৃষিঋণ মওকুফ

14

কৃষকের ২২ বিঘা জমির ১৩ হাজার কলাগাছ কর্তন

15

সার উৎপাদনে ফিরেছে সিইউএফএল

16

দুধ উৎপাদন কমায় ক্ষতির মুখে খামারিরা

17

দখল-দূষণে মৃতপ্রায় পালং খাল

18

সরকারকে বিপদে ফেলতে পিক সিজনে নতুন সার ডিলার নীতিমালা জারি

19

পেঁয়াজ পচা রোধে বড় উদ্যোগ, বসছে ৮ হাজার এয়ার-ফ্লো মেশিন : কৃ

20