কৃষি সময়
প্রকাশ : Aug 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফসল রক্ষা বাঁধের দুই হাজার ব্লক লুট

নেত্রকোনা প্রতিনিধিঃ 

কৃষকদেও মাঠের ফসল রক্ষায় দেয়া হয়েছিলো কংক্রিটের বাঁধ। আর সেই বাধের প্রায় দুই হাজার ব্লক লুট কওে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনা ঘটেছে  নেত্রকোনার মোহনগঞ্জের ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধে। অভিযোগ, প্রশাসন ও পুলিশকে বিষয়টি জানানো হলেও লুটপাট বন্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

গত ১৮ আগস্ট রাত থেকে গাগলাজুর ইউনিয়নের করাচাপুর গ্রামের সামনে বাঁধটি থেকে এসব ব্লক তুলে নেয়া হচ্ছে। এ ঘটনায় গত ২৩ আগস্ট মোহনগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো)।

জানা যায়, ডিঙাপোতা হাওরের বোরো ফসল রক্ষায় ২০১৯ সালে ৩৯ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে ৫ দশমিক ৩ কিলোমিটার অতিঝুঁকিপূর্ণ এলাকায় ব্লক দিয়ে স্থায়ী ফসল রক্ষা বাঁধ নির্মাণ করা হয়। ১৮ আগস্ট রাতে বাঁধ থেকে দুই হাজারের বেশি ব্লক তুলে নেয়া হয়। পরদিন বিষয়টি জানাজানি হলে পাউবোর পক্ষ থেকে থানায় জিডি করা হয়। এর পরও রাতের আঁধারে বাঁধ থেকে ব্লক তুলে নেয়া হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, প্রায় দেড় মাস আগে দুর্বৃত্তরা বাঁধটির কয়েকটি অংশ কেটে দিয়েছিল। তখনো কার্যকর কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

স্থানীয়রা অভিযোগ করেন,২৫/৩০ জনের একদল সশস্ত্র লোক নৌকায় এসব ব্লক তুলে নিয়ে যায়। তারা এ কাজে বাধা দিলে ভয়ভিতি দেখানো হয়। এমনকি স্থানীয় একজনের মাছের আড়তে এ ঘটনার জেরে হামলা চালান লুটকারীরা । 

এ বিষয়ে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন জানান,বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসন, রাজনৈতিক নেতা ও স্থানীয় লোকজনের সঙ্গে আলোচনা হয়েছে। আগামী দুইদিনের মধ্যে লুট হওয়া ব্লকগুলো আগের জায়গায় ফিরিয়ে দিতে বলা হয়েছে। তা না হলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

আর মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। যারা ব্লক নিয়েছেন, তাদের বাড়িতেও গিয়ে খোঁজ নেয়া হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে। স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনা করে দুই-তিনদিনের মধ্যে ব্লকগুলো আগের জায়গায় ফিরিয়ে দিতে বলা হয়েছে। 

কৃ/স/জয়


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৫ দিনেই মুরগির ওজন হবে ১ কেজি

1

পেয়ারা চাষে আগ্রহ হারাচ্ছে ঝালকাঠির চাষিরা

2

১২০ বস্তা সার জব্দ

3

গারো পাহাড়ে লটকন চাষে নতুন সম্ভাবনা

4

বিএনপিতে যাচ্ছেন গণঅধিকার পরিষদের রাশেদ খান

5

কুড়িগ্রামে পাট জাগ দেয়া নিয়ে বিপাকে চাষিরা

6

জীবন যুদ্ধে হার না মানা কৃষক সিরাজ শেখের সফলতার গল্প

7

সদুল্লাপুরে আমনের চারার বাড়তি দাম

8

বান্দরবানে পহাড়ধস বন্যায় বিপর্যস্ত জনজীবন

9

শস্যবিমায় যুক্ত হচ্ছেন ক্ষতিগ্রস্ত কৃষক

10

নদীতে ইলিশের অভাবে দেনার দায়ে জেলে

11

শতকেজি আফ্রিকান মাগুর জব্দের পর ধ্বংস

12

বিএনপির কাউন্সিল ডিসেম্বরে

13

তরুনদের কর্মসংস্থান সৃষ্টিতে অব্যবহৃত জলাশয় বন্টন করা হবে-প্

14

ইলিশের ডিমের কেজি ৬ হাজার টাকা

15

ক্ষতিগ্রস্থদের সহায়তা করতে হবে-রিজভী

16

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা

17

বাউয়েটে বৃক্ষরোপণ কর্মসূচি’র উদ্বোধন

18

জাতীয় ফলমেলায় শৈশবের স্বাদ খুঁজছেন দর্শনার্থীরা

19

সিরাজগঞ্জে হাত ছিপ বর্শি দিয়ে বন্যার পানিতে মাছ শিকার

20