কৃষি সময়
প্রকাশ : Jul 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

হরিণের মাংস সহ আটক এক

খুলনা প্রতিনিধিঃ খুলনায় কোস্টগার্ডের অভিযানে ৩০ কেজি হরিণের মাংস সহ এক ব্যবসায়ী আটক হয়েছে। দাকোপ উপজেলার সুন্দরবনের নলিয়ান এলাকায় আটক করা হয়। 
মঙ্গলবার দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার দুপুরে গোপন সংবাদ পেয়ে দাকোপ নলিয়ান ক্লোজারপাড়াসংলগ্ন এলাকায় কোস্টগার্ড আউটপোস্ট বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ৩০ কেজি হরিণের মাংস সহ এক ব্যবসায়ীকে আটক করা হয়।

পরে জব্দ করা হরিণের মাংস ও আটক ব্যক্তিকে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য নলিয়ান ফরেস্ট টহল ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, বন্যপ্রাণী হত্যা, শিকার ও পাচার প্রতিরোধে বাংলাদেশ কোস্টগার্ডের এমন নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিভেদের জেরে ব্রি’র মহাপরিচালকের দায়িত্বে অতিরিক্ত সচিব

1

ফসল রক্ষা বাঁধের দুই হাজার ব্লক লুট

2

সাতক্ষীরায় পুকুরে একসাথে মাছ-সবজি চাষ

3

হাজার কোটি টাকার ছাড়াবে সিরাজগঞ্জের সরিষাকেন্দ্রিক বাণিজ্য

4

চাঁদপুরে বিলুপ্ত বিরল মাছের অনন্য সংগ্রহশালা

5

চুয়াডাঙ্গায় চাষ হচ্ছে ১৫ ধরনের বিদেশি ফল

6

তালগাছ লাগানোই তার নেশা

7

মাগুরায় কৃষকের কলাগাছ কেটেছে দৃর্বৃত্তরা

8

হাতিয়ায় সংরক্ষিত বন কেটে নদীতে ঘের, আটক ২২

9

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

10

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য স

11

মেছো বিড়াল পিটিয়ে হত্যা

12

পানিপ্রবাহ আটকে ভেশালে জালে মাছের বংশ ধ্বংস

13

প্লানিং কমিশনের সদস্যের বক্তব্য অবাক হয়ে শুনলেন সবাই ।। ড. ক

14

নিরাপদ খাদ্য উৎপাদনই বড় চ্যালেঞ্জ -কৃষিমন্ত্রী

15

ধানখেত থেকে অজগর উদ্ধার

16

পাচারের সময় ৫৩ বস্তা সার জব্দ

17

মহাসড়কে ডিম ভেঙে খামারিদের প্রতিবাদ

18

গারো পাহাড়ের আগর গাছে তৈরি হবে সুগন্ধি

19

আঙুর চাষে রুহুল আমিনের সাফল্য

20