কৃষি সময়
প্রকাশ : Jan 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে সেচ সহায়ক সরঞ্জামাদি বিতরণের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের (প্রথম সংশোধিত) আওতায় গঠিত কৃষক গ্রুপে সেচ সহায়ক সরঞ্জামাদি এলএলপি সেট ও ক্যানভাস পাইপ বিতরণ কার্যক্রম শুরু করেছে। গত সোমবার (২৬ জানুয়ারি) ময়মনসিংহ সদরে কর্মসূচির উদ্বোধন করেন কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান। 

কৃষি সম্প্রসারণ অধিদফতরের (ডিএই) আওতায় বাস্তবায়িত প্রকল্পের মাধ্যমে ৪ হাজার ২৮১টি কৃষক গ্রুপের মাঝে সেচ সহায়ক সরঞ্জামাদি এলএলপি সেট বিতরণ করা হবে। এর ধারাবাহিকতায় চলতি অর্থবছরে ১ হাজার ৪২৭টি গ্রুপের মাঝে এলপি সেট ও ক্যানভাস পাইপ বিতরণ করা হবে। যার উদ্বোধন করলেন সচিব। 

এসময় কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা অনুবিভাগ) মির্জা আশফাকুর রহমান,কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক আব্দুর রহিম, অতিরিক্ত পরিচালক (ময়মনসিংহ অঞ্চল), অতিরিক্ত পরিচালক (ঢাকা অঞ্চল)ময়মনসিংহ জেলা প্রশাসকসহ ৬ গ্রুপের কৃষক কৃষাণীরা উপস্থিত ছিলেন।  সার্বিক বিষয়ে ব্রিফ করেন বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের (প্রথম সংশোধিত) পিডি জিয়াউর রহমান।

ময়মনসিংহ সদর উপজেলার ব্রম্মপুত্র নদীর চরের ৬টি কৃষক গ্রুপের মাঝে ৬টি এলপি সেট ও ক্যানভাস পাইপ বিতরণ করা হয়। প্রতিটি গ্রুপে চরের ৩০ জন কৃষক (২০ জন পুরুষ ও ১০ জন নারী) রয়েছেন। প্রতি গ্রুপের জন্য ১ লাখ ২৬ হাজার টাকার যন্ত্রপাতি (মালামাল) বরাদ্ধ রয়েছে।  


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আউশের উৎপাদন বাড়াচ্ছে ব্রি ধান-৯৮

1

মেঘনার স্রোতে ধসে যাচ্ছে ইলিশা ঘাট

2

এক জালেই ধরা পড়ল ৯৫ মণ ইলিশ

3

সবাই মিলে দেশটাকে পরিষ্কার সুন্দর রাখতে হবে: প্রধানমন্ত্রী

4

বিদ্যুৎ বিভ্রাটে মারা গেছে ১৫ কোটি টাকার মাছ

5

১৫৫ কেজির কোরাল মাছ দেখতে ভিড়

6

দেশীয় মাছের উৎপাদন বাড়াতে সারাদেশে মাছ অবমুক্ত কার্যক্রম চলছ

7

মলচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

8

দুই ঘন্টার মাছ বাজারে লাখ টাকার বেচাকেনা

9

কুড়িগ্রামে কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ভ

10

রাণীশংকৈলে ২০ বস্তা সার জব্দ

11

রাজশাহী জেলায় আমন রোপণে ব্যস্ত কৃষক

12

রমজানে ১০ লাখ পরিবারকে সুলভমূল্যে প্রোটিন খাদ্য দেবে সরকার

13

ভাসমান বেডে চাষাবাদ করে লাভবান হচ্ছে কৃষকরা

14

গ্রাম্য নারীদের ভাগ্য বদল কেঁচো সারে

15

ওল চাষে রূপকের ভাগ্য পাল্টেছে

16

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বৈশ্বিক পদক্ষেপ জোরদারের আহ্বান প্রধা

17

জেলি মিশ্রিত ১০৫ কেজি চিংড়ি জব্দ

18

শ্রমিক সংকট ও বাড়তি মজুরি: তাহিরপুরে বোরো আবাদ নিয়ে দুশ্চিন্

19

বিষ দিয়ে ১২ লাখ টাকার মাছ নিধন

20