কৃষি সময়
প্রকাশ : Nov 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

বাকৃবি শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি রফিকুল সম্পাদক আসাদুজ্জামান

বাকৃবি সংবাদদাতা :

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষক সমিতি নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে জয় পেয়েছেন বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সোনালি দলের প্রার্থী।

গত ৩০ জানুয়ারি অনুষ্ঠিত শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি পদে বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বায়োলজি ও জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার এবং সাধারণ সম্পাদক পদে কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার নির্বাচিত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে নির্বাচনের প্রধান প্রিজাইডিং অফিসার অধ্যাপক ড. মুহাম্মদ আসলাম আলী জানান, নির্বাচিত সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার ১৪৮টি ভোট পেয়ে তার নিকটতম প্রতিদন্দ্বী গণতান্ত্রিক শিক্ষক ফোরামের একাংশের প্যানেলের সভাপতি পদপ্রার্থী অধ্যাপক ড. মো. আখতার হোসেন চৌধুরীকে (১৪২)পরাজিত করেন। এছাড়া গণতান্ত্রিক শিক্ষক ফোরামের আরেক অংশের প্যানেলের সভাপতি পদপ্রার্থী অধ্যাপক ড. মো. আবু হাদী নূর আলী খান পেয়েছেন ১৩৯ ভোট।

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ১৫১টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গণতান্ত্রিক শিক্ষক ফোরামের দুই প্যানেলের প্রার্থী অধ্যাপক ড. মো. রমিজ উদ্দিন ও ড. মো. রফিকুল আলম পেয়েছেন যথাক্রমে ১৪৯ ভোট ও ১৩৬ ভোট।

শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি পদে অধ্যাপক ড. মো. সাইদুর রহমান, কোষাধ্যক্ষ পদে অধ্যাপক ড. চয়ন কুমার সাহা, যুগ্ম সম্পাদক-১ পদে অধ্যাপক ড. তানভীর রহমান, যুগ্ম সম্পাদক-২ পদে মো. সাদাকাতুল বারি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ড. মো. আরিফ সাকিল, তথ্য-প্রযুক্তি ও প্রচার সম্পাদক পদে ড. খালিদ মাহমুদ, সমাজকল্যাণ সম্পাদক পদে ড. মরিয়ম নির্বাচিত হয়েছেন। এছাড়াও সদস্য পদে অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন-২, অধ্যাপক মুহাম্মদ জাভিদুল হক ভূঞাঁ, অধ্যাপক ড. ফৌজিয়া সুলতানা, অধ্যাপক ড. মাহফুজা বেগম, অধ্যাপক মোহাম্মদ সাজ্জাদ হোসেন এবং শেখ মোহাম্মদ সায়েম নির্বাচিত হয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিভেদের জেরে ব্রি’র মহাপরিচালকের দায়িত্বে অতিরিক্ত সচিব

1

কুড়িয়ে পাওয়া শাকের মেলা

2

কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহা

3

পার্টনারসহ ডিএইর তিন প্রকল্পে নতুন পিডি

4

ইনফ্লুয়েঞ্জা ও গোটপক্স ভ্যাকসিন খামারি পর্যায়ে পৌঁছে দেয়া হ

5

মজা সুপারির বাজারে ধস

6

পার্বত্য অঞ্চলে আধুনিক কৃষি সম্প্রসারণে কৃষিমন্ত্রীর সহযোগিত

7

অনিয়ম প্রমাণিত হলে বদলাবে সার ডিলারশিপ

8

সরু চাল উৎপাদনে ধস নেমেছে

9

রাজশাহী মিঠা পানির মাছ উৎপাদনে দেশের প্রধান অঞ্চল

10

বন্যায় ডুবেছে ১.১৪ লাখ হেক্টর জমির ফসল

11

পাট গবেষণার মহাপরিচালকের দায়িত্বে ড. এম এম আলমগীর সাঈদ

12

কুড়িগ্রামে সারের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ

13

কানসাট আম বাজার এখনো জমজমাট

14

তরুনদের কর্মসংস্থান সৃষ্টিতে অব্যবহৃত জলাশয় বন্টন করা হবে-প্

15

দেশে ক্ষুদ্র কৃষকের বার্ষিক আয় ৩৪ হাজার টাকার কম

16

ভ্যানিলা চাষে সফলতার হাতছানি

17

ঈদের ছুটি শেষে নির্ধারিত সময়ে অফিসে ফিরতে কৃষি মন্ত্রণালয়ের

18

নদীর পাড় কেটে তরমুজ রক্ষার চেষ্টা

19

সৌরশক্তিচালিত সেচে বদলাচ্ছে কৃষি খাত

20