কৃষি সময়
প্রকাশ : Sep 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে সারের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ

কৃষি সময় ডেস্কঃ 
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেছেন কৃষকেরা। চাহিদামতো সার না পাওয়ার অভিযোগ ও খোলাবাজারে বিক্রির দাবিতে এ কর্মসূচি পালন করে কৃষকরা। 

সোমবার সকালে উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের ব্রিজপাড় এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তাকে কিছু সময় অবরুদ্ধ করে রাখেন বিক্ষুব্ধ কৃষকেরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।

বেলা ১১টার দিকে উপজেলার ব্রিজপাড় এলাকার বিএডিসি সার ডিলার আমজাদ হোসেনের মেসার্স আফি সারঘরে সার বিতরণ শুরু হয়। বিপুলসংখ্যক কৃষক সার নিতে সেখানে জড়ো হন। এ সময় সার না পাওয়ার আশঙ্কা ও খোলাবাজারে সার বিক্রির দাবিতে কিছুসংখ্যক কৃষক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এবং কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখেন।

খবর পেয়ে ইউএনও অমৃত দেব নাথ, সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক, ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিনসহ উপজেলা বিএনপির নেতারা ঘটনাস্থলে গিয়ে খোলাবাজারে সার বিক্রির আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। পরে উপস্থিত কৃষকদের ডাই অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) ৩৩৫ বস্তা, ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) ৯৫ বস্তা ও মিউরেট অব পটাশ (এমওপি) ১৫৭ বস্তা বিতরণ করা হয়।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় অসময়ের তরমুজ চাষে কৃষকদের সাফল্য

1

আগাম সবজি চাষে ব্যস্ত কৃষকেরা

2

মধ্যনগর সীমান্তে নৌকাসহ ২৮ গরু জব্দ

3

চলনবিলের সরিষার মধুকে জিআই পণ্যের স্বীকৃতি দাবি

4

সিরাজগঞ্জের যমুনার চরাঞ্চলে বারোমাসি মরিচ চাষে বাম্পার ফলনে

5

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য স

6

ইটভাটায় কোনভাবেই ইট পোড়ানো যাবে না-পরিবেশমন্ত্রী

7

শাপলা ফুলে জীবিকা নির্বাহ

8

পেঁপে চাষে কোটি টাকার ব্যবসা সুমনের

9

হৃদরোগের ঝুঁকি কমাতে খাদ্যপণ্যে ট্রান্স ফ্যাট নিয়ন্ত্রণে বিএ

10

শতমণ ইলিশ নিয়ে ঘাটে ফিরলো জেলেরা

11

বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের পরিচালনা পর্ষদের প্রথম সভা

12

তরুণদের উদ্যোগ সড়ক ও প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন

13

রেজাউল ইসলাম সাইক্লিং ফেডারেশনের সহ সভাপতি

14

সালথায় পাটকল স্থাপনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশ

15

অবৈধ ইটভাটায় যাচ্ছে কৃষি জমির উর্বর মাটি

16

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতির মূলভিত্তি

17

কৃষির উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে : মন্ত্রী

18

ধান ক্ষেতের আইলে মিষ্টি কুমড়ার চাষ

19

শিবির থেকে ৯ নেতার বিদায়

20