কৃষি সময়
প্রকাশ : Nov 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

ডিমলায় আনারসের পাশাপাশি ড্রাগন চাষ

নীলফামারী সংবাদদাতাঃ 
আনারসের বাগানে মিশ্র ফসল হিসাবে ড্রাগন চাষাবাদ করে ব্যাপক সফলতা পেয়েছেন শরিফুল ইসলাম নামে এক কৃষি উদ্যোক্তা। প্রায় এক একর জমিতে তিনি এ চাষাবাদ করছেন। এতে তিনি বেশ লাভবান হচ্ছেন। নতুন এ চাষাবাদ এলাকায় বেশ সাড়া ফেলেছ। সফল এ উদ্যোক্তা নীলফামারীর ডিমলা উপজেলার সুন্দরখাতা গ্রামের বাসিন্দা। 

জানা যায়, এ উদ্যোক্তা তার আনারস বাগানে ফাঁকা স্থানে মিশ্র ফসল হিসাবে ড্রাগন ফল চাষাবাদ করছেন। শুরুতে স্থানয়রা বিষয়টি ভিন্নভাবে দেখলেও এখন তার বাগানে সারিবদ্ধ গাছজুড়ে ঝুলছে লাল ও গোলাপি রঙের পাকা ড্রাগন ফল। বাগানটির উৎপাদিত সুস্বাদু ফল স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে রংপুর, ঢাকাসহ দেশের বিভিন্ন পাইকারি বাজারে সরবরাহ করা হচ্ছে। বর্তমানে স্থানীয় পাইকারি বাজারে প্রতি কেজি ড্রাগন ফল প্রায় ১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। বাগান থেকে সরাসরি তাজা ফল সংগ্রহের সুযোগ থাকায় স্থানীয় ক্রেতা ও পাইকারি ব্যবসায়ীদের মাঝেও এর দারুণ আগ্রহ রয়েছে।

এই মিশ্র ফলবাগানে বর্তমানে রয়েছে প্রায় দুইশ ড্রাগন গাছ। প্রতিটি গাছে গড়ে ৬ থেকে ৮ কেজি পর্যন্ত ফলন পাওয়া যাচ্ছে। ভরা মৌসুমে তিনি প্রতিদিন প্রায় ৬০ থেকে ১০০ কেজি পর্যন্ত ড্রাগন ফল সংগ্রহ করছেন।
উদ্যোক্তা শরিফুল ইসলাম ডলার বলেন,এখানকার মাটি ও আবহাওয়া ড্রাগন চাষের জন্য অত্যন্ত উপযোগী। শুরু থেকেই সুষম সার প্রয়োগ, প্রয়োজনমতো সেচ এবং আধুনিক পদ্ধতিতে গাছের পরিচর্যা করা হয়েছে। নিয়মিত যত্ন ও তদারকির কারণে এবার আশাতীত ফলন পেয়েছি। নিরাপদ ও মানসম্মত ফল উৎপাদনে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।

উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না জানান, ড্রাগন চাষে কৃষকদের নিয়মিত পরামর্শ ও সর্বাত্মক সহযোগিতা প্রদান করে আসছে উপজেলা কৃষি অফিস। মাঠপর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা নিয়মিত বাগান পরিদর্শন করে গাছের পুষ্টি ব্যবস্থাপনা,রোগবালাই দমন, সুষম সার প্রয়োগ, সেচ ও আধুনিক পরিচর্যা বিষয়ে কৃষকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ লাখ পরিবারের জরুরি কৃষি সহায়তা প্রয়োজন: এফএও

1

২৫ বছরেও হয়নি ডাম্পিং স্টেশন

2

৬৫ কচ্ছপ সালদা নদীতে অবমুক্ত

3

পতিত জমি চাষাবাদে আনতে বিএডিসির উদ্যোগ

4

মাটিরাঙ্গা সীমান্তে ভারতীয় ১০ গরু জব্দ

5

পাটের হাটে দিনে কোটি টাকার লেনদেন

6

৬০ হাজার কোটি টাকা কৃষি ও পল্লি ঋণ বিতরণের লক্ষ্য

7

গারো পাহাড়ে লটকন চাষে নতুন সম্ভাবনা

8

ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি

9

চরে আগাম আমন ধান কাটার ধুম

10

কৃষি ও ক্ষুদ্র ঋণ বাড়াতে বাংলাদেশ ব্যাংকের আরও ছাড়

11

তালগাছ লাগানোই তার নেশা

12

উজানের ঢলে ভেসে গেছে ফসল মাছের ঘের

13

তরমুজ চাষে খোরশেদের ভাগ্য বদল

14

জয়পুরহাটে কলা নিয়ে বিপাকে চাষিরা

15

বর্জ্য থেকে জৈব সার তৈরিতে ইমরানের সাফল্য

16

বর্জ্যে ভরা খালে সৃষ্ট জলাবদ্ধতায় দুর্ভোগ

17

ছাতরা পোকায় বিপর্যস্ত আমন খেত

18

রেণুপোনায় ভাগ্য বদলাচ্ছে তাদের

19

লামায় পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ

20