কৃষি সময়
প্রকাশ : Oct 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাম্মামে চাষে কামরুজ্জামানের সাফল্য

গাজীপুর সংবাদদাতাঃ 
সাম্মাম বা রক মেলন চাষাবাদে ব্যাপক সফলতা পেয়েছেন কামরুজ্জামান খান নামে এক উদ্যোক্তা। তিনি এবার এই ফল চাষে ব্যাপক লাভের আশা করছেন। তিনি গাজীপুরের কাপাসিয়া উপজেলার সূর্যনারায়ণপুর গ্রামের বাসিন্দা। 

জানা যায়,তিনি এবার নিজ গ্রামে জমি বর্গা নিয়ে মালচিং পদ্ধতি ব্যবহার করে সাম্মাম চাষাবাদ করেন। এখন তার বাগানে গাছে গাছে ধরেছে প্রচুর সাম্মাম। ইতোমধ্যে তিনি এখান থেকে ৫০ হাজার টাকার ফল বিক্রি করেছেন। এই চাষাবাদে জমি বর্গা সহ তার সবমিলিয়ে ৪ লাখ টাকার মতো খরচ হয়েছে। তিনি আশা করছেন ৬ থেকে ৭ লাখ টাকার ফল বিক্রি করতে পারবেন। 

সাম্মাম মূলত সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে জনপ্রিয় একটি সুস্বাদু, মিষ্টি ও সুগন্ধিযুক্ত গ্রীষ্মকালীন ফল। আর এই মরুর ফল চাষেই এখন নতুন স্বপ্ন বুনছেন কামরুজ্জামান খান।
কৃষি বিভাগের হিসাবে কাপাসিয়া উপজেলার তরগাঁও, টোক, বারিষাব ও সনমানিয়া এলাকার পুরাতন ব্রহ্মপুত্র ও শীতলক্ষ্যা নদীর অববাহিকার দোআঁশ মাটি সাম্মাম চাষের জন্য সম্ভাবনাময় হতে পারে।

উদ্যোক্তা কৃষক কামরুজ্জামান খান বলেন, কৃষি অফিসের পরামর্শ নিয়ে আধুনিক পদ্ধতিতে সাম্মাম চাষ করছি। এখন পর্যন্ত লোকসান হয়নি। এ উদ্যোগের মাধ্যমে নিজের পরিবারের পাশাপাশি কয়েকজন শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। আগামীতে বিদেশি ফলের আবাদ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে তার। এখন পর্যন্ত প্রায় চার লাখ টাকা খরচ হয়েছে। ইতোমধ্যে প্রথম দফায় ৫০ হাজার টাকার মতো সাম্মাম বিক্রি করেছি। কোনো সমস্যা না হলে বাকি ফল ৬ থেকে ৭ লাখ টাকা বিক্রির আশা করছি। ফল স্থানীয় বাজারের পাশাপাশি ঢাকার আড়তে পাঠানো হচ্ছে। বর্তমানে পাইকারের কাছে প্রতি কেজি সাম্মাম ৮০-১০০ টাকায় বিক্রি করছেন।

উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ শাকিল আহম্মেদ বলেন, রক মেলন বা সাম্মাম সাধারণত ৭৫ থেকে ৯০ দিনের মধ্যে সংগ্রহের উপযোগী হয়। সঠিক পরিচর্যা ও বাজারদর পাওয়া গেলে প্রতিবিঘা জমি থেকে ২ থেকে ৩ লাখ টাকা পর্যন্ত বিক্রির সম্ভাবনা রয়েছে। তবে উৎপাদন খরচের হিসাব সব জমিতে এক নয়। জমির ধরন, শ্রমিকের মজুরি, সেচ, উপকরণ ও ব্যবস্থাপনার ওপর ব্যয় কমবেশি হতে পারে।

কৃ/স/জয়


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নদীতে বিলিন হচ্ছে কৃষি জমি

1

তরমুজ চাষে কৃষকের সাফল্য

2

কৃষকের ৪ শতাধিক ফলদ কলাগাছ কাটলেন প্রতিপক্ষরা

3

কাতারের উদ্দেশ্যে স্পিকারের যাত্রা

4

চালকলের বর্জ্য বিপন্ন কৃষি জমি

5

সৌদি খেজুর চাষে বাণিজ্যিক সম্ভাবনা

6

পাখির ডিম দেখতে পার্কে ভিড়

7

শ্রমিক সংকট ও বাড়তি মজুরি: তাহিরপুরে বোরো আবাদ নিয়ে দুশ্চিন্

8

বগুড়ার সবজির চারা যাচ্ছে সারা দেশে

9

পানি বেড়ে তলিয়ে গেছে হাজার বিঘা ফসলি জমি

10

চলনবিলে শামুক-ঝিনুক নিধন, হুমকির মুখে জীববৈচিত্র্য

11

গলদা -বাগদা চিংড়ি সংরক্ষণ করে পরিকল্পিত উৎপাদন বাড়াতে হবে

12

প্রাণি পণ্যের মূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোল

13

বরেন্দ্রে পানি সংকটে বাড়ছে ফসল উৎপাদন ব্যায়

14

বাংলাদেশের পাট ভারতের চেয়ে ভাল ঃভারতের কৃষিমন্ত্রী

15

পাচারের সময় ৫৩ বস্তা সার জব্দ

16

পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন

17

ছোট ফেনী নদীর ভাঙন রোধে এলাকাবাসীর মানববন্ধন

18

ইলিশের ডিমের কেজি ৬ হাজার টাকা

19

বদলে যাচ্ছে কুষ্টিয়ার মসলার গ্রাম

20