কৃষি সময়
প্রকাশ : Jul 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশের পাট ভারতের চেয়ে ভাল ঃভারতের কৃষিমন্ত্রী


কৃষি সময় ডেস্কঃ বাংলাদেশে উৎপাদিত পাটের গুণগতমান ভারতের চেয়ে অনেক উন্নত বলে মন্তব্য করেছেন দেশটির কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি যতটুকু জানি, ওখানে পানির স্রোত অনেক বেশি। স্রোতওয়ালা পানিতে যদি পাট পচানো যায়, তাহলে সেই পাটের গুণমান অনেক উন্নত হয়।’

১৪ জুলাই পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুরের সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট ফর জুট অ্যান্ড অ্যালাইড ফাইবারস পরিদর্শনের সময় ভারতের কৃষিমন্ত্রী এই কথা বলেন। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ একই গাঙ্গেয় ব-দ্বীপের উর্বর পলিমাটি ও অনুকূল আবহাওয়া ভাগ করে নেয়। তবুও কিছু নির্দিষ্ট কারণে বিশ্ববাজারে ভারতের বদলে বাংলাদেশের পাট অনেক উন্নত ও আদর্শ বলে বিবেচিত হয়।

এদিন ব্যারাকপুর পরিদর্শনকালে তিনি জমিতে উৎপাদিত পাটের মান খতিয়ে দেখেন। া কৃষকদের সঙ্গে দেখা করে তিনি তাদের বিভিন্ন সমস্যার কথাও শোনেন।

মন্ত্রী পাটের উপযুক্ত দাম না পাওয়া নিয়েও কৃষকদের সঙ্গে কথা বলেন। পাটের উপযুক্ত মূল্য কীভাবে পাওয়া যাবে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

মূলত ভারতে বাংলাদেশি পাটের ব্যাপক চাহিদা রয়েছে। তবে ভারতীয় কৃষকদের স্বার্থ সুরক্ষিত করতে ভারত সরকার বিভিন্ন বিধিনিষেধ ও অ্যান্টিডাম্পিং শুল্ক আরোপ করেছে। এর ফলে বাংলাদেশের সঙ্গে ভারতের পাট বাণিজ্য বেশ কয়েক বছর ধরে বেশ জটিল এবং সীমিত হয়ে পড়েছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলনবিলের তাজা মাছ, সূর্য ওঠার সাথে সাথেই জমে ওঠে আড়ৎ

1

আউশের উৎপাদন বাড়াচ্ছে ব্রি ধান-৯৮

2

১০ লাখ পরিবারের জরুরি কৃষি সহায়তা প্রয়োজন: এফএও

3

কম দামে ও মড়কে ক্ষতিগ্রস্ত মরিচ চাষী

4

বনভূমি দখল রুখে দিল বন বিভাগ

5

ঘাটাইল বনাঞ্চলে বেপরোয়া গাছ লুট

6

বেগুন ও লাউ চাষে লিটনের বাজিমাত

7

সমেশপুরের সবজির চারা যাচ্ছে ৩৪ জেলায়

8

জেলে কার্ডের সুবিধা নিচ্ছেন ভিন্ন পেশার মানুষ

9

কুড়িয়ে পাওয়া শাকের মেলা

10

২৫ ডিসেম্বর দেশে আসছেন তারেক রহমান

11

এক এলাকায় ২০০ কোটির মাছ বেচাকেনা

12

জলাবদ্ধতায় ২শ বিঘা জমিতে চাষাবাদ বন্ধ

13

সুন্দরবনের ৮২৭১ জেলে পাচ্ছেন খাদ্য সহায়তা

14

ক্যাপসিকাম চাষে কৃষকের মুখে হাসি

15

চায়না ম্যাজিক জাল ধ্বংস

16

বোয়ালখালীর কৃষকরা আমনের রোপণে ব্যস্ত

17

শত বছর ধরে বসছে ভাসমান সবজির হাট

18

দাম নেইঃ পানের বরজ ভাঙছেন চাষী

19

দেশে সারের কোন ঘাটতি নেইঃ কৃষি মন্ত্রী

20