কৃষি সময়
প্রকাশ : Aug 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

খামারীর পুকুরের বিষ দিয়ে সব মাছ নিধন

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের পুকুরে বিষ প্রয়োগ করে এক ক্ষুদ্র মৎস্যচাষীর পুকুরের সব মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। এতে ওই চাষীর প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের বাঘের বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা গেছে, বাঘের বাজার সংলগ্ন একটি পুকুর লাখ টাকায় লিজ নিয়ে মাছ চাষ শুরু করেন হামিদুল ইসলাম। প্রায় দেড় মাস আগে তিনি পুকুরে প্রায় দুই লাখ টাকার মাছ ছাড়েন। মাছ ছাড়ার কিছুদিন পর থেকেই ধীরে ধীরে মাছ মারা যেতে শুরু করে। এতে প্রথম দফায় প্রায় দুই লাখ টাকার মাছ মারা যায়।

সেই ক্ষতি সামলে ওঠার আগেই গত তিন দিন ধরে পুকুরে আবারও মাছ মরে ভেসে উঠতে শুরু করেছে। এতে সবমিলিয়ে প্রায় সাড়ে তিন লাখ টাকার ক্ষতির আশঙ্কা করছেন ।

মৎস্যচাষী হামিদুল ইসলাম বলেন,গত তিন দিন ধরে সেগুলোও মারা যাচ্ছে। মাছ মারা যাওয়ার বিষয়টি উপজেলা মৎস্য বিভাগকে জানালে কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পুকুরের পানি ও মাছ পরীক্ষা করেন। তাদের প্রাথমিক পর্যবেক্ষণে পানির গুণগত মান কিংবা মাছের স্বাস্থ্যে কোনো সমস্যা পাওয়া যায়নি। এ কারণে পূর্বশত্রুতার জেরে কেউ পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করে থাকতে পারে বলে তার ধারণা।


উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, দুই দফায় মাছ মারা যাওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত মৎস্যচাষী হামিদুল ইসলাম প্রশাসনের হস্তক্ষেপ ও দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। প্রাথমিকভাবে পূর্বশত্রুতার জেরে কেউ পুকুরে বিষ প্রয়োগ করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরুভূমিতে ১ কোটি দেশীয় বীজ রোপণ করবে আবুধাবি

1

অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধে জিরো টলারেন্স নিশ্চিত করতে

2

কুমিল্লায় নার্সারির পাঁচ শতাধিক চারা কেটে দুর্বৃত্তরা

3

নতুন তিন দেশে এনআডি চালু করতে চায় ইসি

4

এগ্রো ট্যুরিজম প্রকল্পে এক হাজার ফাউন্ডারের হাতে জমির দলিল

5

পরিবেশ ও জলবায়ু পরিবর্তন খাতে বরাদ্ধ ২,২৪০ কোটি টাকা

6

চলনবিলের বির্স্তীর্ণ জলাভূমি কচুরিপানার দখলে

7

বর্জ্যে ভরা খালে সৃষ্ট জলাবদ্ধতায় দুর্ভোগ

8

যুগের পর যুগ যেখানে যুগলজীবনের শুরু

9

ভিমরুলের কামড়ে প্রাণ গেল নানি-নাতনির

10

টানা বৃষ্টিতে পানির নিচে ৮৪০ হেক্টর জমির ধান

11

নওগাঁয় বেশি মূল্যে সার বিক্রি করায় জরিমানা

12

কুড়িগ্রামে পাটের বীজ উৎপাদন বাড়ছে

13

দাম নেইঃ পানের বরজ ভাঙছেন চাষী

14

১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

15

শস্য ভান্ডারে যুক্ত হলো দু’টি হাইব্রিডসহ ছয় নতুন ধানের জাত

16

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

17

বিজিবির নদীতে মাছের পোনা অবমুক্ত

18

মেঘনায় ধরা পড়ল ২৫ কেজির হিলা মাছ

19

জমজমাট সাপাহার আম বাজার

20