কৃষি সময়
প্রকাশ : Nov 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

নওগাঁর কৃষকরা আগাম সবজি চাষে ব্যস্ত

নওগাঁ সংবাদদাতাঃ 
নওগাঁর বিভিন্ন উপজেলায় আগাম সবজি চাষাবাদ এবং পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছে কৃষকরা। মাঠে মাঠে আগাম সবজি খেত সবুজে ছেয়ে গেছে। কোথাও সারি সারি ফুলকপি ও বাঁধাকপির চারা, কোথাও মাচাজুড়ে বেড়ে উঠছে শিমের লতা। আবার কোনো জমিতে বেগুন, মুলা ও পালংশাকসহ নানা জাতের শীতকালীন সবজির পরিচর্যা করছেন। ইতোমধ্যে অনেক কৃষক আগাম জাতের সবজি তুলে বাজারে বিক্রি করে ভাল টাকা পাচ্ছেন। তারা আশা করছেন বাজার ঠিক থাকলে সবজি চাষে তারা লাভবান হতে পারবেন। 

জানা যায়,চলতি মৌসুমে নওগাঁয় প্রায় ৩ হাজার ৩৫০ হেক্টর জমিতে আগাম শীতকালীন সবজির চাষাবাদ হচ্ছে। কৃষি প্রধান এ জেলার চাষীরা আগাম সবজির জন্য জমি প্রস্তুত, বীজ বপন, সার প্রয়োগ, সেচ থেকে শুরু করে আগাছা পরিষ্কার ও রোগবালাই দমনে ব্যস্ত সময় পার করছেন কৃষক। তাদের আশা, ফলন ভালো হলে এবং বাজারদর অনুকূলে থাকলে উৎপাদন খরচ বাদ দিয়ে মিলবে কাঙ্ক্ষিত মুনাফা। তবে আবহাওয়ার বিরূপ আচরণ, পোকামাকড়ের আক্রমণ ও উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। সেই ঝুঁকি মাথায় নিয়েই আগাম সবজি চাষে বিনিয়োগ করেছেন তারা।

সদর উপজেলার কসবা গ্রামের কৃষক মুনছুর ইসলাম এক বিঘা জমিতে আগাম শীতকালীন শিমের আবাদ করেছেন। তিনি বলেন, ৩৩ শতকে এক বিঘা হিসাবে তার জমিতে শিম চাষে খরচ হয়েছে প্রায় ৩০ হাজার টাকা। ইতোমধ্যে কিছু শিম বিক্রি করেছেন। বর্তমান বাজারদর বজায় থাকলে সব মিলিয়ে ৫০ থেকে ৬০ হাজার টাকার শিম বিক্রি করতে পারবেন বলে আশা করছেন তিনি।

সদর উপজেলার বর্ষাইল এলাকার কৃষক সাইদুল ইসলাম এক বিঘা জমিতে বাঁধাকপির আবাদ করেছেন। তিনি জানান, সার, বীজ, শ্রমিকের মজুরি, কীটনাশক ও নিড়ানিসহ সব মিলিয়ে তার উৎপাদন খরচ হয়েছে প্রায় ৪৫ হাজার টাকা। বর্তমান বাজারদর বজায় থাকলে ওই জমির বাঁধাকপি বিক্রি করে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা পাওয়ার আশা করছেন তিনি। এরই মধ্যে প্রায় ৩০ হাজার টাকার বাঁধাকপি বিক্রি করেছেন।

শহরের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে প্রতি কেজি কাঁচামরিচ ৮০ টাকা, বেগুন ৭০ টাকা, করলা ৬০ টাকা, ফুলকপি ৮০ টাকা, পটোল ৪০ টাকা, শিম ১২০ টাকা, মুলা ৪০ টাকা, ঝিঙে ৪০ টাকা, বরবটি ৬০ টাকা ও শসা ৬০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতিটি লাউ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকায়। বাজারে সবজির সরবরাহ বাড়ায় আগের তুলনায় কিছু পণ্যের দাম কমেছে। তবে সবজিভেদে দামের পার্থক্য থাকায় ক্রেতাদের খরচের চাপ পুরোপুরি কমেনি।

সবজি চাষাবাদে কৃষকের লাভের সম্ভাবনার বিপরীতে বাজারে ক্রেতাদের প্রত্যাশা কিছুটা ভিন্ন। আগাম শীতকালীন সবজির সরবরাহ বাড়তে শুরু করায় নওগাঁর বিভিন্ন বাজারে কয়েক ধরনের সবজির দাম কমেছে। এক সপ্তাহের ব্যবধানে কোনো কোনো সবজির দাম প্রায় অর্ধেকে নেমে এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিক্রেতারা। এতে ক্রেতাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরলেও তাদের প্রত্যাশা, বাজারে নতুন সবজির সরবরাহ আরও বাড়লে দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে আসবে।

শহরের পৌর কাঁচাবাজারে সবজি কিনতে আসা জামিলুর রহমান ও পারভীন আক্তার বলেন, কয়েক দিন আগেও বিভিন্ন সবজির দাম তুলনামূলক বেশি ছিল। এখন কিছু সবজির দাম কমতে শুরু করায় কিছুটা স্বস্তি মিলছে। তবে বর্তমান দামও সাধারণ ও নিম্নআয়ের মানুষের সামর্থ্যরে সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। বাজারে সরবরাহ আরও বাড়লে দাম কমবেÑএমন প্রত্যাশা তাদের।

নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মনজুর রহমান বলেন, আগাম শীতকালীন সবজি চাষে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে। সঠিক পরিচর্যা, রোগবালাই দমন এবং আধুনিক চাষাবাদ পদ্ধতি অনুসরণের বিষয়ে মাঠপর্যায়ে কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমানে কৃষকরা ভালো দাম পাচ্ছেন। উৎপাদন খরচ বাদ দিয়ে তারা ভালো লাভ করতে পারবেন বলে আশা করা হচ্ছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের চাষিরা ফুলকপি চাষে লোকসানে

1

৮টি ব্র্যান্ডের ক্রিমে ভয়াবহ মার্কারিঃ ব্যবহার থেকে বিরত থাক

2

ক্যাপসিকাম চাষে কৃষকের মুখে হাসি

3

এসিড বর্জ্যে ফসলহানি

4

কাতারের উদ্দেশ্যে স্পিকারের যাত্রা

5

নেত্রকোণায় লাউয়ের বাম্পার ফলন

6

কেরালা শিম চাষে লাভের স্বপ্ন রাজুর

7

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

8

পাখির গ্রাম কিশোরনগর

9

কংক্রিটের নগরে সবুজের কারিগর রকিবুল আমিনের গল্প

10

১৬ মাস ধরে বন্ধ আগুগঞ্জ সার কারখানা

11

আমন ধানের মাঠে ইঁদুরে দিশাহারা কৃষক

12

মোটরযানে হাইড্রোলিক হর্ন ব্যবহারে নিষেধাজ্ঞা বিআরটিএর

13

৪০ বস্তা চায়না দুয়ারি জাল ধ্বংস

14

পাকস্তিানে প্রথমবার বাংলাদশেরে আনারস

15

কম দামে ও মড়কে ক্ষতিগ্রস্ত মরিচ চাষী

16

মেঘনার স্রোতে ধসে যাচ্ছে ইলিশা ঘাট

17

৫০ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস

18

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

19

সংকটে কদমতলী মৎস্য অভয়াশ্রম

20