কৃষি সময়
প্রকাশ : Nov 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

আমনের বাম্পার ফলনেও কৃষককের মুখ মলিন

বগুড়া সংবাদদাতাঃ 
বগুড়ার শেরপুরে আমন ধানের ভাল ফলনেও কৃষকের মুখ মলিন। এর কারন হয়ে দাঁড়িয়েছে বাড়তি উৎপাদন খরচ ও বাজারদরের হিসাব।

জানা যায়,শেরপর উপজেলায় চলতি মৌসুমে ২২ হাজার ৪৬০ হেক্টর জমিতে আমন ধান চাষাবাদ হয়েছে। বিস্তীর্ণ মাঠজুড়ে এখন আমন ধানের সবুজ আর সোনালি সমারোহ। কোথাও ধানের শিষে রং ধরেছে, কোথাও দানা ভরতে শুরু করেছে। কোথাও কৃষক জমিতে বালাইনাশক প্রয়োগ করছেন, আবার কেউ ব্যস্ত ধানের পরিচর্যায়। আর কয়েক দিন পরই শুরু হবে পুরোদমে ধান কাটার প্রস্তুতি। 

এ উপজেলার কৃষকদের সাথে কথা বলে জানা যায়, জমি প্রস্তুত, বীজতলা তৈরি, চারা রোপণ, সার-কীটনাশক, সেচ, আগাছা পরিষ্কার, শ্রমিকের মজুরি ও জ্বালানি ব্যয় মেটাতে গিয়ে তাদের গত বছরের চেয়ে বেশি খরচ পড়েছে। বাজারে প্রতি মণ ধান বিক্রি হচ্ছে ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকায়।আর কৃষকদের প্রতি বিঘা জমিতে আমন ধান উৎপাদনে খরচ হচ্ছে প্রায় ১১ হাজার থেকে ১৩ হাজার টাকা। প্রতি বিঘায় গড়ে ১২ থেকে ১৫ মণ ধান উৎপাদন হলে কাঙ্ক্ষিত লাভ পাওয়া কঠিন। 

কৃষকরা বলছেন, ফসল ঘরে তোলার পরও তাদের দুশ্চিন্তা শেষ হয় না। অভাবের তাড়নায় অনেক কৃষক ধান কাটা ও মাড়াইয়ের পরপরই তা বিক্রি করতে বাধ্য হন। ফলে দর-কষাকষির সুযোগ কম থাকে। এ সুযোগে ব্যবসায়ীরা তুলনামূলক কম দামে ধান কিনে মজুত করেন। পরে বাজারদর বাড়লে তা বিক্রি করে লাভবান হন তারা। অথচ উৎপাদনের ঝুঁকি ও পরিশ্রমের বড় অংশ বহন করতে হয় কৃষককে।

খানপুর ইউনিয়নের কৃষক রাশেদুল হক ১২ বিঘা জমিতে আমন ধানের চাষ করেছেন। তিনি জানিয়েছেন, এবার ধানের অবস্থা ভালো। শুরু থেকে চারবার বালাইনাশক প্রয়োগ করতে হয়েছে। এখন ধান কাটার অপেক্ষায় রয়েছেন। আবহাওয়া অনুকূলে থাকলে ধান কেটে জমিতে শুকিয়ে বাড়িতে নেবেন। এতে আরও খরচ হবে। প্রতি বিঘা জমিতে উৎপাদন খরচ পড়েছে ১১ হাজার থেকে ১৩ হাজার টাকা। বাজারে ধানের ভালো দাম না পেলে লোকসান গুনতে হবে। সরকারিভাবে ধানের দাম নির্ধারণ করে সরাসরি গুদামে সরবরাহের সুযোগ পেলে কিছুটা লাভের মুখ দেখা সম্ভব হবে। অন্যথায় ঋণ পরিশোধ করাও কঠিন হয়ে পড়বে।

খামারকান্দি গ্রামের কৃষক মাহবুবুর রহমান এবার আট বিঘা জমিতে আমন ধানের আবাদ করেছেন। তিনি জানিয়েছেন, জমিতে ধানের ফলন ভালো হয়েছে। তবে প্রতি বিঘায় হালচাষ থেকে শুরু করে ধান ঘরে তোলা পর্যন্ত প্রায় ১১ হাজার টাকা খরচ হবে। ধানের ন্যায্যমূল্য না পেলে লোকসানে পড়তে হবে। কৃষকেরা প্রতিনিয়ত ফসল উৎপাদন করে লোকসানের মুখে পড়লেও এর কার্যকর প্রতিকার মিলছে না।

শেরপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জুলফিকার হায়দার জানান,উপজেলার মাঠে মাঠে ধানের ভাল ফলন খো যাচ্ছে। আশা করছি কৃষকরা লাভবান হবেন। 

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে সেচ সহায়ক সরঞ্জামাদি বিতরণের উদ্বোধন

1

বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৬০ পরিবার পেল সহায়তা

2

কেআইবি ভবিষ্যতে সকল কৃষিবিদের প্রত্যাশা পূরণে সক্ষম হবে

3

গোলা ভরা ধান, তবুও ফিকে কৃষকের স্বপ্ন

4

সৌর সেচে অনাবাদি জমিতে আউশ আবাদ

5

বলদা খাল এখন ময়লার ড্রেন

6

ভাসমান বেডে উৎপাদন হচ্ছে কোটি টাকার সবজি চারা

7

কাপ্তাই হ্রদে ৭ দিনে ২২৪ টন মাছ আহরণ

8

পদ্মার ২০টি অবৈধ বাঁধ উচ্ছেদ

9

সেন্টামার্টিনে বিপুল পরিমাণ সার পণ্য জব্দ

10

গড়াই নদীতে ফেলা হচ্ছে বর্জ্য, হুমকিতে পরিবেশ

11

উজানের ঢলে ভেসে গেছে ফসল মাছের ঘের

12

বেশি দামে সার বিক্রির দায়ে ফেনীতে দুই ডিলারের জরিমানা

13

পার্টনার প্রকল্পের গতি ফেরাতে মাসিক কর্মপরিকল্পনার নির্দেশ ন

14

খামারীর পুকুরের বিষ দিয়ে সব মাছ নিধন

15

হর্টিকালচার সেন্টারে চারা-কলমের নতুন মূল্য নির্ধারণ

16

পাখিদের বহুতল বাড়ি

17

কৃষিপণ্য রপ্তানিতে নতুন সম্ভাবনা, দেশে চালু হলো গামা ইরেডিয়ে

18

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

19

৯৩ হাজার কোটি ঘাটতি নিয়ে এনবিআরের বছর পার

20