কৃষি সময়
প্রকাশ : Jul 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

৯৩ হাজার কোটি ঘাটতি নিয়ে এনবিআরের বছর পার

কৃষি সময় ডেস্কঃ চলতি বছর রাজস্ব আদায়ে বড় ধরনের ধাক্কা খেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংশোধিত বাজেটে এনবিআরের জন্য পাঁচ লাখ তিন হাজার কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রার ধরা হয়। তারা বিপরীতে আদায় করতে পেরেছে চার লাখ ১০ হাজার ৩৯০ কোটি টাকা। অর্থাৎ লক্ষ্যমাত্রার তুলনায় সংস্থাটি পিছিয়ে রয়েছে প্রায় ৯২ হাজার ৬১০ কোটি টাকা।

১২ জুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর জাতীয় সংসদে দেওয়া তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, এনবিআর রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে থাকলেও গত অর্থবছরের তুলনায় রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি ইতিবাচক। সদ্য সমাপ্ত অর্থবছরে ১১ শতাংশ বা ৪০ হাজার ৮৬২ কোটি টাকা রাজস্ব আদায় বৃদ্ধি পেয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে এনবিআর তিন লাখ ৬৯ হাজার ৫২৮ কোটি টাকা রাজস্ব সংগ্রহ করেছিল।

এনবিআরের পরিসংখ্যান অনুযায়ী, প্রাথমিক হিসাব অনুযায়ী আয়কর খাতে এক লাখ ৮৬ হাজার ১১০ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আয় হয়েছে এক লাখ ৪২ হাজার ৮২৭ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার ৭৬ দশমিক ৭ শতাংশ। আর ভ্যাট বা মূল্য সংযোজন করে এক লাখ ৮৬ হাজার ১১০ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে সংগ্রহ হয়েছে এক লাখ ৫৫ হাজার ৯৪০ কোটি টাকা বা লক্ষ্যমাত্রার ৮৩ দশমিক ৭ শতাংশ। অন্যদিকে শুল্ক খাতে এক লাখ ৩০ হাজার ৭৮০ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে এক লাখ ১১ হাজার ৬২৩ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার ৮৫ শতাংশের বেশি। 

এর আগে ২০২৫-২০২৬ অর্থ বছরের ৮৮ হাজার কোটি টাকার সম্ভাব্য ঘাটতির কথা জানিয়েছিল এনবিআর। অর্থবছর শেষে মোট রাজস্ব আদায় ৪ লাখ ১৫ হাজার কোটি টাকা হবে বলে মনে করেছে এনবিআর। তবে বাস্তবে আরও বেশি ঘাটতি হলো।
কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতে খবরের কাগজ, চোখে বাঁচার স্বপ্ন নিয়ে ছুটছেন সংগ্রামী নার

1

কাঁচামাল সংকটে বন্ধ ডিএপি সার কারখানা

2

কৃষকের ৪ শতাধিক ফলদ কলাগাছ কাটলেন প্রতিপক্ষরা

3

খামারীর পুকুরের বিষ দিয়ে সব মাছ নিধন

4

ফসল রক্ষা বাঁধের দুই হাজার ব্লক লুট

5

নরসিংদীতে লটকনের বাম্পার ফলণে চাষিদের মুখে হাসি

6

মরিচ চাষে লাভবান হচ্ছে কৃষকরা

7

গাইবান্ধায় বীজতলা তলিয়ে আমন উৎপাদন হুমকিতে

8

নারকেল ছোবড়া থেকে আনসার সদস্যর কোকোপিট তৈরি

9

কৃষির রেটে খামারে বিদ্যুতের দাবি জোরালো হচ্ছে

10

হিমাগারে আলু এখন কৃষককের গলার কাটা

11

৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ

12

উদ্বোধনী দিনে কৃষক কার্ডে প্রণোদনা পাচ্ছেন ১১০৩৬৪ কৃষক- কৃষি

13

ক্ষতিগ্রস্থদের সহায়তা করতে হবে-রিজভী

14

সুনামগঞ্জে শিক্ষার্থীদের বিনার জাত বিষয়ে নির্দেশনা

15

১৫৫ কেজির কোরাল মাছ দেখতে ভিড়

16

নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ

17

বন্যায় ক্ষতিগ্রস্থদের পূনর্বাসনের কাজ শুরু হয়েছে-অর্থমন্ত্রী

18

লংগান চাষে সাফল্য পেয়েছেন প্রিয়দর্শী চাকমা

19

সুন্দরবনে শালপাতা মাছসহ ৬ জেলে আটক

20