কৃষি সময়
প্রকাশ : Jul 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাঁওতাল নারীদের মাশরুম প্রক্রিয়াজাতে আয়ের পথ করে দিচ্ছে হাবিপ্রবি শিক্ষার্থীরা

হাবিপ্রবি প্রতিনিধিঃ কর্ণাই এলাকার সাঁওতাল নারীদের মাশরুম চাষ ও মাশরুম প্রস্তুত, রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশিক্ষণ দিচ্ছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) একদল তরুন শিক্ষার্থী। তারা নিজেদের প্রতিষ্ঠিত প্লাটফর্ম ‘প্রজেক্ট সৃজনী’র সহযোগিতায় তাদের অর্থ উপার্জনের এই সুযোগ তৈরি করে দিয়েছে।

জানা যায়, হাবিপ্রবিতে অধ্যয়নরত কয়েকজন তরুণ মিলে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ট্রেনিং নিয়ে মাশরুম প্রক্রিয়াজাত করে বাজারজাত করার পরিকল্পনা করেন। পুরো প্রক্রিয়ায় তারা যুক্ত করেন সাঁওতাল নারীদেরকে। মাশরুম সংগ্রহ করে বিশ্ববিদ্যালয়ের পাশে কর্ণাই নামক স্থানে সাঁওতাল পাড়ার উল্লেখযোগ্য সংখ্যক সাঁওতাল নারীকে মাশরুম শুকানো ও প্রকিয়াজতকরণের ওপর প্রশিক্ষণ দেন তারা নিজেরাই। এরপর সংগ্রহ করা মাশরুম প্রক্রিয়াজাত করে সাঁওতাল নারীরা শুকনো মাশরুম তৈরি করেন এবং একইসাথে বর্জ্য পদার্থ থেকে হস্তশিল্পের মাধ্যমে ফুলদানি, শো-পিসও তৈরি করছেন।

প্রজেক্ট সৃজনীর সঙ্গে সম্পৃক্ত তরুণরা জানান প্রাথমিকভাবে এই উদ্যোগের লক্ষ্য হলো প্রোটিনের অভাবে ভোগা বিশ্ববিদ্যালয়ের ১০০ জন শিক্ষার্থীকে সূলভ মূল্যে প্রোটিন সরবরাহ করা। ইতিবাচক সারা পেলে আরো বড় পরিসরে শিক্ষার্থী এবং স্থানীয়দের মাঝেও মাশরুম সরবরাহ করতে আগ্রহী তারা।

হাবিপ্রবি শিক্ষার্থী মঈনউদ্দীন রাব্বি বলেন, সৃজনী প্রকল্পের উদ্দেশ্য হলো সাঁওতাল ও অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর নারীদের মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের মাধ্যমে ক্ষমতায়ন করা। সুলভ মূল্যে মাশরুম পণ্য সরবরাহের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রোটিনের ঘাটতি পূরণ করা এবং বর্জ্য প্লাস্টিক, টিনের ক্যান ও কাচের বোতলকে হস্তনির্মিত পণ্যে রূপান্তরের মাধ্যমে পরিবেশগত স্থিতিশীলতা বৃদ্ধি করা।

তিনি আরো বলেন, বর্তমানে আমরা নিজেরাই মাশরুম সংগ্রহ করে সাঁওতাল নারীদের সহযোগিতায় তা প্রক্রিয়াজাত করি এবং এ থেকে প্রাপ্ত আয়ের একটা নির্দিষ্ট অংশ তাদেরকে প্রদান করি। ভবিষ্যতে তাদেরকে মাশরুম চাষের উপর ট্রেনিং দিয়ে তাদের দ্বারাই মাশরুম উৎপাদনের পরিকল্পনা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ জরিমানা

1

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

2

খানসামার ব্যস্ত সময় পার করছে আমন চাষিরা

3

সুন্দরবনে হরিণের মাংসসহ আটক ২

4

মায়ের জন্য বাসার ছাদে আনার বাগান

5

কৃষি খাতে স্থবিরতা

6

মডেশ চাকমার উদ্ভাবিত ‘ক্রপস ডক্টর’ ঘরে বসে ফসলের রোগ শনাক্ত

7

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

8

মাল্টা-কমলার বাগানে রাজুর ভাগ্য

9

রাজশাহী জেলায় আমন রোপণে ব্যস্ত কৃষক

10

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

11

মেঘনায় ধরা পড়ল ২৫ কেজির হিলা মাছ

12

রাজশাহী চিড়িয়াখানাকে নতুন রুপ দেয়া হবে- মৎস্য ও প্রাণিসম্পদ

13

চলনবিলের তাজা মাছ, সূর্য ওঠার সাথে সাথেই জমে ওঠে আড়ৎ

14

গড়াই নদীতে ফেলা হচ্ছে বর্জ্য, হুমকিতে পরিবেশ

15

কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি

16

চাঁদপুরে বিলুপ্ত বিরল মাছের অনন্য সংগ্রহশালা

17

৬০ হাজার কোটি টাকা কৃষি ও পল্লি ঋণ বিতরণের লক্ষ্য

18

চড়াদামে সার বিক্রি ব্যবসায়ীকে জরিমানা

19

মৎস্য অভয়াশ্রমে ফিরছে দেশীয় মাছ

20