কৃষি সময়
প্রকাশ : Nov 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

বগুড়ায় উৎপাদন হচ্ছে ১৭২ কোটি টাকার জৈব সার

বগুড়া সংবাদদাতাঃ 
বগুড়ায় জৈব সার উৎপাদন অতীতের রেকর্ড অতিক্রম করেছে। স্থানীয় পর্যায়ে একাধিক উদ্যোক্তা গোবর, গাছের পাতা, খড়কুটো ও গৃহস্থালির বর্জ্য দিয়ে এই সারা তৈরি করছেন। এ খাতে সরাসরি কর্মসংস্থান হয়েছে অন্তত ৭০০ মানুষের। এ জেলায় গত বছর ২ লাখ ৪৫ হাজার ৬০৭ টন জৈব সার উৎপাদন হয়েছে। যার বাজার মূল্যে প্রায় ১৭২ কোটি টাকা। স্থানীয় চাহিদা মিটিয়ে এই সার যাচ্ছে সারা দেশের বাজারে। এই সার তৈরি করে উদ্যোক্তারা যেমন লাভবান হচ্ছেন। তেমনি স্থানীয় চাষীরা এই সার ব্যবহার করে অধিক ফসল ও সবজি উৎপাদন করে লাভবান হচ্ছেন। 

কৃষি বিভাগের হিসাবে, গত অর্থবছরে জেলায় ২ লাখ ৪৫ হাজার ৬০৭ টন জৈব সার উৎপাদিত হয়েছে। এর মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পের আওতায় উৎপাদিত হয়েছে ১৪ হাজার ৮৯ টন। নিবন্ধিত প্রতিষ্ঠানগুলো উৎপাদন করেছে ২৪ হাজার ১৩০ টন। বাকি ২ লাখ ৭ হাজার ৩৮৮ টন উৎপাদিত হয়েছে অন্যান্য প্রতিষ্ঠানের মাধ্যমে।

বগুড়ায় জৈব সার উৎপাদনের সঙ্গে যুক্ত শেরপুরের উদ্যোক্তা সুরাইয়া ফারহানা রেশমা। প্রায় শূন্য থেকে তিনি এ কাজে যুক্ত হয়ে  এখন তার সম্পদের পরিমাণ ২ কোটি টাকার বেশি। তার প্রতিষ্ঠানে কর্মসংস্থান হয়েছে ১৫ জনের। এ ছাড়া দেশের বিভিন্ন এলাকার অন্তত ৭০০ উদ্যোক্তা তার কাছ থেকে জৈব সার তৈরির প্রশিক্ষণ নিয়েছেন। তার উৎপাদিত সার বাজারযাত হচ্ছে দেশের বিভিন্ প্রান্তে। এর মাধ্যমে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করে এখন সচ্ছল স্বাভলম্বী। 

জৈব সার উৎপাদন করে এই খাতে নিজেদের অবস্থান তৈরি করেছেন বগুড়া সদরের বাঘোপাড়া এলাকার বিরতি খাতুন ও রাশেদুল ইসলাম রূপম দম্পতি। পারিবারিক নার্সারির প্রয়োজনে আট বছর আগে মাত্র ৩০ হাজার টাকা দিয়ে শুরু করেছিলেন সার উৎপাদন। এখন নিজেদের প্রয়োজন মিটিয়ে প্রতি মাসে অন্তত ৫ লাখ টাকার সার বিক্রি করছেন তারা। তাদের প্রতিষ্ঠানে কাজ করছেন আরও ২০ জন।

উদ্যোক্তা বিরতি খাতুন জানান, নার্সারিতে রাসায়নিক সারের ব্যবহার থেকে মাটির ক্ষতির বিষয়টি বুঝতে পেরে জৈব সারের প্রয়োজনীয়তা অনুভব করেন তারা। বাসাবাড়ির সবজির খোসা, গাছের পাতা, খড়কুটো ও মুরগির বিষ্ঠা দিয়ে সার তৈরির কাজ শুরু করেন। বর্তমানে ভার্মি কম্পোস্ট ও ট্রাইকো কম্পোস্টÑ দুই ধরনের সার উৎপাদন করছেন তারা।

ব্যক্তি উদ্যোগের পাশাপাশি বগুড়ায় জৈব সার উৎপাদনে গড়ে উঠেছে বাণিজ্যিক খাত। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, প্রায় এক দশক ধরে জেলায় জৈব সার উৎপাদন হচ্ছে। সদর উপজেলা, শেরপুর, সারিয়াকান্দি, শিবগঞ্জ ও গাবতলী উপজেলায় বাণিজ্যিক উৎপাদন বেশি। জেলায় নিবন্ধিত সার উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়েছে সাতটি। এ ছাড়া ছোট-বড় প্রায় ১৫০ জন উদ্যোক্তা এ কাজে যুক্ত। এর মাধ্যমে তারা নিজেদেও কর্মসংস্থান তৈরি করেছেন।  অর্থনৈতিকভাবে সচ্ছলতা অর্জণ করেছেন। 

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানি বাড়লেই বন্যা, কমলেই ভাঙন: আতঙ্কে কাজিপুরে লাখো মানুষ

1

ত্রিশালে জমজমাট পলো উৎসব

2

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

3

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

4

ভোলাগঞ্জ স্থলবন্দর দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারে গুরুত্বপূর্ণ

5

উপকূলের সংকট সমাধানে সর্বদলীয় রাজনৈতিক সিদ্ধান্ত নেবার আহ্বা

6

ভিএইচটি প্লান্ট চালু: খুললো আরো নতুন দেশে আম রফতানির দ্বার

7

১৫০০ বস্তা সার জব্দ

8

১৩৪ বস্তা সার উদ্ধার

9

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

10

দেশের উন্নয়নে বেশি অবদান রাখছেন কৃষিবিদরা

11

লাউ চাষে লোকশানে চাষীরা

12

ফরিদপুরে পেঁয়াজ পচে ক্ষতিগ্রস্থ চাষীরা

13

বিশ্ববাজারে বড়লেখার উদ

14

ওয়ান হেলথ শুধু মুখের কথা নয়, দৃঢ় কমিটমেন্ট প্রয়োজন : ফরিদা আ

15

রবিবার জাতীয় মৎস্য পক্ষে পুরষ্কার পাচ্ছে ১৪ ব্যক্তি

16

গাইবান্ধায় বীজতলা তলিয়ে আমন উৎপাদন হুমকিতে

17

কাঁচা মরিচের দাম নেমেছে ১০০ টাকায়

18

ফসল আর সবজি চাষে লাভবান কৃষকেরা

19

পাহাড়ের পাশে বর্জ্যর স্তুপ

20