কৃষি সময়
প্রকাশ : Jul 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

কাঁচা মরিচের দামের ঝাঁজে দিশেহারা

কৃষি সময় ডেস্কঃ সারা দেশে টানা বৃষ্টি ও কিছু এলাকায় বন্যার পর থেকেই অস্থিরতা চলছে নিত্যপণ্যের বাজারে। এরমধ্যে সাধারণ মানুষকে সবচেয়ে বেশি ভোগাচ্ছে কাঁচামরিচের দাম। কিছুদিন বাদেই পেরিয়ে যাচ্ছে শতকের একটি করে ধাপ। বিক্রিতারা বলছেন,দেশের বিভিন্ন স্থানে মরিচ খেত নষ্ট হওয়য় সরবরাহ কমেছে। ফলে এমন দামা বেড়েছে। 

শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর শান্তিনগর ও সেগুণবাগিচা বাজার ঘুরে দেখা গেছে কাঁচা মরিচের দাম চড়া।

দুই বাজারের খুচরা ও পাইকারি বাজারের বিক্রেতা ও ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এখন বাজারে প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে ৪০০ টাকায়। প্রতি একশো গ্রাম ৪০ টাকা ও আড়াইশো গ্রাম ১০০ টাকা দরে। তবে আধাকেজি বা এক কেজি মরিচ নিলে ২০-৩০ টাকা কমে পাওয়া যাচ্ছে।

সেগুনবাগিচা বাজারের বিক্রেতা বুলু মিয়া বলেন, প্রতি কেজি কাঁচা মরিচ এক সপ্তাহের ব্যবধানে ১০০ টাকা বেড়েছে। গত সপ্তাহে ২৮০ থেকে ৩০০ টাকায় বিক্রি হয়েছে। তার আগে সপ্তাহে ১৮০ থেকে ২০০ টাকা ছিল।

এদিকে সারা দেশের জেলা উপজেলা পর্যায় থেকে গ্রামের বাজার পর্যন্ত এখন কাঁচা মরিচের দাম বৃদ্ধি পেয়েছে। ৩শ’৬০ টাকা থেকে ৪শ’টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। যা কিনতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। 

কৃ/স/জয় 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

করাতকলে উজাড় হচ্ছে বন

1

সার নিয়ে হার্ডলাইনে সরকার

2

পাট নিয়ে বিপাকে জয়পুরহাটের চাষীরা

3

২৫ ডিসেম্বর দেশে আসছেন তারেক রহমান

4

শিলাবৃষ্টিতে আমন,আলুর ক্ষতির শঙ্কা

5

পানের বরজ যেন কৃষকের ‘নগদ ব্যাংক’

6

কৃষককে জিম্মি করে কৃত্রিম সংকট ও বাড়তি দামে সার বিক্রির সুযো

7

চরাঞ্চলে অর্গানিক কৃষির সূচনা করতে হবে: কৃষিমন্ত্রী

8

চিরচেনা সাদা ভাতের পাতে উঠবে ব্ল্যাক রাইস

9

৬০ হাজার কোটি টাকা কৃষি ও পল্লি ঋণ বিতরণের লক্ষ্য

10

হাজারো পাখির অকৃত্রিম বন্ধু বুদ্ধ

11

বগুড়ায় বিশ্ববিদ্যালয় বিল পাস

12

অপরিকল্পিত উন্নয়নে ছোট হচ্ছে চলনবিলঃ হুমকিতে জীববৈচিত্র্য

13

কুমার নদ এখন বর্জ্যরে ভাগাড়

14

কৃষিতে স্কুল শিক্ষক জহিরের সাফল্য

15

মজুত করা পেঁয়াজ পচনে দিশেহারা কৃষক

16

কুড়িগ্রামে আগাম সবজিতে লাভের স্বপ্ন

17

কাপাসিয়ায় শীতলক্ষ্যা পাড় এখন ময়লার ভাগাড়

18

ডিলারদের সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি করতে বিএফএ’র সর্ত

19

দখল-দূষণে মৃতপ্রায় পালং খাল

20