কৃষি সময়
প্রকাশ : Sep 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

দখল-দূষণে মৃতপ্রায় পালং খাল

শরীয়তপুর সংবাদদাতাঃ 
শরীয়তপুরে দখল ও দূষণের কবলে পড়ে মৃতপ্রায় হয়ে পড়েছে ঐতিহ্যবাহী পালং খাল। জেলা শহরের মাঝ দিয়ে প্রবাহিত খালটি পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে দ্রুত খননের দাবী স্থানীয়দের।

জানা যায়, শরীয়তপুর শহর ও আশপাশের এলাকার পানি নিষ্কাশন এবং কৃষিকাজের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ ছিলো এই খাল। কীর্তিনাশা নদীর সঙ্গে সংযুক্ত এ খালে তখন সারা বছরই পানির প্রবাহ সচল ছিল। খালটি দিয়ে চলাচল করত বিভিন্ন ধরনের নৌযান। নদীর পানি এ খাল হয়ে আশপাশের বিভিন্ন এলাকায় প্রবাহিত হতো। সেই পানি ব্যবহার করে শহরের পাকার মাথা, আমতলি, কাগদী ও বুড়িরহাটসহ বিভিন্ন এলাকার কৃষকেরা কৃষিকাজ পরিচালনা করতেন।

গময়ের পরিক্রমায় গুরুত্বপূর্ণ এই খালটির দুই পাড় দখল, বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা ফেলা এবং পানিপ্রবাহের পথে প্রতিবন্ধকতা তৈরির কারণে এর স্বাভাবিক গতিপথ সংকুচিত হয়ে পড়েছে। দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি বাড়ছে মশা-মাছির উপদ্রব। দীর্ঘদিন ধরে এমন অবস্থা চলতে থাকলে পানিদূষণ ও জলাবদ্ধতাসহ নানা ধরনের পরিবেশগত সমস্যা আরও প্রকট হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। কোথাও কোথাও খালের অস্তিত্ব বিলীন হওয়ার পথে। খালের পানিপ্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ছে। 

বাংলাদেশ নদী পরিব্রাজক দলের সভাপতি মোহাম্মদ নুরুজ্জামান শিপন বলেন, দীর্ঘ ১০ বছর ধরে পালং খাল নিয়ে কথা বলে আসছি, কিন্তু দুঃখজনকভাবে এখন পর্যন্ত কোনো কার্যকর ফলাফল পাইনি। খালটি দখল ও দূষণমুক্ত করে আমরা পুনরুদ্ধার করতে চাই। খালটির স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে এনে নতুন করে সচল করার লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ ও কার্যক্রম চালিয়ে যাব।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেন্টমার্টিনের অস্তিত্ব টিকিয়ে রাখতে সব করা হবে-পরিবেশ, বন ও

1

ভাঙ্গায় দূষণ দখলে সংকটে কুমার নদ

2

মূল্যস্ফিতি কিছুটা বেড়েছে

3

জাতীয় ফলমেলায় শৈশবের স্বাদ খুঁজছেন দর্শনার্থীরা

4

২৫০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ

5

ফরিদপুরে পেঁয়াজ পচে ক্ষতিগ্রস্থ চাষীরা

6

সবাই মিলে দেশটাকে পরিষ্কার সুন্দর রাখতে হবে: প্রধানমন্ত্রী

7

৫০ লাখ টাকার জাল পুড়িয়ে ধ্বংস

8

মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সার জব্দ

9

দিনাজপুরে ৬৬৯ বস্তা সার জব্দ

10

দখল-দূষণে মৃতপ্রায় পালং খাল

11

পৌনে ৯ মণ হরিণের মাংস উদ্ধার

12

সদুল্লাপুরে আমনের চারার বাড়তি দাম

13

সারের অনিয়ম-দুর্নীতিতে সরকারের ‘জিরো টলারেন্স’- কৃষি সচিব

14

মাদারীপুরে দেশি মাছের আকাল

15

বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করতে আসছে ইটিপি ব্যবস্থা

16

কুড়িগ্রামে সারের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ

17

অতিথি পাখির কিচিরমিচিরে মুখর নাজিরপাড়া

18

চরাঞ্চলের জলবায়ু-সহিষ্ণু উন্নয়নে জাতীয় অগ্রাধিকার জরুরি

19

৫০ বছরের পুরোনো সবজি হাট

20