কৃষি সময়
প্রকাশ : Jul 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাপের কামড়ে ১৩ জন হাসপাতালে

কৃষ্টিয়া প্রতিনিধিঃ সাপের কামড় খেয়ে কুষ্টিয়ায় ১৩ হাসপাতালে ভর্তি হয়েছে। জেলাজুড়ে সাপের উপদ্রব আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় এ ঘটনা ঘটেছে।

বুধবার দুপুরের পর থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে  বিভিন্ন এলাকা থেকে সাপে কাটা ১৩ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১০ জন পুরুষ ও ৩ জন নারী। এরা সবাই পেশায় কৃষক। তারা মাঠে ঘাটে কাজ করার সময় সাপে কামড়ে দেয়। 

বিভিন্ন প্রজাতির সাপ কামড়ালেও ভেড়ামারা উপজেলার কলেজপাড়া মহল্লার হারুন নামে একজনকে বিষধর রাসেল ভাইপার কাড়েছে। 

হাসপাতালের চিকিৎসকেরা জানান, ভর্তি হওয়া সব রোগীকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সহকারী রেজিস্ট্রার (মেডিসিন) ড. মো. মাহফুজুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় ১৩ জন সাপে কাটা ও বিষধর প্রাণীর কামড়ে আক্রান্ত রোগীকে আমরা চিকিৎসা দিয়েছি। এর মধ্যে একজনকে অ্যান্টিভেনম দেওয়া হয়েছে। বর্তমানে হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিভেনম মজুত রয়েছে এবং আমরা দক্ষতার সঙ্গে পরিস্থিতি সামাল দিচ্ছি।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে সারের দাবীতে কৃষকদের হট্টগোল ভাঙচুর

1

কৃষিসহ উৎপাদনশীল খাতে ৪১ হাজার কোটি টাকার তহবিল চুক্তি

2

ব্রাহ্মণবাড়িয়া ৯ টন জিরা জব্দ

3

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

4

চলনবিলে কচুরিপানা অপসারণ শুরু

5

৩০০ উপজেলায় পুষ্টিচাল বিতরণ করার সিদ্ধান্ত

6

সদুল্লাপুরে আমনের চারার বাড়তি দাম

7

বদলগাছীতে আমন চারার হাট জমে উঠেছে

8

অসময়ে মাচায় ঝুলছে তরমুজ

9

ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি

10

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃক্ষ রোপন

11

বিভেদের জেরে ব্রি’র মহাপরিচালকের দায়িত্বে অতিরিক্ত সচিব

12

জিয়া খাল খনন না হওয়ায় ব্যহত চাষাবাদ

13

কৃষকের সবজিগাছ কেটে দিলো দুর্বৃত্তরা

14

মাশরুম চাষে জহিরুলের জীবনের বাঁক বদল

15

শ্রীলঙ্কার পেরাদেনিয়া বিশ্ববিদ্যালয়ে সার্ক এগ্রিকালচার সেন্ট

16

আমাদের কাছে তিনি ছিলেন ‘লিজেন্ড’

17

কৃষি জমিতে বালুর স্তরে দিশেহারা কৃষক

18

শিয়াল হত্যায় ১০ জনের বিরুদ্ধে মামলা

19

১০ হাজার কোটি টাকার নতুন কৃষিঋণ তহবিল

20