কৃষি সময়
প্রকাশ : Nov 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

রংপুরের পালিচড়া সবজির মোকাম জমজমাট

রংপুর সংবাদদাতাঃ 
রংপুরের গালিচড়া সবজির মোকাম এখন জমজমাট। প্রতিদিন বসে এ বাজার। যেখানে জেলার বিভিন্ন প্রান্তের চাষী এবং ব্যবসায়ীরা সবজি নিয়ে আসেন এই মোকামে। স্থানীয় চাহিদা মিটিয়ে এখনকার সবজি যাচ্ছে বিভিন্ন স্থানে। 

রংপুর সদর উপজেলার সদ্যপুষ্করিণী ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী পালিচড়া হাট। প্রতিদিন ভোরের আলো ফুটতেই জমে ওঠে এই সবজির হাট। কারও মাথায় সবজির ঝুড়ি, কারও ভ্যানে সাজানো টাটকা শাকসবজি। কেউ দরদাম করছেন, কেউ ব্যস্ত কেনাবেচায়। কৃষকের হাত থেকে সরাসরি সবজি কিনছেন পাইকার ও খুচরা ক্রেতারা। নেই ফড়িয়াদের দৌরাত্ম্য। কৃষক পাচ্ছেন উৎপাদিত পণ্যের ন্যায্য দাম, আর ক্রেতারা কিনতে পারছেন তুলনামূলক কম দামে টাটকা সবজি। ব্যতিক্রমী বাজার রংপুরের পালিচড়া হাট, যা স্থানীয়ভাবে পরিচিত ‘ভোরের সবজি হাট’ নামে।

রংপুর সদর ও মিঠাপুকুর উপজেলার বিভিন্ন গ্রামের কৃষকরা নিজেদের উৎপাদিত সবজি নিয়ে হাজির হন এখানে। রানীপুকুর, ভেলু, পালিচড়া, কাটাবাড়ী, গোপালপুর, মাধবপুর, ফতেপুর, অযোদ্ধাপুরসহ আশপাশের গ্রামগুলো থেকে প্রতিদিন আসে নানা জাতের শাকসবজি।

পালিচড়া হাটের গুরুত্ব শুধু স্থানীয় কেনাবেচায় সীমাবদ্ধ নয়। এখান থেকে সংগ্রহ করা সবজি রংপুর শহর ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়। কৃষি বিভাগ বলছে, রংপুর জেলায় চলতি বছর শীতকালীন শাকসবজি চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৭ হাজার ৯০০ হেক্টর জমিতে। এর মধ্যে আগাম সবজি আবাদ হয়েছে প্রায় ৩ হাজার হেক্টরে। 

কৃষকের এই সরাসরি বিক্রির সুবিধা শুধু উৎপাদনকারীদের মধ্যেই সীমাবদ্ধ নয়; স্বস্তি মিলেছে ক্রেতাদেরও। রংপুর শহরের ধাপ এলাকার চাকরিজীবী আসাদুজ্জামান ব্যাগ হাতে সবজি কিনছিলেন। তিনি বললেন, ‘স্বাভাবিক দামে ক্ষেত থেকে সদ্য কেটে আনা টাটকা শাকসবজি পাওয়া যায়। তাই সপ্তাহে অন্তত দুদিন এই হাটে আসি।’

একই অভিজ্ঞতার কথা জানালেন পালিচড়া গ্রামের কৃষক আবদুর রহিম। তিনি হাটে লালশাক ও মিষ্টিকুমড়া বিক্রি করছিলেন। তার ভাষ্য, গ্রামের প্রায় সবাই সবজি চাষ করেন। ভোররাতে ক্ষেত থেকে সবজি তুলে সরাসরি হাটে নিয়ে আসেন তারা। এখানে কৃষকরাই বিক্রেতা। ফলে উৎপাদিত পণ্যের দাম নিজেরাই নির্ধারণ করার সুযোগ পান।

হাটের এক কোণে টমেটো ও বাঁধাকপি নিয়ে বসেছেন জসিম উদ্দিন। তার বাড়ি পাশের কাটাবাড়ী গ্রামে। তিন বিঘা জমিতে এসব সবজি চাষ করেছেন তিনি। জসিম উদ্দিন বললেন,আগে পাইকাররা ক্ষেতে গিয়ে কম দামে সবজি কিনে নিয়ে যেতেন। পরে বাইরে বেশি দামে বিক্রি করতেন। এখন আমরা নিজেরাই হাটে সবজি নিয়ে আসি। বাজার দেখে দরদাম করে বিক্রি করতে পারি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুরের উপপরিচালক সাইফুল আলমের জানান, রংপুর অঞ্চলে শাকসবজি কেনাবেচার অন্যতম বড় মোকাম পালিচড়া হাট। এখান থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সবজি সরবরাহ করা হয়। কৃষকরাই উৎপাদিত পণ্যের দাম যাচাই করে বিক্রি করতে পারছেন। অন্যদিকে ক্রেতারাও পাচ্ছেন টাটকা সবজি তুলনামূলক সাশ্রয়ী দামে। এ কারণে হাটটি কৃষক ও ক্রেতাÑ উভয়ের কাছেই আস্থার জায়গা তৈরি করেছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাল্টা-কমলার বাগানে রাজুর ভাগ্য

1

বঙ্গোপসাগরে ধরা পড়ল ২২ কেজির ধাতিনা ভোল

2

ফিড-ওষুধ-বিদ্যুতের খরচে দিশেহারা খামারীরা

3

গড়াই নদীতে ফেলা হচ্ছে বর্জ্য, হুমকিতে পরিবেশ

4

বৃক্ষরোপণকে জাতীয় আন্দোলনে পরিণত করতে হবে-পরিবেশ প্রতিমন্ত্র

5

মৎস্য-প্রাণিসম্পদ উদ্যোক্তাদের তালিকা করা হবে-মৎস্য প্রাণিসম

6

৩ লাখ কেজি ভারতীয় ইলিশ আমদানি

7

পিরোজপুরে ব্যতিক্রমী ভাসমান পেয়ারার বাজার

8

নদীতীরে কয়লা চুল্লিতে পরিবেশ বিপর্যয়

9

আমন ধানের ভাল ফলনে কৃষকের মুখে হাসি

10

পানির দামে গোলাপ বিক্রি

11

সেন্টমার্টিনের অস্তিত্ব টিকিয়ে রাখতে সব করা হবে-পরিবেশ, বন ও

12

সাগরে জাল ফেললেই লোকসান

13

দস্যু আতঙ্ক নিয়ে শুরু হচ্ছে শুঁটকি মৌসুম

14

শরিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

15

মিনি কোল্ডস্টোরেজ দেখে মুগ্ধ বিদেশিরা

16

হাওরে সেচ সংকটে বোরো আবাদ ব্যাহত হওয়ার শঙ্কা

17

ইতালির সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে চায় বা

18

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ২ জানুয়ারি

19

ঝালকাঠিতে চাই বুছনার বাজার এখন চাঙ্গা

20