কৃষি সময়
প্রকাশ : Aug 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

কাজিপুরে বাড়ছে লাভজনক কলার আবাদ

টি এম কামাল,কাজিপুর (সিরাজগঞ্জ) : সুস্বাদু ও দেখতে সুন্দর হওয়ার কারণে চরাঞ্চলের কলার চাহিদা বেশি। সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সর্বত্রই কলার আবাদ হয়ে থাকে। তবে দুর্গম চরাঞ্চলের খাসরাজবাড়ী, নাটুয়ারপাড়া, তেকানী, মাইজবাড়ী, শুভগাছা, নিশ্চিন্তপুর, মনসুর নগর ও চরগিরিশ ইউনিয়নে কলার আবাদ বেশি হয়। এই উপজেলায় সাধারণত সবরি, সাগর ও কাচকলার আবাদ বেশি হয়ে থাকে। ব্যাপক চাহিদা ও ভাল দাম পাওয়ায় কৃষকরা কলা চাষে আগ্রহী হয়ে উঠছে। বাণিজ্যিক ও পারিবারিক ভাবে কলার আবাদ হয়ে থাকে।   

সরেজমিনে দেখা যায়, পারিবারিক ভাবে লোকজন বাড়ির আঙ্গিনায়, রাস্তার ধার পরিত্যাক্ত জায়গায় কলার আবাদ করছেন। ভাল দাম পাওয়ায় অনেকেই কলাগাছ রোপণ করছেন।

 চরগিরিশ ইউনিয়ন পরিষদের সদস্য আনোয়ার হোসেন জানান, আমরা কোনদিন বাজার থেকে কলা কিনে খাইনি। বাড়িতে সকল ধরনের কলা গাছ আছে। নিজেরা খাওয়ার পর প্রতিবছর ত্রিশ-চল্লিশ হাজার টাকার কলা বিক্রি করি। আমাদের জায়গা কম তাই বেশি করে চারা লাগাতে পারি না। তিনি আরও বলেন, কোন খরচ নাই শুধু একবার চারা রোপণ করলেই হয়। তিনি সকলকে বাড়িতে কলার চারা রোপণের পরামর্শ দেন। কলা ব্যবসায়ী আব্দুল আজিজ জানান, কাজিপুরের চরাঞ্চলের কলা থাকলে অন্য এলাকার কলা বিক্রি কম হয়।  

কাজিপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শরিফুল ইসলাম জানান, কাজিপুরের মাটি কলা চাষের জন্য উপযোগী হওয়ায় কলার আবাদ বাড়ছে। 

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় আড়তে বেড়েছে কাঁচা মরিচের দাম

1

সহনশীল কৃষিখাদ্য ব্যবস্থা গড়ে তুলতে হবে : পরিবেশমন্ত্রী

2

জুলাই-আগস্টে রেমিট্যান্স এলো ৬ বিলিয়ন ডলার

3

হাজার কোটি টাকার ছাড়াবে সিরাজগঞ্জের সরিষাকেন্দ্রিক বাণিজ্য

4

ঝড়ো হাওয়ায় লন্ডভন্ড শুঁটকি মহাল

5

মরুর খেজুর এবার পাবনায়

6

গোয়ালঘর থেকে ১৩২ বস্তা সার জব্দ

7

করাতকলে উজাড় পাহাড়ি বন

8

চা বাগান থেকে দুই অজগর উদ্ধার

9

খায়রুলের জালে ২৫ কেজির কোরাল

10

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

11

দিনাজপুরে ১০ হাজার তাল চারা রোপণ

12

দেশে উৎপাদিত আলু রপ্তানিতে ভাটা

13

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন করা হবে-প্রধানমন্ত্রী

14

ধানক্ষেত জ্বালিয়ে দিল দুর্বৃত্তরা

15

সবাই মিলে দেশটাকে পরিষ্কার সুন্দর রাখতে হবে: প্রধানমন্ত্রী

16

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

17

এক জালেই ধরা পড়ল ৯৫ মণ ইলিশ

18

কৃষিতে খেলাপি ঋণ ছাড়াল ১৮ হাজার কোটি টাকা

19

সাতক্ষীরায় বিলে জলাবদ্ধতায় বিপাকে কৃষকরা

20