কৃষি সময়
প্রকাশ : Oct 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

চুয়াডাঙ্গা সংবাদদাতাঃ 
চুয়াডাঙ্গায় শীতের আগেই ব্যস্ত হয়ে উঠেছে খেজুর গাছ কাটায় জড়িত গাছিরা। ধারালো দা নিয়ে তারা গাছের শুকনো অংশ ছাঁটাই-বাছাই করে রস সংগ্রহের উপযোগী করে তুলছেন। গাছ থেকে তারা রস সংগ্রহ করে খেজুর গুড় তৈরি করবেন। এখানকার খেজুর গুড়ের মান ভাল হওয়ায় দেশজুড়ে রয়েছে আলাদা চাহিদা। যার মাধ্যমে গাছি আর গাছ মালিকরা প্রতি বছর আয় করে থাকেন।

চুয়াডাঙ্গা জেলায় প্রতি বছর বিপুর পরিমাণ খেজুর গুড় উৎপাদন হয়। এবার শীত মৌসুম আগার আগেই গাছিরা এখন ব্যস্ত খেজুর গাছ পচির্যায়। বিভিন্ন এলাকায় খেজুর গাছের দিকে তাকালেই দেখা মিলছে গাছিরা গাছে গাছে পরিষ্কার,ঝোড়ার কাজ করছেন। দেশের বিভিন্ন স্থান থেকে আসা অনেক গাছি আগে ভাগেই অস্থায়ী তাবু ফেলেছে। পুরো শীত মৌসুমে তারা এখান থেকে খেজুর রস সংগ্রহ করে জ্বালিয়ে গুড় তৈরি করবেন।

জানা গেছে, জেলার চার উপজেলায় মাঠ ও রাস্তার দুই ধারে ২ লাখ ৭২ হাজার খেজুর গাছ রয়েছে। এরমধ্যে জীবননগর, দামুড়হুদা, দর্শনা ও আলমডাঙ্গা এলাকায় খেজুর গাছের সংখ্যা সবচেয়ে বেশি। শীতের আগমনি বার্তায় ইতোমধ্যে ২০ ভাগ খেজুর গাছ কাটা শেষ হয়েছে। এখানাকার প্রতিটি গাছ থেকে ১০/১১ কেজি গুড় উৎপাদন করা যায়। শীতের আমেজ পুরোদমে শুরু হওয়ার আগেই মাঠজুড়ে দিনরাত চলছে গাছ পরিচর্যার প্রস্তুতি। বর্তমানে চলছে গাছ ঝোড়া, পরিষ্কার করার কাজ। খেজুর গাছ বেশি রয়েছে এমনস্থানে গাছিরা অস্থায়ী ঘাঁটি স্থাপন করেছেন। রস থেকে গুড় তৈরি করার জন্য জ্বালানি হিসাবে খেজুর গাছের ডাল পালা শুকিয়ে রাখা হচ্ছে।

চলতি শীত মৌসুমে জেলায় ২ হাজার ৭শ’ মেট্রিক টন খেজুরের গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত মৌসুমে ২ হাজার ৫শ’ মেট্রিক টন খেজুরের গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল কৃষি বিভাগের। যা বিক্রি করে আয় হয়েছিল ৭৫ কোটি টাকা।

আর মাত্র কয়েক সপ্তাহ পর খেজুর গাছ থেকে সংগ্রহ করা হবে রস। সারারাত গাছে বাধা মাাটির ভাড়ে ফোঁটা ফোঁটা মিষ্টি রসে ভরবে সেই হাঁড়ি। আর তা জ্বাল দিয়ে তৈরি হবে ঐতিহ্যবাহী নলেন গুড় ও খাঁটি পাটালি। এ পেশার সাথে ১৪/১৫ হাজার গাছি জড়িত।
একজন শ্রমিক প্রতিদিন ২৫ থেকে ৩০টি গাছ কাটছেন। এ কাজে দৈনিক ৮শ’ থেকে ১ হাজার টাকা মজুরি দেয়া হচ্ছে। শীতের মৌসুমে গাছ কাটা, রস সংগ্রহ ও গুড় তৈরিকে কেন্দ্র করে বহু শ্রমজীবী মানুষের কর্মসংস্থান হয়।

চুয়াডাঙ্গা সদরের গোপীনাথপুর গ্রামের কৃষক আকরামুল বলেন, আমি এবার ৩০টি গাছ কাটবো। আমাদের মাঠে অনেকে গাছ ঝোড়া বা ক্যালানো শুরু করেছেন। আর ১৫ দিন পর গাছে নলি পোতা শুরু হবে। নলি পোতার আগে আরো একবার গাছ চাষতে হবে বা ক্যালাতে হবে। এর এক সপ্তাহ পর রস সংগ্রহের জন্য হাড়ি পাতা হবে। একটি গাছ থেকে ৩ দিন রস সংগ্রহের পর ৪/৫ দিন ফেলে রাখতে হয় বা গাছ শুকাতে হয়। এরপর হালকা রেক দিয়ে চেষে ফের রস সংগ্রহ করতে হবে।

চুয়াডাঙ্গা সদর উপজেলার ধুতুরহাট গ্রামের গাছি শীলন হোসেন জানান, শীতের আমেজ শুরু হতেই শ্রমিক সংকট এড়াতে আমরা আগেভাগেই গাছ প্রস্তুতের কাজ শুরু করেছি। কার্তিক মাসের শেষ সপ্তাহের দিকেই গাছে গাছে হাড়ি পাতা শুরু করব।

গাছিরা জানান,খেজুরের রস থেকে মানসম্মত ও সুস্বাদু গুড় তৈরি একটি বিশেষ শিল্প। সারারাত ধরে ফোঁটা ফোঁটা করে সংগৃহীত হয় খেজুরের রস। সকালে সেই রস চুলায় নিয়ে ঘণ্টাব্যাপী জ্বাল দেয়া হয়। রস ঘন হয়ে তৈরি হয় সুস্বাদু তরল গুড় (ঝোল গুড়), দানা গুড় এবং পাটালি। এখানকার রস কুব সুমিষ্ট। আর এ থেকে তৈরি গুড়ও মানসম্মত। যার কারনে দেশজুড়ে আলাদা চাহিদা রয়েছে। গাছিরা রস সংগ্রহ করে গুড় তৈরি করেন। খেজুর গাছের মালিকদের কাছ থেকে তারা গাছ নিয়ে এই গুড় তৈরি করা হয়। এই মৌসুমে রস সংগ্রহ করে গুড় তৈরি করে গাছ মালিকদের গুড় দেয়া হয়। এর বিনিময়ে গাছিরা এই মৌসুমে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে তারা গুড় তৈরি করে বিক্রি কওে বাড়তি আয় করেন। প্রতি বছর তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এ জেলায় আসেন। 

চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক নূরুল ইসলাম জানান, চুয়াডাঙ্গার খেজুরের গুড়ের সুনাম দেশজুড়ে। গুণগতমান ভালো হওয়ায় সারা দেশেই এই গুড়ের ব্যাপক চাহিদা রয়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে আমাদের গুড় সরবরাহ করা হয় দেশের বিভিন্ন জেলায়। বর্তমানে শীতের শুরুতেই গাছিরা গাছ প্রস্তুতে ব্যস্ত রয়েছে। জেলার প্রায় ২০ ভাগ গাছ ইতোমধ্যেই প্রস্তুত করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবং পর্যাপ্ত শীত পড়লে এবারও আমরা লক্ষ্যমাত্রা অর্জন করতে পারব। 

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দূষণমুক্ত নদী ও পরিবেশ নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

1

মেহেরপুরে সবজি চাষে ব্যস্ত কৃষক

2

শিবগঞ্জে সারবোঝাই দুই ট্রলি আটক

3

ভুল পরামর্শে নষ্ট ১৬ লাখ টাকার টমেটো ক্ষেত

4

কক্সবাজার সমুদ্র সৈকত প্লাস্টিকে শ্বাসরুদ্ধ

5

জ্বালানি তেলের দাম বাড়ায় দিশেহারা জেলেরা

6

হাঁস পালনে আতাউরের ভাগ্য বদল

7

রাজশাহীতে সারের দাবিতে মহাসড়ক অবরোধ

8

ক্ষুদ্র টিস্যু থেকেই উৎপাদন হচ্ছে রোগমুক্ত চারা

9

হাঁসের খামারে দিলরুবার আয় চার লাখ টাকা

10

মরিচ চাষে লাভবান হচ্ছে কৃষকরা

11

আকস্মিক পরিদর্শনে যেতে পারেন প্রধানমন্ত্রী, তোড়জোড় খামারবাড়ি

12

বোরো মৌসুমে জ্বালানিতে টান

13

পাহাড়ে সম্ভাবনা দেখাচ্ছে লেমন গ্রাস

14

ক্যাপসিকাম চাষে কৃষকের মুখে হাসি

15

লংগান চাষে সাফল্য পেয়েছেন প্রিয়দর্শী চাকমা

16

৭ কোটি টাকার অবৈধ জাল জব্দ

17

বৈজ্ঞানিকভাবে মাছ চাষ খাদ্য নিরাপত্তায় নতুন সম্ভাবনা সৃষ্টি

18

যমুনার চরাঞ্চলে সবুজের সমারোহ

19

টানা বৃষ্টিতে পানির নিচে ৮৪০ হেক্টর জমির ধান

20