কৃষি সময়
প্রকাশ : Sep 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

আট মাসের কাজ শেষ হয়নি চার বছরে

টাঙ্গাইল সংবাদদাতাঃ 
টাঙ্গাইলের কালিহাতী পৌরসভায় ‘সমন্বিত কঠিন ও মানব বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট’ নির্মাণকাজ  আট মাসে শেষ হবার কথা থাকলেও তা গত সাড়ে চার বছরেও শেষ করতে পারেনি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। ফলে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলায় দুর্গন্ধময় হয়ে পড়েছে আবাসিক এলাকা। এতে জনহিতকর প্রকল্পটির বাস্তবায়ন নিয়ে জনমনে তীব্র অসন্তোষ বিরাজ করছে। 

জানা যায়,কালিহাতি পৌর শহরের বর্জ্য রাখা ও শহরের পরিবেশ রক্ষায় ‘সমন্বিত কঠিন ও মানব বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট’ নির্মাণের উদ্যোগ নেয়া হয়। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধীনে তিন একর জমিতে প্রকল্পটি স্থাপন শুরু হয় ২০২২ সালের ১ মার্চ। চার কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে ব্যয়ে প্রকল্পটির বাস্তবায়ন কাজ পায় ঢাকার টার্ন-এনসি (জেভি) নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। আট মাসে পুরো প্রকল্পটির কাজ শেষ করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে হস্তান্তর করার কথা থাকলেও এখনও এর নির্মাণকাজ শেষ হয়নি।

সরেজমিনে প্রকল্প এলাকায় গিয়ে দেখা যায়, কমবাসশন মেশিনের জন্য শেড তৈরি করা হচ্ছে। এখনও পুরোপুরি নির্মাণকাজ শেষ হয়নি। চারপাশে দেওয়াল করা হয়েছে। এ ছাড়া এখানে কঠিন ও মানব বর্জ্য পরিশোধনের জন্য তৈরি করা হয়েছে প্লান্টেড ড্রায়িং বেড, অ্যানেরোবিক ব্যাফেল রিঅ্যাক্টর (এবিআর), কনস্ট্রাক্টেড ওয়েটল্যান্ড, পলিশিং পন্ড, কম্পোস্ট শেড, সর্টিং শেড, লিচেট ট্যাঙ্ক, কমবাসশন ইউনিট, পার্কিং শেড, অফিস কক্ষ ও নিরাপত্তা কক্ষসহ বিভিন্ন ইউনিট। 

ভবনের বিভিন্ন ইউনিটে তৈরি করা হবে বিভিন্ন বর্জ্য থেকে জৈবসার। যেখানে বর্জ্য থেকে আলাদা করা হবে লোহালক্কড়, প্লাস্টিক ও অপচনশীল দ্রব্য। পচনশীল বর্জ্য থেকে বিশেষ প্রক্রিয়ায় উন্নতমানের জৈব সার উৎপাদন করা হবে। পলিথিন, প্লাস্টিক, বোতল, কাঠ এবং কাঁচের মতো অপচনশীল অংশ থেকে শক্তি উৎপাদন করা হবে। ওই অপচনশীল বর্জ্য ও শুকনো মানব বর্জ্য থেকে উৎপাদন হবে জৈবসার। আধুনিক প্রযুক্তির সঙ্গে প্রাকৃতিক ও বৈজ্ঞানিক পদ্ধতির সমন্বয় করে তৈরি হবে জৈবসার ও প্রাকৃতিক গ্যাস। 

নির্ধারিত সময় পেরিয়ে কয়েক বছর অধিবাহিত হলেও প্রকল্পের পুরো কাজ এখনো অসমাপ্ত রয়ে গেছে। ঢিলে তালে চলছে এর কার্যক্রম। 

প্রকল্পের ঠিকাদার নূরে আলম টিটুর জানান,২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তন, ভূমি অধিগ্রহণে জটিলতা, স্থানীয় রাজনৈতিক প্রভাব, মাটি ভরাটে সমস্যা, নিচু এলাকা হওয়ায় দীর্ঘ সময় জলবদ্ধতা থাকার কারণে নির্মাণকাজ পিছিয়ে গেছে। কাজের প্রায় শতভাগ শেষ হয়েছে। আগামী দুই মাসের মধ্যে হস্তান্তর করতে পারবেন বলে আশা তাঁর।

এদিকে এই প্রকল্পে চার কোটি দুই লাখ ৬৬ হাজার ৮৮০ টাকা ব্যয়ে ‘কমবাসশন মেশিন’-এর জন্য ২০২৪ সালের ১২ মার্চ কার্যাদেশ দেওয়া হয়। সরবরাহের দায়িত্ব পায় লাবণী-কেএইচটি (জেভি) নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এক বছরের মধ্যে মেশিন সরবরাহের কথা থাকলেও তারা এখনও তা  সরবরাহ করেনি। 

জানতে চাইলে মেশিন সরবরাহের ঠিকাদার সাদেকুল ইসলাম কাঞ্চন বলেন, মেশিনটি চীনের তেরি। চীনের সঙ্গে এলসি জটিলতার কারণে এতদিন সমস্যা ছিল। এ কারণে মেশিন আনতে পারেননি। এখন জটিলতা শেষ হয়েছে। অর্ডার দিয়েছেন। আগামী দেড় মাসের মধ্যে মেশিন চলে আসবে।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী গাজিউর রহমান জানান, প্ল্যান্টের নকশা অনুযায়ী বাস্তবায়ন এবং গুণগত মান নিশ্চিত করতে দীর্ঘদিন ধরে কাজ করা হচ্ছে। নির্মাণকাজ শেষের দিকে। জমি অধিগ্রহণ, মাটিভরাট ও বর্ষার কারণে কাজটি শেষ করতে বিলম্ব হয়েছে। 

কালিহাতী পৌর প্রশাসক ইউএনও ফারজানা আক্তার বলেন, বর্জ্য ব্যবস্থাপনা প্লান্টটি হস্তান্তরের জন্য ঠিকাদার ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে তাগিদ দেওয়া হয়েছে। প্রকল্প কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে। দ্রুত কর্যক্রম শুরু হবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বৃহত্তম ভাসমান হাট বৈঠাকাটা

1

কাদায় বন্দি ৪ মহিষ উদ্ধার করলেন ইউএনও

2

১৯ অঞ্চলে ঝড়ের আভাস

3

ঢাকা সহ সারা দেশে বজ্রবৃষ্টির সম্ভাবনা

4

কাজিপুরে হারিয়ে যাচ্ছে দেশী মাছ

5

ফসলি জমিতে অবৈধ সীসা তৈরির কারখানা

6

খণ্ডিতভাবে কাজ করার সময় শেষ, এখন প্রয়োজন ‘হোল অব গভর্নমেন্ট’

7

সিরাজগঞ্জে হাত ছিপ বর্শি দিয়ে বন্যার পানিতে মাছ শিকার

8

সারা দেশে সার নিয়ে কৃষকের অসন্তোষ বাড়ছে

9

আল-আরাফাহ ব্যাংক ফিরিলো পুরোনো মালিকদের হাতে

10

আলো ছড়াচ্ছে যমুনাপাড়ের সোলার পার্ক

11

বাঁশখালীতে বিশ্ব হাতি দিবসে ক্ষতিগ্রস্ত কৃষকদের চেক

12

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

13

৩০০ উপজেলায় পুষ্টিচাল বিতরণ করার সিদ্ধান্ত

14

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

15

যে কলেজে দেয়া হয় বাধ্যতামূলক কৃষি প্রশিক্ষণ

16

বিপুল পরিমাণ চায়না দুয়ারি জাল জব্দ

17

শরীয়তপুরে বৃক্ষমেলার উদ্বোধন

18

বালাইনাশক খাত যুগোপযোগী করতে কমিটি গঠন

19

আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে নিরাপদ চিংড়ি উৎপাদন নিশ্চিত

20