কৃষি সময়
প্রকাশ : Oct 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

শস্যের মান পরীক্ষা ও সংরক্ষণে যুক্তরাষ্ট্রের সহায়তা চান খাদ্যমন্ত্রী

কৃষি সময় ডেস্কঃ 
নিরাপদ খাদ্য নিশ্চিত করা, আমদানীকৃত খাদ্যশস্যের গুণগত মান পরীক্ষা এবং দীর্ঘমেয়াদে খাদ্যশস্য সংরক্ষণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চেয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম।

গতকাল সচিবালয়ে খাদ্যমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ সহায়তা চান। সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

খাদ্যমন্ত্রী বিশেষ করে আমদানীকৃত চাল ও গমের গুণগত মান পরীক্ষার সক্ষমতা বাড়াতে চট্টগ্রাম ও মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ ও কারিগরি সহায়তা দেয়ার অনুরোধ জানান।
তিনি বলেন, ‘বাংলাদেশের আবহাওয়াগত বাস্তবতায় দীর্ঘমেয়াদে খাদ্যশস্য, বিশেষ করে চাল ও গম সংরক্ষণে বিভিন্ন চ্যালেঞ্জ রয়েছে। এক্ষেত্রে খাদ্যশস্য সংরক্ষণের প্রযুক্তি ও ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞদের অভিজ্ঞতা কাজে লাগানোর সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

রাষ্ট্রদূত খাদ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং তার কার্যক্রমের প্রশংসা করেন। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কারিগরি সহায়তার বিষয়ে যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞদের সহযোগিতার সম্ভাবনা বিবেচনা করা হবে বলে জানান তিনি।

সাক্ষাৎকালে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে গম আমদানি নিয়েও আলোচনা হয়। চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে গম আমদানি সম্পন্ন হওয়া এবং এক্ষেত্রে কোনো সমস্যা না থাকায় উভয় পক্ষ সন্তোষ প্রকাশ করেন। এ সময় সম্প্রতি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে যুক্তরাষ্ট্র থেকে আমদানীকৃত গমবাহী জাহাজ পরিদর্শনের অভিজ্ঞতা রাষ্ট্রদূতের কাছে তুলে ধরেন খাদ্যমন্ত্রী।

সাক্ষাৎকালে যুক্তরাষ্ট্রের এগ্রিকালচারাল অ্যাটাশে এরিন কোভার্ট, খাদ্য সচিব আবু তাহের মো. মাসুদ রানা, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মু. জসীম উদ্দিন খানসহ খাদ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাজিপুরে বেকার মহিলাদের কর্মসংস্থানের লক্ষ্যে কুটির শিল্প কর

1

মরা নদীর মরণদশায় ব্যাহত কৃষিকাজ

2

সাত অবৈধ বাঁধ অপসারণ

3

পুকুরে মাছ চাষাবাদের গ্রাম

4

হাঁসের খামারে রহিমার ভাগ্য বদল

5

তিন বছরে অগ্রগতি ২২ শতাংশ, এবার কি গতি ফিরবে পার্টনারে?

6

চিনাবাদামে মানিকগঞ্জের কৃষকদের মুখে হাসি

7

মিথেন গ্যাস নিঃসরণ নিয়ন্ত্রণে দৃষ্টান্ত স্থাপন করতে চায় বাংল

8

চালকলের বর্জ্য বিপন্ন কৃষি জমি

9

ফেরত গেলো খাল খননের ১ কোটি ২২ লাখ টাকা

10

খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

11

বনে ফিরলো ২৪ পাখি

12

অসময়ে তরমুজ চাষে মিজানের সাফল্য

13

কুমিরের কামড়ে বৃদ্ধ আহত

14

অবৈধভাবে ৬৩৬ বস্তা সার মজুত করায় বিক্রেতার কারাদণ্ড

15

বন্যপ্রাণীদের বন্ধু সীতেশ আর নেই

16

হাঁসের খামারে সচ্ছল হচ্ছে খামারিরা

17

দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়ের আভাস

18

ঘাটাইল বনাঞ্চলে বেপরোয়া গাছ লুট

19

তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান

20