কৃষি সময়
প্রকাশ : Oct 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

অসময়ে তরমুজ চাষে মিজানের সাফল্য

ভোলা সংবাদদাতাঃ 
ভোলার চরফ্যাশন উপজেলায় মিজান নামে এক কৃষক অসময়ের তরমুজ চাষাবাদে ব্যাপক সফলতা পেয়েছেন। তিনি উপজেলার রসুলপুর ইউনিয়নের কৃষক। প্রচলিত ধারণাকে পাশ কাটিয়ে অসময়ে তরমুজ চাষ করে ইতোমধ্যে এলাকায় সাড়া ফেলেছেন তিনি। তার ক্ষেতে উৎপাদিত তরমুজ দেখতে যেমন আকর্ষণীয়, স্বাদেও তেমনি মিষ্টি ও রসালো। ফলে স্থানীয় বাজারে এর চাহিদাও ভালো বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মিজানের তরমুজ ক্ষেতে গিয়ে দেখা যায়, সবুজ লতার ভেতর সারি সারি তরমুজ ঝুলছে। ক্ষেত থেকে সদ্য তোলা একটি তরমুজ কেটে দেখা যায়, ভেতরে টকটকে লাল শাঁস। স্বাদেও বেশ মিষ্টি ও রসালো। চারদিকে যখন ধান ও শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষকরা, তখন ভিন্নধর্মী উদ্যোগে অফ-সিজনে তরমুজ চাষ করে সাফল্যের মুখ দেখেছেন চাষী মিজান।

সফল চাষী মিজান বলেন, অনেকে বলেছিলেন এই সময়ে তরমুজ চাষ করা সম্ভব নয়। তবে ইউটিউব থেকে বিভিন্ন তথ্য সংগ্রহের পাশাপাশি কৃষি অফিসের পরামর্শ নিয়ে অফ-সিজনের জাত চাষের উদ্যোগ নিই। আল্লাহর রহমতে ফলন ভালো হয়েছে। বাজারে দামও ভালো পাচ্ছি। সঠিক জাত নির্বাচন, পরিচর্যা ও কৃষি বিভাগের পরামর্শ মেনে চললে অন্য কৃষকরাও এভাবে লাভবান হতে পারবেন।

স্থানীয় কৃষকরা জানান, অসময়ে তরমুজ উৎপাদন হওয়ায় বাজারে এর চাহিদা রয়েছে। মিজানের সফলতা দেখে অনেক কৃষকই এখন অফ-সিজন তরমুজ চাষে আগ্রহী হয়ে উঠেছেন।

চরফ্যাশন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজমুল হুদা বলেন, মিজানের মতো উদ্যোক্তা কৃষকরা কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি করছেন। অফ-সিজন তরমুজ চাষ লাভজনক হতে পারে। কৃষি বিভাগের পক্ষ থেকে তাকে প্রয়োজনীয় কারিগরি পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে। কৃষকের প্রচলিত চিন্তার বাইরে গিয়ে নেওয়া এই উদ্যোগ শুধু মিজানের নিজের ভাগ্যই বদলাচ্ছে না, চরফ্যাশনের কৃষিতেও অফ-সিজন তরমুজ চাষের নতুন সম্ভাবনা তৈরি করছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোনাপানিতে নষ্ট হচ্ছে আমন খেত

1

আগাম শিম চাষে লাভবান হচ্ছে কৃষকেরা

2

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

3

গাজীপুরকে শব্দ দূষণমুক্ত করার উদ্যোগ

4

ঘেরের অনাবাদি জমিতে তরমুজ চাষ

5

দুস্থদের মাঝে ছাগল বিতরণ

6

৩০০ উপজেলায় পুষ্টিচাল বিতরণ করার সিদ্ধান্ত

7

পাচারকালে সার ও সিমেন্ট জব্দ

8

মাশরুম চাষে জহিরুলের জীবনের বাঁক বদল

9

দখল-দূষণে মৃতপ্রায় পালং খাল

10

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

11

জেলি মেশানো চিংড়ি জব্দ ব্যবসায়ীকে জরিমানা

12

জামালপুরে ১৬ বস্তা ঘোড়ার মাংস জব্দ

13

বাজারে অসময়ের আমের জমজমাট কেনাবেচা

14

সাপের কামড়ে ১৩ জন হাসপাতালে

15

জলবায়ু ঝুঁকিতে থাকা উপকূলের হাজারো পরিবারে আয় বাড়িয়েছে এফএও

16

জাতীয় ফলমেলায় শৈশবের স্বাদ খুঁজছেন দর্শনার্থীরা

17

নওগাঁয় বেশি মূল্যে সার বিক্রি করায় জরিমানা

18

কৃষককার্ড ও উত্তরাঞ্চলে কৃষি হাব গড়ে তোলায় গুরুত্ব

19

লোডসেডিংয়ে ক্ষতিগ্রস্থ মুরগি খামারিরা

20