কৃষি সময়
প্রকাশ : Nov 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

জমে উঠেছে বাগাট বাজারের আখের হাট

ফরিদপুর সংবাদদাতাঃ 
ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট বাজারে জমে উঠেছে আখের হাট। উপজেলার বিভিন্ন এলাকা থেকে কৃষক ও ব্যবসায়ীরা আখ নিয়ে আসছেন এ বাজারে। সাপ্তাহিক হাটবারের পাশাপাশি প্রতিদিনই চলছে আখের বেচাকেনা। স্থানীয় বাজারে ভাল দামে আখ বিক্রি করে লাভবান হচ্ছেন চাষীরা। 

জানা যায়,চলতি মৌসুমে উপজেলায় ৩০ হেক্টর জমিতে আখ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আবাদ হয়েছে ৩২ হেক্টর জমিতে। 

উপজেলার রায়পুর, মেগচামী, বাগাট, কোরকদী ও নওপাড়া ইউনিয়নে আখের চাষ হয়। এখানকার মাটি আখ চাষাবাদের জন্য বেশে উপযোগী। আবহাওয়া অনুকূল থাকায় এবার উপজেলার বিভিন্ন মাঠে মাঠে আখের বেশ ভাল ফলন হয়েছে। কম খরচে এ চাষাবাদে ভাল আয় হওয়ার কারনে উপজেলায় দ্রুত বাড়ছে এ চাষাবাদের পরিধি। 
স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, অন্যান্য ফসলের তুলনায় আখ চাষে ঝুঁকি ও পরিচর্যার চাপ তুলনামূলক কম। ভালো ফলন এবং বাজারে সন্তোষজনক দাম পাওয়ায় তারা এ ফসল চাষে আগ্রহী হচ্ছেন।

উপজেলার উজানদিয়া গ্রামের আখচাষি মো. জিয়াউর বললেন, এ বছর আমার জমিতে আখের ফলন ভালো হয়েছে। প্রতি বিঘায় খরচ হয়েছে প্রায় ৫০ হাজার টাকা। খরচ বাদ দিয়ে বিঘাপ্রতি ৪০ থেকে ৫০ হাজার টাকা লাভ হবে বলে আশা করছি।

আখ ব্যবসায়ী মো. আরাফাত ও রিফাত বললেন, আমরা উপজেলার বিভিন্ন এলাকা থেকে আখ সংগ্রহ করে বাজারে সরবরাহ করি। এ এলাকার আখ সুস্বাদু হওয়ায় এর চাহিদা বেশি। শুধু হাটবারেই নয়, প্রতিদিনই আখ কেনাবেচা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহাবুব ইলাহী জানিয়েছেন, অনুকূল আবহাওয়ার কারণে গত বছরের তুলনায় চলতি মৌসুমে উপজেলায় আখের আবাদ বেড়েছে। ফলনও ভালো হয়েছে। এর মধ্যে বাজারে পুরোদমে বেচাকেনা শুরু হয়েছে। কৃষকরাও ভালো দাম পাচ্ছেন। 

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজারে মুলা ফেলে গেলেন কৃষক

1

অসময়ের টমেটো চাষে তিন গুণ লাভ

2

লোনাপানিতে নষ্ট হচ্ছে আমন খেত

3

খাল খননে চাষের আওতায় ১ হাজার একর জমি

4

সরালী হাসের কলতানে মুখরিত বিল বাদর

5

বন্যাকবলিত পশুর সেবায় ছুটছেন ফেরদৌসী

6

কাপ্তাই হ্রদে ৭ দিনে ২২৪ টন মাছ আহরণ

7

পরিবেশ ও জলবায়ু পরিবর্তন খাতে বরাদ্ধ ২,২৪০ কোটি টাকা

8

যমুনা নদী ভাঙ্গন ও বন্যা ক্ষতিগ্রস্তদের পাশে ভয়েস অব কাজিপুর

9

কৃষি ও ক্ষুদ্র ঋণ বাড়াতে বাংলাদেশ ব্যাংকের আরও ছাড়

10

গাজীপুর সাফারি পার্কে দুই হাতির মৃত্যু

11

রোপা আমনে বাড়তি খরচে দুশ্চিন্তায় কৃষক

12

দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়ের আভাস

13

৫৫ লাখ পরিবার ১৫ টাকা কেজি দরে চাল পাচ্ছেন

14

যে হাটে কোটি টাকার কলা বিক্রি হয়

15

দেশের জমি চাষ করছে ভারতের লোকজন

16

বকশীগঞ্জে ১৫ বস্তা ইউরিয়া সার জব্দ

17

বিরামপুরে বারোমাসি সজনে চাষাবাদ

18

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার আর নেই

19

মেঘনায় ধরা পড়ল ২৫ কেজির হিলা মাছ

20