কৃষি সময়
প্রকাশ : Nov 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

নাম বদলে ফিরছে জাতীয় কৃষি পুরস্কার

খসড়া বিল যাচাইয়ে যাচ্ছে আন্তঃমন্ত্রণালয় কমিটিতে

কৃষি সময় প্রতিবেদক
দুই বছর বন্ধ থাকার পর নাম পরিবর্তন ও আইনি কাঠামো সংশোধনের মাধ্যমে আবারও চালু হতে যাচ্ছে রাষ্ট্রীয় ‘জাতীয় কৃষি পুরস্কার’। আওয়ামী লীগ সরকারের আমলে ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার’ নামে পরিচালিত এই সম্মাননার নাম থেকে বঙ্গবন্ধু শব্দটি বাদ দেওয়ার উদ্যোগ নিয়েছে কৃষি মন্ত্রণালয়। এ লক্ষ্যে বিদ্যমান ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ট্রাস্ট আইন, ২০১৬’ সংশোধন করে ‘জাতীয় কৃষি পুরস্কার ট্রাস্ট (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া প্রস্তুত করা হয়েছে। খসড়া বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে মতামত দেওয়ার জন্য মন্ত্রিপরিষদ বিভাগের আন্তঃমন্ত্রণালয় কমিটিতে পাঠানো হয়েছে।


কৃষি মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক দাপ্তরিক চিঠি সূত্রে এসব তথ্য জানা গেছে।


চিঠিতে বলা হয়েছে, পুরস্কারটির নাম পরিবর্তনের লক্ষ্যে গত ১৮ ও ২৭ অক্টোবর কৃষি মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে দুটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভা দুটির সিদ্ধান্তের আলোকে বিদ্যমান আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় সংশোধনী বিলের খসড়া তৈরি করে মন্ত্রিপরিষদ বিভাগের মতামতের জন্য পাঠানো হয়েছে। 


মন্ত্রিপরিষদ সচিব বরাবর পাঠানো চিঠিতে খসড়া বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে মতামত প্রদানের অনুরোধ জানানো হয়েছে। এ ক্ষেত্রে কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত সচিব (আইন)-এর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। মতামতের সুবিধার্থে সংশোধনী বিলের খসড়া, বিদ্যমান আইন, একটি সারসংক্ষেপসহ সংশ্লিষ্ট কাগজপত্র সংযুক্ত করা হয়েছে।


১৯৭৩ সালে পুরস্কার প্রবর্তন
কৃষি খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি দিতে ১৯৭৩ সালে ‘জাতীয় কৃষি পুরস্কার’ প্রবর্তন করা হয়। পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৬ সালে ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ট্রাস্ট আইন, ২০১৬’ প্রণয়ন করা হয়। এই আইনের আওতায় ট্রাস্ট গঠন ও পুরস্কার কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল।
পুরস্কারের আওতায় কৃষি খাতে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক, সনদপত্র এবং নগদ অর্থ দেওয়া হতো। কৃষি গবেষণা, সম্প্রসারণ, উৎপাদন ও প্রযুক্তি উদ্ভাবনসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেওয়া হতো।


দুই বছর ধরে বন্ধ পুরস্কার
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রীয় পুরস্কার ও বিভিন্ন প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসেবে ওই বছরের নভেম্বরে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রদান স্থগিত করা হয়। ফলে টানা দুই বছর ধরে কৃষি খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ গুরুত্বপূর্ণ এই রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হচ্ছে না।


এ অবস্থায় পুরস্কারটির নাম পরিবর্তন এবং আইনি কাঠামো হালনাগাদের উদ্যোগ নেওয়া হয়েছে। খসড়া সংশোধনী বিলটি আন্তঃমন্ত্রণালয় কমিটির যাচাই-বাছাই ও মতামত পাওয়ার পর পরবর্তী আইনগত প্রক্রিয়ায় অগ্রসর হওয়ার সুযোগ তৈরি হবে।
এ বিষয়ে কৃষি সচিব সেলিম খানের বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাখির গ্রাম কিশোরনগর

1

জমজমাট সাপাহার আম বাজার

2

মাছের আঁশ বেচে আয় জেলে পরিবারের

3

মৎস্য-প্রাণিসম্পদ উদ্যোক্তাদের তালিকা করা হবে-মৎস্য প্রাণিসম

4

জয়পুরহাটে সোনালি মুরগির আঁতুড়ঘই এখন অন্ধকারে

5

ভোলার চরাঞ্চলে মহিষের বাথানে চুড়ির হিরিক

6

ছাতকে চুন কারখানায় বিপন্ন পরিবেশ

7

পেস্টিসাইড নিয়ন্ত্রণে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হবে-কৃষি, মৎস্

8

পতিত জমিতে সবজি চাষে মতিনের সফলতা

9

জলাবদ্ধতায় ২শ বিঘা জমিতে চাষাবাদ বন্ধ

10

বজ্রপাত রোধে তালবীজ বপন

11

কাতারের উদ্দেশ্যে স্পিকারের যাত্রা

12

যমুনার চরে শসা চাষে বাজিমাত

13

বাউয়েটে বৃক্ষরোপণ কর্মসূচি’র উদ্বোধন

14

আগাম শিমে ভালো ফলনে লাভবান চাষী

15

আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে নিরাপদ চিংড়ি উৎপাদন নিশ্চিত

16

কাজীপুরে চুন শিল্প হারিয়ে যেতে বসেছে

17

৩৩ কেজি বাঘাইড় বিক্রি হলো ৫৬ হাজারে

18

বিলে হাঁস পালনে তরুণদের কোটি টাকার ডিম উৎপদন

19

কাপ্তাই হ্রদে ৭ দিনে ২২৪ টন মাছ আহরণ

20