কৃষি সময়
প্রকাশ : Nov 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

সবজির ভালো ফলনেও শঙ্কায় কৃষকেরা

মানিকগঞ্জ সংবাদদাতাঃ 
মানিকগঞ্জের মাঠে মাঠে শীতকালিন সবজির ভাল ফলন হলে হয়েছে। তবে সার, কীটনাশক, শ্রমিকের মজুরি ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় উৎপাদিত সবজি বিক্রি করে কাঙ্ক্ষিত লাভ হবে কি না, তা নিয়ে দুশ্চিন্তায় আছেন চাষীরা।

জানা যায়,চলতি মৌসুমে জেলায় ১১ হাজার ২৭০ হেক্টর জমিতে সবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ৮ হাজার ৩৬৫ হেক্টর জমিতে আবাদ হয়েছে।

মানিকগঞ্জের সাটুরিয়া, সদর, সিংগাইরসহ বিভিন্ন উপজেলায় আগাম শীতকালীন সবজির আবাদ হয়েছে। শিশিরভেজা ভোরে সবুজ সবজিক্ষেতে কাজ করছেন কৃষক ও শ্রমিকেরা। কোথাও ফুলকপি ও বাঁধাকপি, কোথাও শিম, করলা, বেগুন, লাউ ও শসার আবাদ। ভালো ফলনের আশায় বুক বাঁধছেন কৃষকেরা। ভোর থেকেই সবজিক্ষেতে কাজ করছেন কৃষক ও শ্রমিকেরা। কেউ গাছের পরিচর্যা করছেন, কেউ ফসল তুলছেন, আবার কেউ বাজারজাতের প্রস্তুতি নিচ্ছেন। ফুলকপি ও বাঁধাকপির পাশাপাশি করলা, বেগুন, শিম, লাউ, শসা, ধনেপাতা ও লালশাকের আবাদও আছে।

কৃষি বিভাগের হিসাবে, অনুকূল আবহাওয়া, উন্নত বীজ, যথাযথ পরিচর্যা ও মাঠপর্যায়ে কৃষি কর্মকর্তাদের পরামর্শের কারণে এ বছর আগাম সবজি চাষে কৃষকদের আগ্রহ বেড়েছে।

ফুকুরহাটি গ্রামের সবজিচাষি বশির আহমেদ জানিয়েছেন, তিনি পাঁচ থেকে সাত বিঘা জমিতে ফুলকপির আবাদ করেছেন। প্রতি বিঘায় উৎপাদন খরচ পড়ছে প্রায় ৩০ থেকে ৪০ হাজার টাকা। আবহাওয়া অনুকূলে থাকলে এবং ফলন ভালো হলে প্রতি বিঘার ফুলকপি ৮০ হাজার থেকে এক লাখ টাকায় বিক্রি করতে পারবেন বলে আশা করছেন তিনি। তবে সার, কীটনাশক ও ছত্রাকনাশকসহ বিভিন্ন কৃষি উপকরণের দাম বেড়ে যাওয়ায় লাভ কমে যাওয়ার আশঙ্কা করছেন।

ফুকুরহাটি গ্রামের কৃষক রহমত আলী জানালেন, তিন বিঘা জমিতে ফুলকপি এবং দুই বিঘায় শসার চাষ করেছেন। শসার ফলন ভালো হয়েছে। ফুলকপিও বাজারে তোলার উপযোগী হচ্ছে। তবে বাজারদর অনুকূলে থাকলেই লাভের মুখ দেখবেন।

কৃষকদের অভিযোগ, ক্ষেত থেকে বাজার পর্যন্ত সবজির দাম নির্ধারণে তাদের নিয়ন্ত্রণ সীমিত। উৎপাদন খরচ বাড়লেও বাজারে চাহিদা কমে গেলে কম দামেই সবজি বিক্রি করতে হয়। এ পরিস্থিতি থেকে উত্তরণে উৎপাদিত সবজি সরাসরি বড় বাজারে পৌঁছানোর ব্যবস্থা, ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং প্রয়োজনীয় কৃষি প্রণোদনার দাবি জানিয়েছেন তারা।

মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শাহজাহান সিরাজ জানিয়েছেন, আগাম শীতকালীন সবজির উৎপাদন বাড়াতে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। এ জেলার উৎপাদিত সবজি জেলার চাহিদা মেটানোর পাশাপাশি প্রতিদিন ঢাকার বাজারেও সরবরাহ করা হচ্ছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বৈশ্বিক পদক্ষেপ জোরদারের আহ্বান প্রধা

1

কানসাট আম বাজার এখনো জমজমাট

2

শীতের আগাম সবজি চাষে ব্যস্ত কৃষক

3

৪ দিনে জব্দ ৩ হাজার বস্তা সার

4

দাম না থাকয় হতাশ যমুনার চরের মরিচ চাষীরা

5

লোকসানের শঙ্কায় নাটোরের পোলট্রি খামারিরা

6

সমন্বিত জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা অবিলম্বে বাতিল দাবি

7

গড়াই নদীতে ফেলা হচ্ছে বর্জ্য, হুমকিতে পরিবেশ

8

মহিষের খামারে মহসীনের ভাগ্য বদল

9

মা মাছ রক্ষায় হাওরে হচ্ছে ‘মিঠা পানির মাছের অভয়াশ্রম’-কৃষিমন

10

৫০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

11

বর্জ্য থেকে জৈব সার তৈরিতে ইমরানের সাফল্য

12

জাল বাঁশের বেড়ায় বন্ধ সরকারি খালের প্রবাহ

13

কাপাসিয়ায় দখলে দুষনে মৃত খাল

14

গরুর খামারে স্বাবলম্বী তৌহিদুল

15

আমন ধানের মাঠে ইঁদুরে দিশাহারা কৃষক

16

বাঁধের দুই কিলোমিটারজুড়ে সবজি চাষাবাদ

17

কোয়েল,কম্পোস্ট সার তৈরিতে জরিনার সাফল্য

18

বজ্রপাতে মারা গেলো দুজন

19

বর্ষা বৃষ্টিতে সিরাজগঞ্জের কাজিপুরে বাজারে উত্তাপ

20