কৃষি সময়
প্রকাশ : Nov 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

লোকসানের শঙ্কায় নাটোরের পোলট্রি খামারিরা

নাটোর সংবাদদাতাঃ 
মুরগির খাবার, বাচ্চা,ওষুধ, বিদ্যুৎ বিল ও শ্রমিকের মজুরির বাড়তি খরচে দিশেহারা নাটোরের পোল্ট্রি খামরিরা। উল্টো বাজারে কমেছে মুরগির বিক্রয়মূল্য। উৎপাদন খরচের সঙ্গে বিক্রির দামের সামঞ্জস্য না থাকায় লোকসানের শঙ্কায় দিন কাটছে এখানকার খামারিদের। অনেকের কাছে এখন খামার চালু রাখাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

নাটোরের বিভিন্ন উপজেলায় শত শত পোল্ট্রি খামার গড়ে উঠেছে। এসব খামার করে বেকার যুবক এবং উদ্যোক্তারা স্বাভলম্বী হবার স্বপ্ন দেখেছিলেন। এদের মধ্যে অনেকেই সফল হয়েছেন। খামারে করেছেন বড় বিনিয়োগ। এতাদিন তারা ভাল ভাবে খামার পরিচালনা করলেও এখন আর তা পারছেন না। কারন হিসাবে খামারিরা বলছেন লাগাতার ভাবে মুরগির খাবার,বাচ্চা,ওষুধ সহ সবকিছুর খরচ বেড়ে চলেছে। এর সাথে নতুন করে যোগ হয়েছে বাড়তি বিদ্যুৎ বিল। এতো খরচ করে মুরগি এবং ডিম উৎপাদন করে তারা খরচের চেয়ে কম দামে বিক্রি করছেন। ফলে তাদের এখন প্রতিদিন লোকশান গুনতে হচ্ছে। খামারিদের বিনিয়োগ করা পুঁজি ফেরত পাওয়া নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। সংকটের প্রভাব পড়ছে খামারের শ্রমিকদের জীবন-জীবিকায়ও।

বড় হরিশপুর এলাকার ধলাট গ্রামের আলহাজ বলেন, আমি প্রথমে বাড়িতে ১০০ মুরগি নিয়ে লালন পালন শুরু করি তখন খাওয়ার এর যে দাম আর বর্তমান খাওয়ার মূল্য আকাশ তফাত পার্থক্য। আমি সম্ভবত বেশি দিন চালাতে পারবো না। 

সিংড়া থানার বিলদহর এলাকার মো. সাইদুর রহমান বলেন, আমি আমার বাড়িতে অল্প জায়গায় কিছু পোল্ট্রি পালন করি। কিন্তু বর্তমানে যেভাবে খাবার, ওষুধের দাম বৃদ্ধি পাচ্ছে সম্ভবত আর মুরগি পালন সম্ভব না।
নাটোরের বড়হরিশপুর এলাকার সরকার পোলট্রি ফার্ম ও ধলাট গ্রামের শাহজালাল পোলট্রি ফার্মের হিসাবেও ব্যয় বৃদ্ধির চিত্র উঠে এসেছে। সরকার পোলট্রি ফার্মে প্রায় এক হাজার এবং শাহজালাল পোলট্রি ফার্মে দুই থেকে তিন হাজার ব্রয়লার মুরগি পালন করা হয়।

খামারি সুজন সরকার জানান, অক্টোবরে প্রতি বস্তা পোলট্রি ফিডের দাম ছিল ৩ হাজার ২৫০ টাকা। নভেম্বরে তা বেড়ে হয়েছে ৩ হাজার ৪৫০ টাকা। সরকার পোলট্রি ফার্মে প্রতি মাসে প্রায় ৭০ বস্তা এবং শাহজালাল পোলট্রি ফার্মে ৭০ থেকে ৭৫ বস্তা খাবার লাগে। ফলে শুধু ফিডের দাম বাড়ায় দুই খামারের মাসিক ব্যয় বেড়েছে প্রায় ২৮ থেকে ২৯ হাজার টাকা।

শুধু খাবার নয়, মুরগির বাচ্চা কিনতেও বাড়তি টাকা গুনতে হচ্ছে। অক্টোবরে প্রতিটি বাচ্চার দাম ছিল ৩২ টাকা, নভেম্বরে তা বেড়ে হয়েছে ৪৫ থেকে ৪৮ টাকা। অর্থাৎ প্রতিটি বাচ্চায় খরচ বেড়েছে ১৩ থেকে ১৬ টাকা। পাশাপাশি পোলট্রির খাবার স্যালাইনের দাম কেজিপ্রতি ১৭০ টাকা থেকে বেড়ে ২০০ টাকা হয়েছে। ওষুধ ও পরিচর্যার অন্যান্য উপকরণের দামও খামারিদের ব্যয় বাড়াচ্ছে।

উৎপাদন খরচ বাড়লেও সে অনুযায়ী দাম পাচ্ছেন না খামারিরা। তাদের তথ্য অনুযায়ী, আগে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৩০ টাকায় বিক্রি হলেও এখন তা ১২৫ টাকায় নেমেছে। ফলে বাড়তি খরচের চাপে লাভের বদলে লোকসানের আশঙ্কা তৈরি হয়েছে।

বড়হরিশপুর ইউনিয়নের রামপুর গ্রামের খামারি রঞ্জিত বলেন, আগে সব খরচ বাদ দিয়ে প্রতি মাসে প্রায় ১৯ থেকে ২০ হাজার টাকা লাভ হতো। কিন্তু ফিড, ওষুধ ও অন্যান্য উপকরণের দাম যেভাবে বাড়ছে, তাতে আগের মতো লাভ করা কঠিন হয়ে পড়েছে।

খামারিদের দাবি, উৎপাদন উপকরণের দাম বাড়লেও বাজারে মুরগির ন্যায্য দাম নিশ্চিত হচ্ছে না। এভাবে চলতে থাকলে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পক্ষে ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হবে। ইতিমধ্যে পুঁজি হারিয়ে অনেকেই এ ব্যবসা ছেড়ে দিয়েছেন। 

নাটোর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সেলিম উদ্দিন বলেন, অনেক খামারি বিভিন্ন ওষুধ কোম্পানি ও প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিভিত্তিক ব্যবসা করেন। অনেক ক্ষেত্রে এ ধরনের ব্যবস্থাপনার কারণে তারা লোকসানের মুখে পড়েন। আবার অনেক খামারির প্রয়োজনীয় প্রশিক্ষণ ও কারিগরি জ্ঞানের অভাব রয়েছে। এ কারণেও খামার পরিচালনায় তারা নানা সমস্যার মুখে পড়েন। একটি খামার গড়ে তুলতে ও দীর্ঘদিন টিকিয়ে রাখতে হলে বিজ্ঞানভিত্তিক পদ্ধতি অনুসরণ, প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ এবং ধৈর্যের সঙ্গে খামার পরিচালনা করতে হবে। সঠিক জ্ঞান ও প্রশিক্ষণ নিয়ে খামার চালালে পোলট্রি শিল্পে টিকে থাকা সম্ভব।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫ জুলাই সব বিদ্যালয়ে বৃক্ষরোপন

1

এয়ার ফ্লো মেশিন বন্ধে পচছে পেঁয়াজ

2

কাজিপুরে নদী ভাঙনে জমি বসত ভিটা বিলিন

3

মধুপুরের বনভূমি পরিণত হচ্ছে বাণিজ্যিক বাগানে

4

সৌরশক্তিচালিত সেচে বদলাচ্ছে কৃষি খাত

5

সিরাজগঞ্জের চরাঞ্চলে কাউনের বাম্পার ফলন

6

তালায় অসময়ের তরমুজ চাষে কৃষকদের সাফল্য

7

মূল্যস্ফিতি কিছুটা বেড়েছে

8

জলাবদ্ধতায় অনাবাদি ২শ’ একর জমি

9

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা

10

গাইবান্ধায় বীজতলা তলিয়ে আমন উৎপাদন হুমকিতে

11

টাঙ্গাইলের প্রবেশদ্বার বর্জ্যের দখলে

12

কাউনিয়ায় আখের ভাল ফলনে কৃষক খুশি

13

চরাঞ্চলে অর্গানিক কৃষির সূচনা করতে হবে: কৃষিমন্ত্রী

14

৩৭শ’ কুমির নিয়ে বিপাকে ভালুকার খামার

15

কৃষকের এক হাজার কলাগাছ কর্তন

16

শরীয়তপুরে বৃক্ষমেলার উদ্বোধন

17

ভারত থেকে আসতে শুরু করেছে কাঁচামরিচ

18

সিরাজগঞ্জের কৃষকরা পাট ছাড়ানো ও শুকানোর কাজে ব্যস্ত

19

আবারও যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ

20