কৃষি সময়
প্রকাশ : Nov 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঘূর্ণিঝড়ে চার হাজার হেক্টর ফসলের ক্ষতি

যশোর সংবাদদাতাঃ 
যশোরে ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা বৃষ্টিপাতে ক্ষতির মুখে পড়েছেন অসংখ্য কৃষক । বৃষ্টিতে জেলার প্রায় চার হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষি বিভাগ থেকে ক্ষতিগ্রস্থ ৯ হাজার কৃষককে প্রণোদনা কর্মসূচির আওতায় আনার ঘোষনা দেয়া হয়েছে। 

সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলার ৮ উপজেলায় ১ লাখ ৬১ হাজার ১২০ হেক্টর জমিতে চাষাবাদ করা হয়েছে। এর মধ্যে ১ লাখ ৩৩ হাজার ১৫০ হেক্টর রোপা আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে ১ হাজার ৬৬ হেক্টর জমি। এছাড়া ১৩ হাজার ৫০০ হেক্টর সরিষার মধ্যে ১ হাজার ৮৯০ হেক্টর এবং ১৩ হাজার ১০ হেক্টর শাকসবজির মধ্যে ৬৯০ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি, হৈবতপুর ও কাশিমপুর ইউনিয়নের সবজি খেত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় কৃষকদের দাবি, ভারী বৃষ্টিতে মাঠে মূলা ও সরিষার ক্ষেতের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে, অতিরিক্ত বৃষ্টিতে এসব ফসলে দ্রুত পচন ধরে ও গাছ মারা যায়। অনেক কৃষক পাকা ধান কেটে জমিতে রেখেছিলেন, কিন্তু জলাবদ্ধতায় ধান কাটা, শুকানো ও ঘরে তোলা কঠিন হয়ে পড়ে। কোথাও কাটা ধান ভিজে নষ্ট হওয়ার পাশাপাশি ধানের গুণগত মান ও বাজারমূল্য কমে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে।

দোগাছিয়া গ্রামের ধানচাষি বাবলুর রহমান বলেন, নিচু এলাকার ধানক্ষেতে হাঁটুপানি জমে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন। কেটে রাখা ধানের চাল নিয়ে আশঙ্কা সৃষ্টি হয়েছে।
যশোর সদর উপজেলার হাশিমপুরের কৃষক আলী আহমেদ জানান, ধান ও সবজির ক্ষতির কারণে তারা আর্থিকভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়বেন।

যশোরের চৌগাছা উপজেলার জগন্নাথপুর গ্রামের কৃষক খায়রুল ইসলাম বলেন,কেটে রাখা ধানের পাশাপাশি ফুলকপি, ভুট্টা, বরবটি, করলাসহ বিভিন্ন ফসল ক্ষতির মুখে পড়েছে।
যশোরের অসংখ্য কৃষক ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা বৃষ্টিপাতে ক্ষতির মুখে পড়েছেন। এই বৃষ্টিতে জেলার প্রায় চার হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অবস্থায় প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ৯ হাজার জনকে আগামী বোরো মৌসুমে সরকারি প্রণোদনার আওতায় আনার ঘোষণা দেওয়া হয়েছে।

যশোর বিমান বাহিনীর আবহাওয়া অফিস সূত্র জানায়, বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’র প্রভাবে গত বুধবার (১৮ নভেম্বর) থেকে রোববার পর্যন্ত (২২ নভেম্বর) বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টি শুরু হওয়ার পর প্রথম ২৪ ঘণ্টায় যশোরে দেশের সর্বোচ্চ ১২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এছাড়াও তিনদিন ধরে থেমে থেমে বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে। এই টানা বৃষ্টি ও দমকা হাওয়ায় মাঠের পাকা আমন ধান, সরিষা ও শীতকালীন সবজির ক্ষয়ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি।

যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) জাহিদুল ইসলাম বিশ্বাস জানান, টানা ঝড়বৃষ্টিতে ধান কাটায় যেমন বিঘ্ন হয়েছে, তেমনি ক্ষেতে কেটে রাখা ধানেরও ক্ষতি হয়েছে। সবজি ও সরিষার ওপরও কমবেশি প্রভাব পড়েছে। প্রাথমিকভাবে ৩ হাজার ৮৪৪ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ৯ হাজার ধানচাষিকে আগামী বোরো মৌসুমে প্রণোদনা দেওয়া হবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎ বিভ্রাটে মারা গেছে ১৫ কোটি টাকার মাছ

1

বৃষ্টি না থাকায় ফসল বাঁচাতে সেচেই ভরসা

2

হাঁস পালনে প্রবাস ফেরত মাজেদুলের সাফল্য

3

দক্ষিণাঞ্চলে শত শত অবৈধ ইটভাটা

4

জয়পুরহাটে কলা নিয়ে বিপাকে চাষিরা

5

বদলগাছীতে আমন চারার হাট জমে উঠেছে

6

‘বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫’র জন্য প্রতিবেদন আহ্বান

7

সেন্টু পাইজাম-২১ চাষে বাজিমাত

8

৪শ’বস্তা ইউরিয়া সারসহ ৩ জন আটক

9

সংকটে কদমতলী মৎস্য অভয়াশ্রম

10

আন্তর্জাতিক বাজারে তেলের দাম এখন সর্বোচ্চ

11

বাজারে মুলা ফেলে গেলেন কৃষক

12

গাছ লাগানোই যার নেশা

13

মোটরযানে হাইড্রোলিক হর্ন ব্যবহারে নিষেধাজ্ঞা বিআরটিএর

14

চলনবিল পাখির কলকাকলিতে মুখর

15

চিনাবাদামে মানিকগঞ্জের কৃষকদের মুখে হাসি

16

জয়পুরহাটের আলু চাষীরা ব্যাপক ক্ষতির মুখে

17

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পদোন্নতিতে জ্যেষ্ঠতা লঙ্ঘন

18

দুম্বা পালনে রাকিবের ভাগ্য বদল

19

নদীর পাড় কেটে তরমুজ রক্ষার চেষ্টা

20