কৃষি সময়
প্রকাশ : Nov 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

অসময়ের বৃষ্টিতে কৃষকের স্বপ্নভঙ্গ

ভোলা সংবাদদাতাঃ 
ভোলার চরফ্যাশনে আগাম সবজির ভাল ফলনে লাভের স্বপ্ন দেখেছিলেন চাষীরা। তবে কয়েক দিনের অসময়ের বৃষ্টিতে সেই স্বপ্নে ছেদ পড়েছে। বৃষ্টিতে সবজির ফুল ঝরে পড়াসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে সম্ভাব্য লাভের পরিবর্তে এখন লোকসানের আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা।

চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের পরিচিত ‘সবজি গ্রাম’। গ্রামের অধিকাংশ কৃষকই বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করেন। বিশেষ করে আগাম মৌসুমের সবজি উৎপাদন ও বাজারজাতকরণের জন্য এলাকাটি বেশ পরিচিত। প্রতি বছর আগাম সবজি চাষ করে ভালো লাভের আশায় থাকেন এখানকার কৃষকেরা। এবারও তার ব্যাতিক্রম হয়নি। মাঠে মাঠে আগাম সবজির খেত সবুজে ভরে গেছে। কোথাও কোথাও আগাম সবজি তুলে বাজারে বিক্রি করছেন চাষীরা। তবে বেশিরভাগ জমির সবজি এখনো বিক্রির উপযোগী হয়নি। অল্প কিছুদিনের মধ্যেই এসব সবজি তুলে বাজারে বিক্রি করা যাবে। এসব সবজি বিক্রি করে চাষীরা ভাল লাভের স্বপ্ন দেখেছিলেন। 

কিন্তু ঘুর্নিঝরের প্রভাবে টানা বৃষ্টিতে তাদের সেই স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। তাদের সব আশা নিরাশায় পরিণত হযেছে। 

স্থানীয় কৃষক আবু তাহের বলেন, অসময়ের বৃষ্টিতে সবজি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এ বছর চাষাবাদ করে লাভবান হওয়া তো দূরের কথা, উৎপাদন খরচ তুলতে পারবেন কি না, তা নিয়েই এখন দুশ্চিন্তায় আছেন। বৃষ্টিতে তাদের অনেক স্বপ্ন নষ্ট হয়ে গেছে।

আরেক কৃষক ইউসুফ বলেন, গত কয়েক বছর ধরে আগাম সবজি চাষ করে তারা ভালো লাভ করেছেন। সেই অভিজ্ঞতা থেকেই এবারও ভালো ফলনের আশায় চাষাবাদ করেছিলেন। কিন্তু অসময়ের বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এ ক্ষতি কাটিয়ে ওঠা তাদের জন্য কঠিন হবে।

হাছনাইন নামে আরেক কৃষক বলেন, এবার আগের তুলনায় বেশি জমিতে সবজি চাষ করেছেন তিনি। এ জন্য ঋণও নিতে হয়েছে। কিন্তু অসময়ের বৃষ্টিতে গাছ ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এখন ঋণ পরিশোধ ও ঘুরে দাঁড়ানো নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। এ অবস্থায় সরকারি সহযোগিতা পেলে কিছুটা হলেও ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে আশা করেন তিনি।

চরফ্যাশন উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা জানান, এ বছর আগাম সবজির ফলন অত্যন্ত ভালো হয়েছিল। গত বছরের তুলনায় এবার কৃষকদের বেশি লাভবান হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু অসময়ের বৃষ্টিতে তাদের ফসলের ক্ষতি হয়েছে। এ ক্ষতি কাটিয়ে ওঠা অনেক কৃষকের জন্য কঠিন হয়ে পড়বে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫০০ বস্তা সার জব্দ

1

ভিএইচটি প্লান্ট চালু: খুললো আরো নতুন দেশে আম রফতানির দ্বার

2

প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজির অপসারণ দাবিতে মানববন্ধন, বাধা ও

3

গুলশান বনানী বারিধারার লেকের দূষন কমানোর উদ্যোগ

4

ভবদহে জলাবদ্ধতায় পানিবন্দি লক্ষাধিক মানুষ

5

পানির অভাবে আমন খেত ফাটল

6

পাহাড়ে হাতির অভয়াশ্রম

7

সিরাজগঞ্জের কাজিপুরে হারিয়ে যাচ্ছে ডেউয়া

8

কুড়িগ্রামে পাট জাগ দেয়া নিয়ে বিপাকে চাষিরা

9

ভবদহে জলাবদ্ধতা নিরসনে স্বেচ্ছাশ্রমে খাল পরিষ্কার

10

রাঙ্গামাটিতে সাড়ে ৩ হাজার হেক্টর কৃষিজমি ক্ষতিগ্রস্ত

11

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

12

পুকুরে বিষ দিয়ে মাছ নিধন

13

যশোরে খেজুরগাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

14

শামুক না থাকায় কমছে অতিথি পাখি

15

মাচায় লাউ চাষে কৃষকের মুখে হাসি

16

হাজার কোটি টাকার ছাড়াবে সিরাজগঞ্জের সরিষাকেন্দ্রিক বাণিজ্য

17

নদী দখলের মহোৎসবে

18

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বৈশ্বিক পদক্ষেপ জোরদারের আহ্বান প্রধা

19

সুন্দরবনে হরিণের মাংসসহ আটক ২

20