কৃষি সময়
প্রকাশ : Nov 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজির অপসারণ দাবিতে মানববন্ধন, বাধা ও হামলার অভিযোগ

কৃষি সময় প্রতিবেদকঃ 
প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) মো. শাহজামান খান তুহিনের অপসারণ ও তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবিতে রাজধানীর খামারবাড়িতে মানববন্ধন করেছে মঞ্চ ২৪।

বুধবার বেলা ১১টার দিকে অধিদপ্তরের সামনে এ কর্মসূচি পালনকালে একদল ব্যক্তি বাধা ও হামলা চালায় বলে অভিযোগ করেছেন আয়োজকরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকীর নেতৃত্বে আয়োজিত মানববন্ধনে আজাদ পার্টির যুগ্ম মহাসচিব মো. ওয়ালী উল্লাহ, এসডিএফের সাংগঠনিক সম্পাদক বাদশাহ, মঞ্চ ২৪-এর সংগঠক ইশরাত করিম অর্পিতা, আসিফ আদনান, রায়হান জুবায়ের, ঢাকা বিশ্ববিদ্যালয় মঞ্চ ২৪-এর সভাপতি মারুফ সরকার এবং জাতীয় যুবশক্তির সহসাংগঠনিক সম্পাদক রাসেল মিয়া উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে ডিজি মো. শাহজামান বলেন, মঞ্চ২৪ কারা তাদেরকে আমি চিনি না, জানি না। তারা আমাদের সঙ্গে যোগাযোগও করেনি। আগামীকাল প্রাণিসম্পদ সপ্তাহ শুরু, প্রধানমন্ত্রী এটির উদ্বোধন করবেন। এমন সময় মেলা ভণ্ডুল করতে এ ধরনের মানববন্ধন করেছে কিনা কে জানে? প্রশ্ন রাখেন ডিজি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাওরে মিলছে না দেশি মাছ

1

পাট নিয়ে বিপাকে জয়পুরহাটের চাষীরা

2

আট মাসের কাজ শেষ হয়নি চার বছরে

3

বিপন্ন প্রজাতির গন্ধগোকুল উদ্ধার

4

বন্যাকবলিত এলাকার কৃষকদের জরুরী সহায়তা দেয়া হবে-কৃষি মন্ত্রী

5

পানচাষ বদলে দিচ্ছে স্থানীয় অর্থনীতি

6

ঝিনাইদহে সারের ডিলার পয়েন্ট ঘেরাও

7

কীটনাশক আমদানি, ব্যবহার ও বিক্রিতে নতুন নীতিমালা হচ্ছে

8

ইউএনওর কার্যালয় এখন পাখিদের আবাসস্থল

9

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সার জব্দ

10

সিরাজগঞ্জে ছাগলের পিপিআর রোগের প্রাদুর্ভাব

11

১৪০০ কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা

12

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ২ জানুয়ারি

13

২৫ ডিসেম্বর দেশে আসছেন তারেক রহমান

14

বেশি দামে সার বিক্রির দায়ে ফেনীতে দুই ডিলারের জরিমানা

15

লাউ চাষে লোকশানে চাষীরা

16

বালাইনাশক খাত যুগোপযোগী করতে কমিটি গঠন

17

সম্ভাবনার নতুন ঠিকানা চলনবিল

18

এল নিনোর প্রভাবে বাড়ছে কৃষিপণ্যের দাম

19

সুনামগঞ্জে হাঁস-মাছ-গরু চাষাবাদে কৃষকদের ভাগ্য বদলাচ্ছে

20