কৃষি সময়
প্রকাশ : Nov 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুমড়া চাষে লাখপতি প্রতিবন্ধি আক্কাস

মাগুড়া সংবাদদাতাঃ 
মিষ্টি কুমড়া চাষে ব্যাপক সফলতা পেয়েছেন আক্কাস আলী খান নামে এক শারীরিক প্রতিবন্ধি। ১৮ বিঘা জমিতে তিনি এ চাষাবাদে খরচ বাদে প্রায় ৩ লাখ টাকা লাভ করেছেন। এর আগে তিনি চিয়া সিড চাষেও ব্যাপক সফলতা পান। শারীরিক প্রতিবন্ধকতা জয় করে অদম্য ইচ্ছাশক্তি, পরিশ্রম আর আত্মবিশ্বাসের মাধ্যমে কৃষিতে সাফল্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। সফল এ চাষী মাগুড়া জেলা সদরের নালিয়াডাংগি গ্রামের বাসিন্দা। 

জানা যায়, এ চাষী এবার ১৮ বিঘা জমিতে মিষ্টি কুমড়া চাষাবাদ করেন। আবহাওয়া অনুকূলে থাকায় এবং সঠিক পরিচর্যায় এবার বাম্পার ফলন হয়েছে তার ক্ষেতে। বাজারদর ভালো থাকায় খরচ বাদে বেশ লাভের মুখ দেখছেন হার না মানা এই কৃষক। তার জমিতে এবার ৩৬০ মন মিষ্টি কুমড়া উৎপাদন হয়েছে। যা বিক্রি করে তিনি খরচ বাদে প্রায় ২ লাখ ৭০ হাজার টাকা আয় করেছেন।  এতে উৎপাদন খরচ হয়েছে প্রায় ৯০ হাজার টাকা। 

নিজের শ্রম, মেধা ও কৃষির প্রতি ভালোবাসা দিয়ে তিনি প্রমাণ করেছেন, ইচ্ছাশক্তি থাকলে প্রতিকূলতার মধ্যেও সফল হওয়া সম্ভব। তার এ সাফল্য শুধু নিজে স্বাবলম্বি হওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং সমাজের অন্য প্রতিবন্ধী ব্যক্তি ও বেকার যুবকদের জন্যও তৈরি হয়েছে নতুন সম্ভাবনার বার্তা।

এর আগে তিনি চিয়া সিডের মতো সুপারফুড চাষ করে পরিচিতি পাওয়ার পর এবার মিষ্টি কুমড়া চাষেও পেয়েছেন অভাবনীয় সাফল্য। তার এই অর্জন এখন অন্য কৃষকদের জন্যও অনুপ্রেরণা।

কৃষি উদ্যোক্তা আক্কাস খান বলেন, প্রতিকূল আবহাওয়াকে চ্যালেঞ্জ করে কৃষিকাজ করতে হয়। আমি চেষ্টা করছি প্রতিটা কৃষি মৌসুমে ধান, পাট, পেঁয়াজ, কুমড়া, চিয়াসিড উৎপাদন করতে। এবছর ১৮ বিঘা জমিতে মিষ্টি কুমড়া উৎপাদন করেছি। আশা করছি, খরচা বাদ দিয়ে লাভবান হবো। পরের মৌসুমে আমি আবার চিয়াসিড চাষ করবো বলে মনস্থির করেছি।

মাগুড়া সদর কৃষি কর্মকর্তা মো. নূর এ নবীন বলেন, শারীরিক সীমাবদ্ধতা তার স্বপ্নকে আটকে রাখতে পারেনি। সে চিয়াসিড (সুপার ফুড) থেকে শুরু করে কৃষির সব জায়গায় পদচারণা করছেন। এবছর কুমড়া চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন। এ সফলতার পেছনে কৃষি অফিস নিয়মিত তদারকি ও সার্বিক সহযোগিতা করছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশার আলো ছড়াচ্ছে সবুজ ধানের চারা

1

মরা গরুর মাংস বিক্রির অভিযোগ ঘিরে তোলপাড়

2

মৃত তিমিটিকে মাটি চাপা দিলো বন বিভাগ

3

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা

4

বনে সড়ক হচ্ছে পাহাড়-টিলা কেটে

5

দেশীয় শিল্পের বিকাশে স্বনির্ভর বাংলাদেশ গড়তে হবে: সুলতান সাল

6

কেক বেকারি পণ্যের মান যাচাইয়ে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে চিঠি

7

৫০ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস

8

ভ্যানিলা চাষে সফলতার হাতছানি

9

টিস্যু কালচারে জি-নাইন কলার চারা উৎপাদনে সফলতা, সারা দেশে বা

10

চড়াদামে সার বিক্রি ব্যবসায়ীকে জরিমানা

11

ফসলি জমির মাটি কাটায় লাখ টাকা জরিমানা

12

পানিপ্রবাহ আটকে ভেশালে জালে মাছের বংশ ধ্বংস

13

বাংলাদেশে উন্নয়ন প্রকল্প নিয়ে যা বলল নয়াদিল্লি

14

কফি চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য

15

সুনামগঞ্জে ৪৫০০ গাছ কাটার প্রতিবাদে বিক্ষোভ

16

১৪ লাখ কৃষকের কৃষিঋণ মওকুফ

17

বকুল গাছে চড়ুই পাখির মেলা

18

দুপচাঁচিয়ায় আধুনিক আদা চাষে নতুন পথ

19

বৃক্ষরোপণকে জাতীয় আন্দোলনে পরিণত করতে হবে-পরিবেশ প্রতিমন্ত্র

20