কৃষি সময়
প্রকাশ : Jul 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশে উন্নয়ন প্রকল্প নিয়ে যা বলল নয়াদিল্লি

কৃষি সময় ডেস্কঃ বাংলাদেশে চলমান বিভিন্ন ভারতীয় উন্নয়ন প্রকল্প বাতিলের আশঙ্কা নাকচ করে দিয়েছে ভারত। নয়াদিল্লি জানিয়েছে, বাংলাদেশে ভারতের যে উন্নয়ন সহযোগিতা কর্মসূচি রয়েছে, তা সম্পূর্ণ দুই দেশের পারস্পরিক আলোচনার ভিত্তিতেই পরিচালিত হয়। ভবিষ্যতেও তা একইভাবে অব্যাহত থাকবে।

মঙ্গলবার নয়াদিল্লিতে আয়োজিত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন।

বাংলাদেশের সঙ্গে চলমান ভারতের ১১টি উন্নয়নমূলক প্রকল্প অগ্রগতির ‘অভাব’ থাকায় স্থগিত হতে পারে- এমন গুঞ্জন নাকচ করে দিয়ে জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশে আমাদের যে উন্নয়ন প্রকল্প কর্মসূচি রয়েছে, তা বাংলাদেশের সঙ্গে পারস্পরিক আলোচনার মাধ্যমেই করা হয়েছে এবং তা এখনো সেভাবেই চলছে।’

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতের অর্থায়নে পরিচালিত প্রকল্পগুলোর ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে যে অস্পষ্টতা তৈরি হয়েছিল, এই বক্তব্যের মাধ্যমে অবস্থান স্পষ্ট করল নয়াদিল্লি।

এর আগে গত সপ্তাহেও রণধীর জয়সওয়াল জানান, বাংলাদেশের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে ভারতের দেওয়া আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা মূলত একটি দ্বিপক্ষীয় এবং যৌথভাবে অনুমোদিত রোডম্যাপের ওপর ভিত্তি করে পরিচালিত হয়, যা উভয় দেশ নিয়মিত পর্যালোচনা করে থাকে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে-- মৎস্য ও প্র

1

ময়লার ভাগাড় অপসারণের দাবিতে বিক্ষোভ

2

রক মেলন চাষে কামরুজ্জামানের স্বপ্ন

3

ভুল কীটনাশক প্রয়োগে ৭ বিঘা জমির ধান পচনের মুখে

4

বিশ্বে বায়ুদূষণে ঢাকার অবস্থান ১৮তম

5

বস্তায় আদা চাষ কৃষিতে নতুন সম্ভাবনা

6

সবজি-সালাদে মানবদেহের ক্ষতিকর কীটনাশকের উপস্থিতি

7

লোডসেডিংয়ে ক্ষতিগ্রস্থ মুরগি খামারিরা

8

হিমাগার সংকটে ধুকছে সৈয়দপুর শুটকি মোকাম

9

পেঁপে চাষে লোকসানের শঙ্কায় চাষিরা

10

খরচ ও ভর্তুকি কমাতে ন্যানো সারের দিকে ঝুঁকছে সরকার

11

লক্ষীপুরে বিপুল পরিমাণ সার জব্দ

12

জবিতেও শিবিরের ভূমিধ্বস জয়

13

পাহাড়ে মাল্টা চাষাবাদে লাভবান হচ্ছে কৃষকরা

14

ধানক্ষেত জ্বালিয়ে দিল দুর্বৃত্তরা

15

কাজিপুরে ডিমের হালি ৫০ টাকা!

16

আমাদের কাছে তিনি ছিলেন ‘লিজেন্ড’,

17

কৃষি সম্প্রসারণ অধিদফতরে তৃতীয় গ্রেডের পদোন্নতিতে জ্যোষ্ঠতা

18

পদ্মার পানিতে ডুবে ক্ষতির মুখে কৃষক

19

জেভাজ কিটনাশকে কমছে উৎপাদনঃ কৃষকের সর্বনাশ

20