কৃষি সময়
প্রকাশ : Aug 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃক্ষ রোপন

কৃষি সময় ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৫০০টি গাছের চারা হস্তান্তর ও রোপণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সবুজ ও পরিবেশবান্ধব নগর গড়ার লক্ষ্যে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এই বৃক্ষ রোপন করা হয়। 

সোমবার আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। এ সময় মল চত্বর প্রাঙ্গণে তিনি বৃক্ষরোপণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ঢাকা মহানগরীর যেখানেই খালি জায়গা পাওয়া যাবে, সেখানেই গাছ লাগাতে হবে। কারণ টেকসই পরিবেশের জন্য সবুজায়নের কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। এ সময় ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন প্রমুখ উপস্থিত ছিলেন।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় আউশের ফলনে কৃষকের মুখে হাসি

1

শিবগঞ্জে সারবোঝাই দুই ট্রলি আটক

2

৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

3

সাত বছরেও চালু হয়নি পোনা বিক্রয় কেন্দ্র

4

ইউটিউব দেখে ছাদে মুক্তা চাষ

5

ঝড়ে কৃষককের ৫৩ হেক্টর কলা ও পেঁপে বাগান বিধ্বস্ত

6

আদিবাসী নারীরা কৃষি উদ্যোক্তা হতে যাচ্ছেন

7

হাঁসের খামারে করে স্বাবলম্বী পল্লব

8

উন্নত দেশগুলোকে জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ করতে হবে-প

9

হাওরে মিলছে না দেশি মাছ

10

সুন্দরবনে হরিণের মাংসসহ চামড়া জব্দ

11

ডিসি লেক পরিচ্ছন্নতায় মাঠে নামলেন প্রতিমন্ত্রী টুকু

12

হিলিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৫ টাকা

13

পদ্মা পাড়ে ইলিশের হাট !

14

কৃষির রেটে খামারে বিদ্যুতের দাবি জোরালো হচ্ছে

15

বেদখল চট্টগ্রমের ৫৫ হাজার একর বনভূমি

16

পাটের ভালো দাম খুশি কৃষক

17

ব্ল্যাক রাইস চাষে মিজানের সফলতা

18

বিলে হাঁস পালনে তরুণদের কোটি টাকার ডিম উৎপদন

19

ওল চাষে রূপকের ভাগ্য পাল্টেছে

20