কৃষি সময়
প্রকাশ : Oct 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

পদ্মা পাড়ে ইলিশের হাট !

মাদারীপুর সংবাদদাতাঃ 
মাদারীপুরের শিবচরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্ম নধীতে চলছে ইলিশ শিকার। আবার সেই মাছ নদীপাড়েই হাট বসিয়ে প্রকাশ্য বিক্রি হচ্ছে ডিম ওয়ালা ইরিশ মাছ। 
মঙ্গলবার পদ্মাবেষ্টিত শিবচরের বন্দরখোলা, মাদবরেরচর চায়না খাল, চরজানাজাত ও কাঁঠালবাড়ি ইউনিয়ন সংলগ্ন পদ্মাপাড়ে এমন উদ্বেগজনক চিত্র দেখা যায়।

তবে আইন অমান্য করে বন্দরখোলা ইউনিয়নের কাজিরসূরা ও চরজানাজাতের হিরা খাঁ এলাকায় প্রতিদিন ভোরে পদ্মায় সারা রাত ধরা ইলিশ নিয়ে ঘাটে ভিড়ছে ট্রলার।

ঘাটে নামানোর সঙ্গে সঙ্গেই মধ্যস্বত্বভোগীরা তা কিনে নদীর পাড়েই অস্থায়ী হাট বসিয়ে বিক্রি করছেন। হাটে প্রতি কেজি বড় ইলিশ ১,৬০০ থেকে ২,০০০ টাকা এবং ছোট সাইজের ইলিশ ৫০০ থেকে ১,০০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। মাছের এই হাটকে কেন্দ্র করে নদীর পাড়ে আচার, শরবত ও নানা খাবারের দোকানও গড়ে উঠেছে।

মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে গত ৮ অক্টোবর থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও কেনাবেচার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জেলে জানান, এই ২২ দিনের নিষেধাজ্ঞা সামনে রেখে প্রতিটি জেলে ৬০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত ঋণ নিয়ে জাল কিনেছেন। এখন মাছ ধরা বন্ধ রাখলে সেই ঋণ শোধের কোনো উপায় থাকে না। সংসার ও ঋণের চাপে বাধ্য হয়েই তারা মা ইলিশ শিকারে নামছেন।

স্থানীয়দের অভিযোগ, প্রশাসনিক অভিযান এড়াতে অসাধু চক্রটি শক্তিশালী নজরদারি নেটওয়ার্ক গড়ে তুলেছে। শিবচরের মূল ভূখণ্ড থেকে পুলিশ বা প্রশাসনের উপস্থিতি টের পাওয়া মাত্রই চরাঞ্চলের সতর্ককারীরা তথ্য পৌঁছে দেয়।

ফলে আইন-শৃঙ্খলা বাহিনী পৌঁছানোর আগেই জেলেরা ট্রলার নিয়ে কাশবনে বা মাঝনদীতে পালিয়ে যায়।

অন্যদিকে, শেখপুরসহ দূরদূরান্ত থেকে আসা ক্রেতা শাহ আলম মুন্সি বলেন, টাটকা মাছ ও পছন্দমতো নেওয়ার সুযোগ থাকায় তিনি সস্তায় ইলিশ কিনতে এখানে ছুটে এসেছেন।

এ বিষয়ে শিবচর উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার জানান, জনবল সংকটের কারণে পুরো এলাকায় শতভাগ নজরদারি চালানো কঠিন হয়ে পড়েছে। তবে সুনির্দিষ্ট তথ্য পাওয়ামাত্রই তাৎক্ষণিক অভিযান চালানো হচ্ছে। নিষেধাজ্ঞার প্রথম থেকে আইনি পদক্ষেপ আরো জোরদার করা হয়েছে বলে জানান তিনি।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাওরে ভরা মৌসুমেও মাছের আকাল

1

ট্রান্সফরমার চুরিতে বিপাকে কৃষক

2

হাতে খবরের কাগজ, চোখে বাঁচার স্বপ্ন নিয়ে ছুটছেন সংগ্রামী নার

3

সমতলের আদিবাসীদের কারাম বৃক্ষ জিঁইয়ে রাখতে হবে -উজ্জল কুমার

4

সবাই মিলে দেশটাকে পরিষ্কার সুন্দর রাখতে হবে: প্রধানমন্ত্রী

5

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর : কী মধু প্রশাসন শাখায়?

6

জ্বালানি তেলের দাম বাড়ায় দিশেহারা জেলেরা

7

মিশ্র ফল চাষে চালক মিজানের বাজিমাত

8

ফিডের দাম বৃদ্ধিতে চাপে খামারিরা

9

ভারত থেকে আসা ১১.৫০০ টন চাল ফেরত যাচ্ছে

10

খুলনায় ১৬ হাজার ৪৬৪ হেক্টর আমন বীজতলা

11

পৌনে ৯ মণ হরিণের মাংস উদ্ধার

12

চুয়াডাঙ্গায় চাষ হচ্ছে ১৫ ধরনের বিদেশি ফল

13

পৌরবর্জ্যে নষ্ট লেমুঝিড়ির ফসলি জমি জীববৈচিত্র্য

14

জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রয়েছে-তথ্

15

ভিএইচটি প্লান্ট চালু: খুললো আরো নতুন দেশে আম রফতানির দ্বার

16

জলাবদ্ধ পততি জমতিে ভাসমান সবজি চাষ

17

বাধ্যতামূলক অবসরে সচিব মিয়ান কৃষিতে রেখে গেছেন নিজস্ব বলয়

18

শস্য ভান্ডারে যুক্ত হলো দু’টি হাইব্রিডসহ ছয় নতুন ধানের জাত

19

নরসিংদীতে ৬৮ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট রিং জাল জব্দ

20