কৃষি সময়
প্রকাশ : Oct 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

সুন্দরবনের জলজ সম্পদে বিষের ছোবল

খুলনা সংবাদদাতাঃ 
দীর্ঘদিন ধওে একদল অসাধু মৎস্য শিকারি সুন্দরবনের নদী-খালে বিষ প্রয়োগ করে মাছ শিকার করছে। এতে বিষক্রিয়ায় মাছ সহ জলজ প্রাণীর ক্ষতি এবং দীর্ঘ মেয়াদে সুন্দরবনের জলজ বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা করছেন পরিবেশ সংশ্লিষ্ট ব্যক্তিরা। ইতোমধ্যে সুন্দরবন এলাকায় বন বিভাগের অভিযানে অনেকে ধরা পড়লেও থামছে না এক কর্মকান্ড। 

জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর সকালে খুলনা রেঞ্জের নলিয়ান স্টেশনের আওতাধীন মার্কি খালে অভিযান চালিয়ে বিষ প্রয়োগ করে মাছ শিকারের অভিযোগে চার জেলেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিষ প্রয়োগ করে ধরা ৮০ কেজি চিংড়ি জব্দ করা হয়। গত ১৪ অক্টোবর পশ্চিম সুন্দরবনের ভোমরখালী অভয়ারণ্য এলাকায় অভিযান চালিয়ে আরও চার জেলেকে আটক করে বন বিভাগ।এ সময় তাঁদের কাছ থেকে চার বোতল বিষ, নিষিদ্ধ ভেসালি ও ঘন ফাঁসের চরপাতা জাল, একটি ডিঙি নৌকা, দা, কুড়াল এবং প্রায় ২০০ কেজি চিংড়ি জব্দ করা হয়। এভাবে প্রায়ই অভিযানে বিষ প্রয়োগ করা মাছ ধরা অসাধু শিকারিদেও আটক করা হচ্ছে। তাদের শাস্তির আওতায় আনা হচ্ছে। কিন্তু কিছুতেই তাদের থামানো যাচ্ছে না। 

সুন্দরবনের ছিচখালি, বুন্দ, কেওড়াসুতি, হংসরাজ, দুধমুখ, দোবেকি, পাটকোষ্টা, চালকি, মার্কি, আন্দারমানিক, শাপখালি, বাটলু, নোটাবেকি ও কাটেশ্বর এলাকার নদী-খালে বিষ প্রয়োগে মাছ ধরার অভিযোগ রয়েছে। সুন্দরবনের পূর্ব ও পশ্চিম বিভাগের বিভিন্ন নদী-খালে ‘রিপকর্ড’ নামের একটি কীটনাশক প্রয়োগ করে চিংড়ি শিকারের অভিযোগ রয়েছে। পাশাপাশি ঘন ফাঁসের চরপাতা ও নিষিদ্ধ ভেসালি জাল দিয়ে নির্বিচারে ছোট মাছ ধরার অভিযোগও পাওয়া গেছে। এ ছাড়া পশুর নদী, জয়মনি, কচিখালি, হড্ডা, মার্কি, নীলকমল, শাপখালি, বজবজা, আন্দারমানিক ও খাসিটানা এলাকাতেও বিষ প্রয়োগ করে মাছ শিকারের অভিযোগ পাওয়া গেছে। 

বন বিভাগ সূত্রে জানা গেছে, গত জুন থেকে আগস্ট পর্যন্ত তিন মাসে সুন্দরবন পশ্চিম বন বিভাগে বিষ প্রয়োগ করে মাছ ধরার অভিযোগে ৩৪টি মামলা হয়েছে। এসব মামলায় আসামি করা হয়েছে ৩৭ জনকে। তাদের মধ্যে গ্রেপ্তার হয়েছেন ২৫ জন। এসময়ে ৫৯টি বিষের বোতল, বিষ প্রয়োগ করে ধরা ১৬৭ কেজি চিংড়ি ও ১০০ কেজি অন্যান্য মাছ জব্দ করা হয়। এ ছাড়া ৮৯টি নৌকা ও ৭০টি অবৈধ মাছ ধরার জাল জব্দ করেছে বন বিভাগ।

সুন্দরবনের নদী-খালের মাছের ওপর উপকূলের বহু জেলের জীবিকা নির্ভরশীল। ফলে বিষপ্রয়োগ করে মাছ শিকার অব্যাহত থাকলে তা মৎস্যসম্পদের পাশাপাশি বননির্ভর মানুষের জীবন-জীবিকাকেও ঝুঁকিতে ফেলতে পারে। এ পরিস্থিতিতে নিয়মিত নজরদারি ও অভিযান জোরদার করার পাশাপাশি জব্দ করা বিষের রাসায়নিক পরীক্ষা, জলজ পরিবেশের ওপর এর প্রভাব মূল্যায়ন এবং জেলেদের মধ্যে সচেতনতা বাড়ানো জরুরি বলে মনে করেন অধ্যাপক আনোয়ারুল কাদির। একই সঙ্গে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত ও আইন অনুযায়ী বিচার নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।

পশ্চিম সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাসানুর রহমান বলেন, বিষ প্রয়োগ করে মাছ শিকার বন্ধে বন বিভাগের অভিযান অব্যাহত রয়েছে। গত জুন থেকে আগস্ট পর্যন্ত তিন মাসে এ ধরনের অভিযোগে ৩৪টি মামলায় ৩৭ জনকে আসামি করা হয়েছে। পাশাপাশি বিষ প্রয়োগ করে মাছ শিকারের কারণে সুন্দরবনের কী ক্ষতি হচ্ছে এবং ওই মাছ খেলে মানুষের স্বাস্থ্যের ওপর কী প্রভাব পড়তে পারে, সে বিষয়ে জেলেদের সচেতন করতে কর্মশালার আয়োজন করা হচ্ছে।

সুন্দরবন অ্যাকাডেমির নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদিও বলেন, বিষ প্রয়োগ করে মাছ ধরলে শুধু লক্ষ্যবস্তু মাছ নয়, অন্যান্য জলজ প্রাণীও ক্ষতিগ্রস্ত হতে পারে। বিষাক্ত পদার্থ পানিতে ছড়িয়ে পড়লে জলজ বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। দূষিত মাছ খাদ্য হিসেবে গ্রহণের মাধ্যমে মানুষের স্বাস্থ্যঝুঁকিও তৈরি হতে পারে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য স

1

অপরিকল্পিত উন্নয়নে ছোট হচ্ছে চলনবিলঃ হুমকিতে জীববৈচিত্র্য

2

পৌনে ৯ মণ হরিণের মাংস উদ্ধার

3

ভেজাল সার-কীটনাশক ব্যবসায়ীকে জরিমানা

4

এগ্রো ট্যুরিজম প্রকল্পে এক হাজার ফাউন্ডারের হাতে জমির দলিল

5

নদীগর্ভে কৃষি জমি বসত ভিটা

6

সুন্দরবনে অবৈধ শুঁটকির কারখানা

7

৮ জেলায় ঝড়ের পূর্বাভাস

8

জমজমাট করলার পাইকারি বাজার

9

দেশের জমি চাষ করছে ভারতের লোকজন

10

তরমুজ চাষে জাকিরের বাজিমাত

11

বর্ষায় প্রাণিসম্পদের যেসব যত্ন ও সতর্কতা জরুরী

12

আগাম শিমে বাড়তি লাভের আশা কৃষকদের

13

সিরাজগঞ্জে আউশের ভাল ফলনে কৃষকের মুখে হাসি

14

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

15

ময়মনসিংহে সেচ সহায়ক সরঞ্জামাদি বিতরণের উদ্বোধন

16

বিষ প্রয়োগে ‘৮ লাখ টাকা’র মাছ নিধন

17

জমজমাট মুলাডুলি মাছের আড়ত

18

কুমড়া বড়িতে ভাগ্য বদলাচ্ছেন নারীরা

19

বিলুপ্তির পথে গরু-লাঙ্গলের চাষাবাদ

20