কৃষি সময়
প্রকাশ : Oct 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

শতবর্ষী পলো বাওয়া উৎসব

কৃষি সময় ডেস্কঃ 
ফরিদপুরের  বোয়ালমারী উপজেলার দাদুড়িয়া বিলে পলো বাওয়া উৎসব অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার এ উৎসব অনুষ্ঠিত হয়। 

উৎসব উপলক্ষে সকাল থেকেই বিলপাড়ে পলো, হুসা ও জাল হাতে বিলে নামেন বিভিন্ন বয়সের শত শত মানুষ। কারও ইচ্ছা মাছ ধরা, কারও কাছে এটি বাপ-দাদার স্মৃতি ধরে রাখার আয়োজন। পানিতে পলো চেপে মাছ ধরার চেষ্টা, এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটে চলা, কারও পলো কিংবা জালে মাছ ধরা পড়লে হুল্লোড় আর পরিচিতদের সঙ্গে আড্ডায় সময় কাটে তাদের।  অনেকেই ফিরেন অল্প কিছু মাছ নিয়ে, কেউবা একেবারেই খালি হাতে। মানুষের ভিড়ে উৎসবের আমেজ থাকলেও মাছের স্বল্পতায় দাদুড়িয়া বিলের পলো বাওয়া উৎসবে এবার আনন্দের চেয়ে হতাশাই ছিল বেশি। শত বছর ধরে এ উৎসব চলে আসছে এ বিলকে ঘিরে। বিভিন্ন এলাকার মানুষ অপেক্ষায় থাকেন এ উৎসবের জন্য।

স্থানীয়দের ভাষ্য মতে, একসময় এ বিলে শিং, মাগুর, কই, বাইম, শোল, টাকি, পুঁটি, মলা ও ঢেলাসহ নানা দেশীয় প্রজাতির মাছ পাওয়া যেত। কিন্তু এখন আর আগের মতো মাছ মেলে না। এবারের আয়োজনেও সেই পরিবর্তন স্পষ্ট হয়েছে বলে জানান তারা।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

1

সংসদের সম্মতি থাকলে পুরাতন ডিলার বাদ দিয়ে নতুন নিয়োগ: প্রধান

2

২৩টি টিয়া পাখি অবমুক্ত

3

কেআইবি ভবিষ্যতে সকল কৃষিবিদের প্রত্যাশা পূরণে সক্ষম হবে

4

বিষ দিয়ে পুকুরের ৩৫ লাখ টাকার মাছ নিধন

5

অযত্নে নষ্ট হচ্ছে বীজ সংরক্ষণাগার

6

সিলেট সীমান্তে ৯০ লাখ টাকার চোরাইপণ্য আটক

7

উপদেষ্টার ক্ষমতা প্রয়োগ করছে কৃষি সম্প্রসারণ অধিদফতর!

8

চাঁদপুরে ২২ জেলের কারাদণ্ড

9

৮ পণ্য বাজার থেকে প্রত্যহারের নির্দেশ

10

রঙিন মাছ চাষে পাল্টে গেল রাহাতের জীবন

11

লোকালয়ে খাদ্যের খোঁজে বানর হনুমানের দল

12

২ শতাধিক বড়ই গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

13

সিরাজগঞ্জের সরিষাকেন্দ্রিক হাজার কোটি টাকার বাণিজ্য

14

কাপ্তাই হ্রদে ৭ দিনে ২২৪ টন মাছ আহরণ

15

কাঞ্চনপেয়ারা রপ্তানি হচ্ছে মধ্যপ্রাচ্যে

16

ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে স

17

এক কাঁঠালের দাম ১০ হাজার টাকা

18

তরমুজ চাষে মিজানের বাজিমাত

19

দেশে সারের কোন ঘাটতি নেইঃ কৃষি মন্ত্রী

20