কৃষি সময়
প্রকাশ : Oct 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

করাতকলে উজাড় হচ্ছে বন

চট্রগ্রাম সংবাদদাতাঃ 
একটি দুটি নয়। নিয়ম নীতির তোয়াক্কা না করে গড়ে উঠেছে তিন শতাধিক অবৈধ করাত কল। যেখানে প্রতিদিন নির্বিচারে গাছ কেটে চেরাই করা হচ্ছে। এতে ধ্বংস হচ্ছে বিশাল বনাঞ্চলের গাছ। এতে কমছে সবুজ বনাঞ্চল। দীর্ঘদিন ধরে প্রকাশ্য এমন কর্মকান্ড চললেও বন বিভাগ সহ সংশ্লিষ্ট প্রশাসন রেেয়ছে নীরব। চট্টগ্রামের উপকূলীয় উপজেলা বাঁশখালীতে চরছে করাত কলের এই নৈরাজ্য। 

সরেজমিন দেখা যায়, বাঁশখালী পৌরসভার সংরক্ষিত বনের তিন থেকে পাঁচ কিলোমিটারের মধ্যে অর্ধডজনসহ অসংখ্য করাতকল গড়ে উঠেছে। এসব অবৈধ কলে সংরক্ষিত বনাঞ্চল, উপকূলীয় বাঁধ রক্ষা ও সামাজিক বনায়নের গাছ অবাধে চেরাই করা হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পাহাড়ি বনাঞ্চল থেকে মূল্যবান গর্জন, সেগুনসহ বিভিন্ন প্রজাতির মাদারট্রি কেটে নদীপথে কুতুবদিয়ায় পাচার করা হচ্ছে। প্যারাবন উজাড় হওয়ায় উপকূলের বেড়িবাঁধ ও জনপদ চরম দুর্যোগ ঝুঁকিতে রয়েছে।

বিধি অনুর্যায়ী  সংরক্ষিত বনের ১০ কিলোমিটারের মধ্যে কোনো করাতকল স্থাপন করা নিষিদ্ধ। অথচ বাঁশখালীর পুকুরিয়া, সাধনপুর, কালীপুর, বৈলছড়ী, জলদী, চাম্বল ও পুঁইছড়ীসহ বিভিন্ন এলাকায় বনের সীমানা ঘেঁষেই বসানো হয়েছে এসব অবৈধ স’ মিল। বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী ও প্রভাবশালী সিন্ডিকেটের সঙ্গে যোগসাজশ করে নামফলক ছাড়াই রাতের আঁধারে এসব অবৈধ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এ বিষয়ে স্থানীয় একাধিক বন কর্মকতার সাথে কথা হলে তারা একে অপরের উপর দায় চাপান এবং শিঘ্রই অভিযানের আশ্বাস দেন। 
চট্টগ্রামের বিভাগীয় বন কর্মকর্তা এম এ হাসান জানান, বাঁশখালী পিএবি প্রধান সড়কের পশ্চিম পাশের সকল করাতকলের হালনাগাদ তথ্য ও জিপিএস রিডিং সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে এবং খুব শীঘ্রই অবৈধ করাতকলগুলোর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দ্রুত টাস্কফোর্সের মাধ্যমে নিয়মিত অভিযান পরিচালনা করে এসব অবৈধ করাতকল বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পার্চিং পদ্ধতিতে মিলছে সুফলতা

1

শেরপুরে ১৫ সার ডিলার কারাগারে

2

২০০ কোটি টাকার কলা বিক্রির আশা

3

নিম্ন মানের কিটনাশকে ২শ’বিঘা জমির ধান নষ্ট

4

বিএডিসির বেতনগ্রেড অবনমনে আজ থেকে আন্দোলনে ক্ষুব্ধ কর্মকর্তা

5

‘জলদাড়ি’র দুর্ভোগে হাজারও কৃষক

6

লক্ষীপুরে বিপুল পরিমাণ সার জব্দ

7

এসিড বর্জ্যে ফসলহানি

8

হাঁস খামারিদের পথ দেখাচ্ছেন ইয়াসিন

9

মেছো বিড়াল পিটিয়ে হত্যা

10

কানসাট আম বাজার এখনো জমজমাট

11

বিদ্যুৎ বিভ্রাটে মারা গেছে ১৫ কোটি টাকার মাছ

12

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৫৫ বিলিয়ন ডলার

13

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

14

কাজীপুরে যমুনার চরাঞ্চলে তিল চাষে স্বপ্ন বুনছেন চাষিরা

15

সর্জন পদ্ধতির চাষাবাদে লাভবান মুসলিম

16

শতবর্ষী পলো বাওয়া উৎসব

17

২৬ হাজার কৃষকের ৫৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি

18

তিন দাবি দ্রুত বাস্তবায়নে বাকৃবিতে মানববন্ধন

19

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি পরিদর্শনে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম

20