কৃষি সময় ডেস্কঃ
মুন্সীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে বিষাক্ত ওষুধ প্রয়োগ করে এক কৃষকের প্রায় ৭ হাজার ফুলকপির চারা নষ্ট করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষক ও তার পরিবার।
ক্ষতিগ্রস্ত কৃষক কাশেম মীর অভিযোগ করে বলেন, তার ভাইয়েরা পৈতৃক সম্পত্তির পাশাপাশি তার নিজের কেনা জমিও জবরদখল করে রেখেছেন। এখন তাকে পরিবারসহ ভিটেমাটি থেকে উচ্ছেদের গভীর ষড়যন্ত্র চলছে। জমি নিয়ে দীর্ঘদিনের এই বিরোধের জেরে পরিকল্পিতভাবে তার ক্ষেতের ফসল নষ্ট করা হয়েছে।
কৃ/স/জয়