কৃষি সময়
প্রকাশ : Nov 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

বরেন্দ্র অঞ্চলে কমলা চাষে নতুন সম্ভাবনা

রাজশাহী সংবাদাতাঃ 
বরেন্দ্র অঞ্চলসহ রাজশাহীর বিভিন্ন গ্রামের কৃষকদের মধ্যে বাণিজ্যিকভাবে কমলা চাষের আগ্রহ বাড়ছে। সাইট্রাস বা লেবুজাতীয় এই ফল চাষের মাধ্যমে অনেক কৃষক আর্থিকভাবে লাভবান হচ্ছেন। কমলা চাষের এই ক্রমবর্ধমান জনপ্রিয়তা অদূর ভবিষ্যতে গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করবে বলে আশা করা হচ্ছে।

বরেন্দ্র অঞ্চলের অসমতল ও তুলনামূলক শক্ত মাটিতে একের পর এক নতুন ফলের চাষে সফলতা পাচ্ছেন কৃষকেরা। মাল্টা, আরবীয় খেজুর, ডাব, ডালিম ও কফিসহ বিভিন্ন ফলের চাষ ইতোমধ্যেই সম্ভাবনা তৈরি করেছে। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে চায়না ও দার্জিলিং জাতের কমলা।

রাজশাহীর তানোর উপজেলার মুণ্ডুমালা পৌর এলাকার জটগরিব গ্রামে কৃষক শফিকুল ইসলামের চায়না ও দার্জিলিং জাতের কমলা বাগান করে বেশ সফলতা পেয়েছেন। তার বাগানের গাছে থাকা অসংখ্য ছোট ছোট কমলার ভারে নুয়ে পড়েছে ডালপালা। গাছজুড়ে ওপর থেকে নিচ পর্যন্ত থোকায় থোকায় ঝুলে আছে চায়না ও দার্জিলিং জাতের কমলা। চায়না ও দার্জিলিং জাতের কমলা সমৃদ্ধ তার এই বাগানটি স্থানীয় কৃষক ও প্রকৃতিপ্রেমীদের নজর কেড়েছে।

শফিকুল তার বাড়ির পাশে প্রায় ৪০ বিঘা জমিতে বিভিন্ন জাতের ফলের বাগান গড়ে তুলেছেন। এর মধ্যে প্রায় ১০০ শতাংশ জমিতে চাষ করা হচ্ছে চীন ও দার্জিলিং জাতের কমলা।

পাঁচ বছর আগে তিনি বাগানে ২০০টি চীন জাতের এবং ৫০টি দার্জিলিং জাতের কমলার চারা রোপণ করেছিলেন। গত দুই বছর ধরে গাছগুলোতে ফল ধরছে। গত বছর এই বাগান থেকে প্রথমবারের মতো প্রায় ৮০ মণ কমলা উৎপাদিত হয়েছিল।

এ বছর গাছে প্রচুর ফল আসায় তিনি আশা করছেন উৎপাদনের পরিমাণ ১০০ ছাড়িয়ে যাবে। ভালো ফলনে উৎসাহিত হয়ে কমলার বাগান আরও সম্প্রসারণের পরিকল্পনা করছেন শফিকুল।

পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ‘জাতীয় বৃক্ষরোপণ পুরস্কার-২০২৫’-এর ব্যক্তি বিভাগে (ক্যাটাগরি-সি) প্রথম স্থান অর্জন করেছেন। প্রধানমন্ত্রী তার হাতে এই পুরস্কার তুলে দেন ।

শফিকুল জানান,‘আমি কখনো ভাবিনি যে বরেন্দ্র অঞ্চলের কঠিন মাটিতে এত সুস্বাদু কমলা ফলানো সম্ভব হবে। আমার বাগানে ফলন দেখে স্থানীয় অনেক কৃষকই এই ফল চাষে আগ্রহ দেখাচ্ছেন। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে মানুষ বাগান দেখতে আসেন। গাছে গাছে কমলা দেখে ও সেগুলোর স্বাদ নিয়ে তারা আনন্দিত হন।

আমনুরা এলাকার কৃষক মতিউর রহমান ধান চাষের বিকল্প হিসেবে পাঁচ বিঘা জমিতে কমলা চাষ করেছেন। জমিতে কমলার চারা রোপণের পর ইতোমধ্যে ফলন পাওয়া শুরু করেছেন বলে জানান।

মতিউর রহমান আরও জানান, মাঠপর্যায়ের কৃষি কর্মকর্তারা কমলা চাষে কৃষকদের উৎসাহিত করার পাশাপাশি প্রশিক্ষণও দিয়েছেন। এতে কৃষকেরা ভালো ফলনের ব্যাপারে আশাবাদী হয়ে উঠেছেন।

তানোর উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহমেদ বলেন, চায়না জাতের ছোট কমলার চাষ বরেন্দ্র অঞ্চলের কৃষকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। এর মাধ্যমে কৃষকেরা বাড়তি আয়ের সুযোগ পাবেন। ধান চাষে যেখানে বেশি পানির প্রয়োজন হয় ও তুলনামূলক মুনাফাও কম পাওয়া যায়, সেখানে কমলা চাষের মাধ্যমে প্রতি বিঘা জমি থেকে বছরে প্রায় এক লাখ টাকা আয় করা সম্ভব।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোল্ট্রি,ডেইরি,হিমাগার খাতে ৬০ হাজার কোটি টাকার ঋণ দেবে ব্যা

1

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

2

হাঁসের পালক রপ্তানী করে কর্মসংস্থান

3

হিমাগার ভাড়া কমালো সরকার আপত্তি মালিকদের

4

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

5

পানি বাড়লেই বন্যা, কমলেই ভাঙন: আতঙ্কে কাজিপুরে লাখো মানুষ

6

আমন ধানের মাঠে ইঁদুরে দিশাহারা কৃষক

7

টাঙ্গাইলের প্রবেশদ্বার বর্জ্যের দখলে

8

লাউ চাষাবাদে কলেজছাত্র শান্তের সাফল্য

9

খাদ্য উৎপাদন বাড়ার নেপথ্যে কৃষির কর্মকর্তা-কর্মচারীদের দীর্

10

চলনবিলে শামুক-ঝিনুক নিধন, হুমকির মুখে জীববৈচিত্র্য

11

বেদখল চট্টগ্রমের ৫৫ হাজার একর বনভূমি

12

হ্যাচিং এগ রপ্তানী শুরু

13

পার্চিং পদ্ধতিতে মিলছে সুফলতা

14

তাড়াশে গরু চুড়ির হিড়িক

15

কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ

16

আনছার আলীর আম যাচ্ছে বিশ্ববাজারে

17

জলাবদ্ধতা দূর করতে স্বেচ্ছাশ্রমে খাল খনন

18

আগাম আলু চাষে ব্যস্ত কৃষকেরা

19

কংক্রিটের নগরে সবুজের কারিগর রকিবুল আমিনের গল্প

20