কৃষি সময়
প্রকাশ : Sep 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

পোল্ট্রি,ডেইরি,হিমাগার খাতে ৬০ হাজার কোটি টাকার ঋণ দেবে ব্যাংক

কৃষি সময় ডেস্কঃ ২০২৬-২৭ অর্থবছরে হিমাগার নির্মাণ, ডেইরি ও পোল্ট্রি খাতে ৬০ হাজার কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক । কৃষি খাতের উৎপাদন বাড়ানো, খাদ্য নিরাপত্তা সুসংহত করা এবং পল্লী অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এই  ঋণ বিতরণ করা হবে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন দেশের সব তফসিলি ব্যাংকের মাধ্যমে এই ঋণ বিতরণ করা হবে। 

রবিবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মোসা. ফরিদা ইয়াসমিনের লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন। 
অর্থমন্ত্রী জানান, ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের মাধ্যমে ৬০ হাজার কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এই ঋণের আওতায় পোল্ট্রি ও ডেইরি ফার্ম প্রতিষ্ঠা এবং গুদামজাত বা হিমাগারে সংরক্ষিত কৃষিপণ্যের বিপরীতে নিয়ম মেনে ঋণ সুবিধা দেওয়া হচ্ছে।

মন্ত্রী জানান, দেশের উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। গত ৬ জুলাই জারি করা এসিডি-১ সার্কুলার নম্বর-২-এর মাধ্যমে ৩ হাজার কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন তহবিল গঠন করা হয়েছে।

এই তহবিলের আওতায় আধুনিক ও পরিবেশবান্ধব হিমাগার নির্মাণসহ শস্য ও ফসল, মৎস্য, প্রাণিসম্পদ, কৃষি ও সেচ যন্ত্রপাতি এবং আয় উৎসারী কর্মকাণ্ডের মাধ্যমে সার্বিক কৃষি মূল্য শৃঙ্খলে ঋণ দেওয়া হচ্ছে।
এর পাশাপাশি দেশের সামগ্রিক কৃষি উৎপাদন বাড়ানো এবং পল্লী অঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়াতে উদ্যোগ নেওয়া হয়েছে। গত ৮ জুন জারি করা এসিডি সার্কুলার নম্বর-০১-এর মাধ্যমে গঠিত ১০ হাজার কোটি টাকার আরেকটি পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ব্যাংকিং খাতের মাধ্যমে পল্লী ঋণ বিতরণ অব্যাহত রয়েছে।

সরকার মনে করছে, এসব তহবিলের সঠিক ব্যবহার গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের পাশাপাশি দেশের খাদ্য নিরাপত্তা সুসংহত করতে কার্যকর ভূমিকা রাখবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চায়না দুয়ারি জালে বিপন্ন জীববৈচিত্র্য

1

বাংলাদেশি কৃষি শ্রমিক নেবে ওমান

2

কুড়িগ্রামে পাটের বীজ উৎপাদন বাড়ছে

3

ফরিদপুরে নিষিদ্ধ চায়না দুয়ারিতে সয়লাব

4

খাদ্য উৎপাদকদের ৫৩ দশমিক ৬৫ শতাংশই ক্ষুদ্র কৃষক

5

সমুদ্রে ওভারফিশিংয়ের ঝুঁকি বেড়েছে

6

জুলাই-আগস্টে রেমিট্যান্স এলো ৬ বিলিয়ন ডলার

7

২৮ ভারতীয় গরু জব্দ

8

যে হাটে বিক্রি হয় মানুষ

9

পদ্মার ভাঙনে নদীগর্ভে হাজার বিঘা জমি

10

হৃদরোগের ঝুঁকি কমাতে খাদ্যপণ্যে ট্রান্স ফ্যাট নিয়ন্ত্রণে বিএ

11

তরুণদের বিনা জামানতে ঋণ দিতে হাজার কোটি তহবিল

12

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

13

জুলাইয়ে এলো ৩৫ হাজার কোটি টাকার রেমিট্যান্স

14

দেশে প্রতিদিন কমছে ৩১৭ একর কৃষিজমি

15

সুনামগঞ্জে শিক্ষার্থীদের বিনার জাত বিষয়ে নির্দেশনা

16

কৃষককে জিম্মি করে কৃত্রিম সংকট ও বাড়তি দামে সার বিক্রির সুযো

17

কেঁচো সারে ভাগ্য বদল

18

সখের প্রাণী খামারে আবিদের বাগ্য বদল

19

সরকারকে বিপদে ফেলতে পিক সিজনে নতুন সার ডিলার নীতিমালা জারি

20