কৃষি সময়
প্রকাশ : Oct 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

আগাম কপি চাষে লাভের আশা কৃষকদের

নীলফামারী সংবাদদাতাঃ 
আগাম ফুলকপি আর বাঁধাকপি চাষাবাদে লাভের আশা করছেন নীলফামারীর ডিমলার কৃষকরা। উপজেলার মাঠে মাঠে তারা কপির খেতে পানি দেয়া সহ নানা পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তারা। আবহাওয়া অনুক’ল থাকায় এখন পর্যন্ত ভাল ফলন দেখা যাচ্ছে। 

জানা যায়,ডিমলা উপজেলায় ২০৩ হেক্টর জমিতে আগাম ফুলকপি,বাঁধাকপি সহ সবজি চাষাবাদ হয়েছে। প্রতি বছর স্থানীয় কৃষকরা এই সবজি বিক্রি করে ভাল টাকা আয় করে থাকেন। বীজ বপনের ৭০ থেকে ৭৫ দিনের মধ্যে এই সবজি বাজারজাত করা সম্ভব হওয়ায় স্বল্প সময়ে অধিক মুনাফার আশায় ব্যস্ত সময় পার করছেন তাঁরা।

তবে এবার সার,বীজ,শ্রমিক সহ সবকিছুর দাম বেশি হওয়ায় তাদের উৎপাদন খরচও বেড়েছে। তবুও কৃষকরা আশা করছেন,বাজার ভাল থাকলে সবজি বিক্রি করে খরচ তুলেও তারা লাভবান হবেন। 
ইতিমধ্যে অনেক এলাকার চাষীরা আগাম ফুলকপি,বাঁধাকপি সহ সবজি তুলে বাজরে বিক্রি করছেন। দামও পাচ্ছেন বেশ ভাল। এমন দাম থাকলে তারা ভাল টাকা আয় করতে পারবেন বলে চাষীরা জানান। 

ডিমলায় উৎপাদিত এসব আগাম সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে প্রতিদিন ট্রাকযোগে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বড় বড় হাটবাজারে সরবরাহ করা হচ্ছে। পাইকারেরা অনেক সময় সরাসরি খেত থেকেই নগদ টাকায় সবজি কিনে তা বাজারজাত করায় বিক্রয় নিয়ে কোনো ঝামেলা পোহাতে হয় না চাষিদের।

উপজেলার বালাপাড়া ইউনিয়নের দক্ষিণ সুন্দরখাতা গ্রামের কৃষক আবু তালেব, আরমান আলী ও স্বপন মিয়ারা জানান, আগাম সবজির ভালো দাম পাওয়ার আশায় তাঁরা বর্তমানে চারা রোপণ ও সেগুলোর পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন।

ডিমলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না বলেন, চলতি মৌসুমে বাজারে ভালো চাহিদা ও দাম পাওয়ার প্রত্যাশায় কৃষকেরা আগাম সবজি চাষের দিকে ঝুঁকছেন। চাষিরা যাতে লাভবান হতে পারেন, সে জন্য মাঠপর্যায়ে আমাদের উপসহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউজিসিতে নতুন তিন সদস্য

1

মালচিং পদ্ধতিতে খিরা চাষাবাদ

2

খাল পুনর্খননে সেচ সংকটের অবসান

3

চাঁদপুরে আখের বাম্পার ফলন

4

বিলুপ্তির পথে গরু-লাঙ্গলের চাষাবাদ

5

বাঁশখালীতে বিশ্ব হাতি দিবসে ক্ষতিগ্রস্ত কৃষকদের চেক

6

১৫ টাকা কেজিতে চাল পাবে স্বল্প আয়ের ৫৫ লাখ পরিবার

7

দেশে প্রতিদিন কমছে ৩১৭ একর কৃষিজমি

8

চাষির ফলন্ত পেঁপে গাছ কেটে সাবাড়

9

সাত অবৈধ বাঁধ অপসারণ

10

খুকৃবির নতুন উপাচার্য আসাদুজ্জামান

11

কুড়িগ্রামে কেঁচো সারের ব্যবহার বাড়ছে

12

অযত্নে নষ্ট হচ্ছে বীজ সংরক্ষণাগার

13

মাচায় ঝুলছে হলুদ-কালো তরমুজ

14

লেবু চাষে আমজাদের বাজিমাত

15

ভাসমান হাটে জমজমাট সবজি কেনাবেচা

16

সার সংকটের প্রতিবাদে কৃষকদের বিক্ষোভ

17

জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রয়েছে-তথ্

18

পোকা দমনে পার্চিং ব্যবহারে মিলছে সুফলতা

19

৮ জেলায় ঝড়ের পূর্বাভাস

20