কৃষি সময় ডেস্কঃ
নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীতে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর।
শুক্রবার রায়পুরা উপজেলার মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নদী থেকে প্রায় ৭০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরবর্তীতে সন্ধ্যায় উপজেলার পান্থশালা খেয়াঘাট এলাকায় জব্দকৃত জালগুলো প্রকাশ্যে আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়। ধ্বংস করা জালের আনুমানিক বাজারমূল্য প্রায় এক লাখ টাকা বলে জানিয়েছে মৎস্য দপ্তর।
কৃ/স/জয়