কৃষি সময়
প্রকাশ : Sep 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

৭২৩ বস্তা রাসায়নিক সার জব্দ

কৃষি সময় ডেস্কঃ 
চুয়াডাঙ্গার জীবননগরে দুই দিনে পৃথক অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত রাখা ৭২৩ বস্তা সরকারি রাসায়নিক সার জব্দ করা হয়েছে। লাইসেন্স ছাড়া উচ্চমূল্যে বিক্রির উদ্দেশ্যে এসব সার মজুত করা হয়েছিল বলে জানা যায়। এঘটনায় ওই দুই সার ব্যবসায়ীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে পৃথক মামলা হয়েছে।

শনিবার সকালে উপজেলার হাসাদাহ বাজারের একটি দোকান থেকে ৩২০ বস্তা এবং শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে জীবননগর শহরের একটি দোকান থেকে ৪০৩ বস্তা সার জব্দ করা হয়।

জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানি এসব তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, শুক্রবার বিকেলে জীবননগর শহরের দত্তনগর সড়কে অবস্থিত শান্তনা এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে ৪০৩ বস্তা ডিএপি সার জব্দ করা হয়। শনিবার সকালে জীবননগর উপজেলার হাসাদাহ বাজারের তৌফিক এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে ৩২০ বস্তা ডিএপি, টিএসপি ও এমওপি সার জব্দ করে। এ সময় দোকানমালিক আব্দুল খালেকের উপস্থিতিতে তার তিনটি দোকান সিলগালা করা হয়।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, সার ব্যবসায়ী আবুল কালাম আজাদ ও আব্দুল খালেকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে জীবননগর থানায় পৃথক দুটি নিয়মিত মামলা করা হয়েছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বনভূমি দখল রুখে দিল বন বিভাগ

1

বরিশালে ১৫ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করেছেন তথ্যমন্ত্রী

2

কাঁচা মরিচের দামের ঝাঁজে দিশেহারা

3

কোষ্টগার্ডের হাতে জাল মাছ জব্দ

4

গাজনার বিলে মৎস্য চাষে ভাগ্য বদলের হাতছানি

5

চট্রগ্রাম সার কারখানা আবার বন্ধ

6

ধান গবেষণায় নতুন উদ্যোগ এলএসটিডির রাইস গার্ডেন

7

সাতক্ষীরায় জলাবদ্ধতায় হাজার বিঘা ফসলি জমি

8

বাধ্যতামূলক অবসরে সচিব মিয়ান কৃষিতে রেখে গেছেন নিজস্ব বলয়

9

পাথরঘাটায় বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

10

বজ্রপাতে খামারির মৃত্যু

11

বেশি দামে সার বিক্রির দায়ে ফেনীতে দুই ডিলারের জরিমানা

12

উল্লাপাড়ায় বাড়ছে আখ চাষাবাদ

13

আজ ৮ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

14

হিলিতে শুকনো মরিচের দাম বেড়েছে

15

ঈশ্বরদীতে ল্যাম্পি স্কিনে গরু মরার হিড়িক

16

বাগানে ঝুলছে ২০ জাতের আঙুর

17

কাজিপুরে কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ

18

শেকৃবিতে খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া মাহফিল

19

আগাম শিমে বাড়তি লাভের আশা কৃষকদের

20